৩ দিনের ব্যবধানে বুধবার ফের একনেক সভা
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৮ ২০ ০৮ ২৩ আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ২০ ০৮ ২৩
ফাইল ছবি
বুধবার ( ৭ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা। এ নিয়ে মাত্র তিন দিনের ব্যবধানে পরপর দুটি একনেক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাশাপাশি বুধবারের সভাটি গত ১৫ দিনের ব্যবধানে অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ সভা। সর্বশেষ একনেক সভা অনুষ্ঠিত হয়েছিলো গত ৪ নভেম্বর (রোববার)। সাধারণত ৭ দিনের ব্যবধানে একনেক সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেল ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হতে যাওয়া ওই সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর শেরে-বাংলা নগরে এনএসই সম্মেলন কক্ষে সভাটি ডাকা হয়েছে।
এর আগে ৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়া একনেক সভাকে বর্তমান সরকারের মেয়াদের সর্বশেষ সভা বলে ধারণা করা হচ্ছিলো।
তবে এ ব্যাপারে যোগাযোগ করা হলে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দৈনিক জাগরণকে বলেন, প্রয়োজন হলে নির্বাচনের আগের দিন পর্যন্ত একনেক সভা হবে। তবে এক্ষেত্রে আইন মানা হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ দৈনিক জাগরণকে বলেন, একনেকে পাস হলেই হবে না, প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে। কিন্তু নির্বাচনের আগে হঠাৎ করে এত প্রকল্প পাস হওয়ায় প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক।
জানা গেছে, গত তিনটি একনেক সভায় মোট ৮৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ওই তিন সভায় প্রকল্পগুলোর মোট প্রাক্কলন ব্যয় দাঁড়ায় এক লাখ ৩৮ হাজার ৯৭৪ কোটি ১২ লাখ টাকা।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর অনুষ্ঠিত হয় বর্তমান সরকারের ১৫০তম এবং চলতি অর্থবছরের ১৩তম সভা। ওইদিন ৩৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয় ৮৬ হাজার ৬৮৬ কোটি ৯৫ লাখ টাকা। ওইদিন অনুমোদন হওয়া প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো- বাংলাদেশ রেলওয়ের আওতাধীন জয়দেবপুর হতে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প (ব্যয় ধরা হয় ১৪ হাজার ২৫০ কোটি ৬১ লাখ টাকা); পূর্বাচল লিংক রোডের উভয়পাশে (কুড়িল হতে বোয়ালিয়া পর্যন্ত) ১০০ ফুট পর্যন্ত খাল খনন প্রকল্প (১০ হাজার ৩২৯ কোটি টাকা); পায়রা সমুদ্র বন্দরের জন্য টার্মিনাল নির্মাণ এবং আনুষঙ্গিক সুবিধাদি সম্প্রসারণ (৩ হাজার ৯৮২ কোটি টাকা); কর্ণফুলী টানেল নির্মাণ (৯ হাজার ৮৮০ কোটি ৪০ লাখ টাকা); ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণ (৯৭৫ কোটি ৫৬ লাখ টাকা); পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ (৩৫৪ কোটি টাকা); পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ (১১৮ কোটি ৬৭ লাখ টাকা) এবং কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ (৩ হাজার ৭০৯ কোটি ৬১ লাখ টাকা।
গত ৩০ অক্টোবর হওয়া একনেক বৈঠকে অনুমোদিত ২৫টি প্রকল্পের জন্য ব্যয় ধরা হয় ৩২ হাজার ৫০৮ কোটি ৪৪ লাখ টাকা। এর মধ্যে সরকারের কোষাগার, প্রকল্প সাহায্য ও সংশ্লিষ্ট সংস্থা থেকে অর্থায়নের পরিমাণ ধরা হয়েছে যথাক্রমে ২৭ হাজার ১২৯ কোটি ৭৪ লাখ টাকা, ৫ হাজার ৭২ কোটি ৬৬ লাখ টাকা ও ৩০৬ কোটি ৪ লাখ টাকা।
এর আগে ২৩ অক্টোবর অনুষ্ঠিত সরকারের ১৪৮তম সভায় ২১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর সর্বমোট প্রাক্কলন ব্যয় ১৯ হাজার ৭৭৮ কোটি ৭৩ লাখ টাকা। ওইদিন পাস হওয়া প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় ধরা হয় ৩৫টি ড্রেজার ও সহায়ক জলযানসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি সংগ্রহ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্পে। যার ব্যয় ধরা হয় ৪ হাজার ৪৮৯ কোটি ৩ লাখ টাকা। প্রকল্পটি ২০২৩ সালের জুন নাগাদ বাস্তবায়নের সময় প্রক্ষেপণ করা হয়েছে।
কেএ/আরআই/এমটিআই
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- চোর সন্দেহে গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের পাশে রাজ্য সরকার
- জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ রেল লাইনসহ ৪৩ প্রকল্প একনেকে
- হরিশ্চন্দ্রপুর স্টেশনে ট্রেনের দাবিতে রেল অবরোধ
- বন দপ্তরের গাফিলতিতে মৃত্যু বিরল প্রজাতির সাপের
- বাংলার রূপকার ডঃ বিধান চন্দ্র রায়ের ১৩৭ তম জন্ম দিবস উদযাপন
- শিশু সুরক্ষা ও সাংবাদিকের ভূমিকা
- ঋণের সুদ ৯ শতাংশ করতে ব্যাংকগুলোর টালবাহানা
- ধুঁকছে নতুন তিন ব্যাংক
- চাঁচল-আশাপুর রাজ্য সড়কে দিন দুপুরে লক্ষাধিক টাকা ছিনতাই ব্যবসায়ীর
- শাক সবজির দাম আকাশছোঁয়া, বিপাকে সাধারণ মানুষ
- চাঁচল মহকুমা আদালত থেকে ধরা পরলো ভুয়ো আইনজীবী।
- দক্ষিণ ভারতের দখলে মালদার আম বাজার
- এআইউডিএফের প্রধান বদরুদ্দিন অসুস্থ,আরোগ্য কামনায় জমিয়তের
- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত কলকাতা পুলিশ কর্মী
- খেলার মাঠ নির্বাচনী জনসভা করার জন্য অভিযোগ বিজেপির বিরুদ্ধে
