চাঁচল মহকুমায় আধার কার্ড সংশোধন করতে গিয়ে নাম বিভ্রাট
উমর ফারুক
প্রকাশিত: ১০ মার্চ ২০২০ ১০ ১০ ৫৩ আপডেট: ১০ মার্চ ২০২০ ১০ ১০ ৫৩
মালদহের চাঁচল মহকুমায় আধার কার্ড সংশোধন করতে গিয়ে নাম বিভ্রাটের জন্য চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।বিশেষ করে এলাকার মুসলিম মহিলাদের ' মোসাম্মৎ ' নামটি আধার কার্ড সংশোধনের পরে আসছে না।এমনকি ওই মহিলাদের আধার কার্ড সংশোধন প্রক্রিয়াটি বাতিল হয়ে যাচ্ছে বলে ভুক্তভোগী মহিলারা অভিযোগ করেন।জানা যায় বহু মুসলিম মহিলাদের নামের শুরুতে 'মোসাম্মৎ ' শব্দ থাকে। যার ইংরেজি বানান সংক্ষেপে এম এস টি (mst.) লেখা হয়।কিন্তু সমস্যা দেখা দিয়েছে এই 'মোসাম্মৎ ' শব্দ নিয়ে।শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র,ভোটার কার্ড,রেশন কার্ড সহ অন্যান্য সরকারি নথিপত্রে 'মোসাম্মৎ ' শব্দ থাকলেও নতুন করে আধার কার্ড সংশোধন প্রক্রিয়াতে সেই শব্দটি নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।এন আর সি আতঙ্কে এমনিতেই সাধারণ মানুষের মধ্যে নথিপত্র ঠিক করার হিড়িক পড়েছে।
সমস্ত সরকারি নথিতে নামের বানান একই করার জন্য বিভিন্ন সরকারি দপ্তরে সাধারণ মানুষ ছুটে বেড়াচ্ছেন।রাষ্ট্রায়ত্ত ব্যাংক,ডাকঘরে আধার কার্ড সংশোধন করতে লম্বা লাইন পড়তে দেখা যাচ্ছে।অনেক স্থানে মহিলাদের ভিড় বেশি লক্ষ্য করা যাচ্ছে।।শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র,ভোটার কার্ড,রেশন কার্ড সহ অন্যান্য সরকারি নথিপত্রে 'মোসাম্মৎ ' শব্দ থাকলেও আধার কার্ডে না থাকায় আতঙ্কিত মহিলারা।ভুক্তভোগী মহিলারা জানান,সমস্ত সরকারি নথি পত্র অনুযায়ী নামের শুরুতে 'মোসাম্মৎ ' শব্দ আধার কার্ডে করার জন্য ফর্ম পূরণ করা হয়।সেই সময় 'মোসাম্মৎ' শব্দ দিয়েই সংশোধন করা হয়।কিন্তু কিছুদিন পর 'মোসাম্মৎ' শব্দ নেওয়া যাবে না বলে পুরো সংশোধন প্রক্রিয়া বাতিল হয়ে গেছে।এই বিষয়ে জনৈক মহিলা বলেন,তিন বার এই নাম সংশোধনের জন্য ব্যাঙ্কে দীর্ঘ লাইন দিয়ে ফর্ম পূরণ করা হয়।কিন্তু একই কারণে তিনবারই সংশোধন প্রক্রিয়া বাতিল হয়ে গেছে।বার ঘুরে কোন কাজ হয়নি।এই বিষয়ে আধার কার্ড সংশোধন কর্মীরা জানান,নতুন সংশোধন সিস্টেমে ওই নাম নিচ্ছে না।আমাদের কিছু করার নেই।সাধারণ মানুষরা জানান,এর আগে ২০১৪ সালে যে সব আধার কার্ড তৈরি হয় সেই সময় 'মোসাম্মৎ' শব্দ আধার কার্ডে ছিল।কিন্তু নতুন সংশোধন সিস্টেমে তা নিচ্ছে না।এই ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষ কে।
এই প্রসঙ্গে জেলা পরিষদের শিশু,নারী উন্নয়ন ও ত্রাণ কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন বলেন, আধার কার্ড সংশোধনে এলাকার মুসলিম মহিলাদের ' মোসাম্মৎ ' নামটি আসছে না।ভুক্তভুগী বহু মহিলা এই বিষয়ে আমাকে অভিযোগ করেছেন।বহু মুসলিম মহিলাদের নামে ' মোসাম্মৎ ' শব্দ টি ব্যবহার করা হয়।তাই এলাকার বৃহৎ অংশের মহিলা এই সমস্যায় ভুগছেন।মানুষের নামের বানান সিস্টেমে নেবে না এটা কি করে সম্ভব।এই সমস্যার অবশ্যই সমাধান করা দরকার।এই বিষয়টি আমি জেলা শাসকের নজরে আনব।
জেলা কংগ্রেস সভাপতি তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলম বলেন,নথিপত্র ঠিক করতে মানুষের গলদঘর্ম অবস্থা।' মোসাম্মৎ ' নামে সমাজে বহু মুসলিম মহিলা রয়েছে।আধার কার্ড সংশোধনে সেই নাম আসছে না বলে শুনেছি।এর অবশ্যই সমাধান দরকার।সরকারি সিস্টেমের জন্য সাধারণ মানুষ কেন হয়রানীর শিকার হবেন।এর আগে ২০১৪ সালে আধার কার্ডে যদি 'মোসাম্মৎ' শব্দ থাকে তবে নতুন সংশোধন প্রক্রিয়াতে ও থাকা উচিৎ।যান্ত্রিক ত্রুটি থাকলে সেটা ঠিক করতে হবে কিন্তু সাধারণ মানুষ কে দুর্ভোগে ফেলা যায় না।এই বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।
এই প্রসঙ্গে চাঁচল মহকুমা শাসক সব্যসাচী রায় বলেন, আধার সংশোধন করতে নাম বিভ্রাট কেন হচ্ছে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
- হেমতাবাদে নাবালিকার ঝুলন্ত মৃত দেহ উদ্ধারে চাঞ্চল্য
- মাধ্যমিকে কালিয়াচক আবাসিক মিশনের উল্লেখ যোগ্য সাফল্য
- চৈত্রের বৃষ্টিতে ভিজল মালদা শহর বাঁশি
- বগুড়ায় বন্দুকযুদ্ধে জেএমবির আমির নিহত
- NTPC Farakka Launches GEM-2025 to Empower 120 Girls from Bengal and Jharkhand
- ফের সংঘর্ষ জোড়া মাছের গাড়ির, আহত এক বাইক আরোহী। রিপোর্ট - শ্রী
- দক্ষিণ দিনাজপুর জেলায় প্রশাসনিক স্তরে ফের রদবদল
- তৃতীয় শ্রেণির ছাত্রীর লাশ স্কুলের বাগানে, শিক্ষক পলাতক
- আম গাছের প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়
- বীরভূমের বিভিন্ন বিদ্যালয়ে যথাযথ মর্যাদার সাথে স্বাধীনতা দিবস পাল
- সন্ধ্যা নামতেই রাস্তার ধারে বসে মদ ও ব্রাউন সুগারের আসর
- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের সাধারন কামরা থেকে অপহরণ
- NTPC Farakka announces the opening of its "Netaji Setu"
- বাড়িতে বিষধর সাপের উৎপাতে অস্থির মানুষ
