২৩ জানুয়ারি ভাঙড় বইমেলার উদ্বোধন করবেন উচ্চ শিক্ষামন্ত্রী
ফারুক আহমেদ
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২০ ০৯ ০৯ ১৯ আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ০৯ ০৯ ১৯
২৩ জানুয়ারি ভাঙড় বইমেলার উদ্বোধন করবেন উচ্চ শিক্ষামন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায়
নেতাজীর জন্মদিন স্মরণ করে ২৩ জানুয়ারি ২০২০, তৃতীয় বর্ষ ভাঙড় বইমেলার উদ্বোধন করবেন বাংলার উচ্চ শিক্ষামন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায়।
উপস্থিত থাকবেন প্রধান অতিথি আসনে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষ।
বিশেষ অতিথি কথা-সাহিত্যিক প্রচেত গুপ্ত ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক গৌতম পাল।
উজ্জ্বল উপস্থিতি হিসেবে রাজ্যের তিন মন্ত্রী থাকছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, আবদুর রেজ্জাক মোল্লা, জাভেদ আহমেদ খান, তিন সাংসদ শুভাশিস চক্রবর্তী, প্রতিমা মন্ডল, মিমি চক্রবর্তী।
এছাড়াও উপস্থিত থাকবেন বিধায়ক ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শওকত মোল্লা, জেলা সভাধিপতি শামিমা শেখ,
জেলা শাসক ড. পি উলগানাথন, জেলা পুলিশ সুপারিন্টেন্ডেন্ট রশিদ মুনির খান, মহকুমা শাসক দেবারতি সরকার, ভাঙড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও বইমেলা কমিটির সভাপতি ড. বীর বিক্রম রায়, ভাঙড়-১ ও ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির সভাপতি, ভাঙড়-১ ও ভাঙড়-২-এর সমষ্টি উন্নয়ন আধিকারিক উপস্থিত থাকবেন সৌগত পাত্র ও কৌশিক মাইতি, কাশিপুর, ভাঙড় এবং কে এল সি থানার ভারপ্রাপ্ত আধিকারিকগন।
ভাঙড় বইমেলা কমিটির আহ্বায়ক তথা ভাঙড়-১ বিডিও সৌগত পাত্র জানান, ভাঙড় মহাবিদ্যালয়ের মাঠে ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে বইমেলা। প্রতিদিন দুপুর ১ থেকে রাত্রি ৮ টা পর্যন্ত চলবে এই বইমেলা। ৬০ টি নামি-দামি প্রকাশনা সংস্থা এই বইমেলায় অংশ নেবেন।
এই বইমেলাকে প্লাস্টিক মুক্ত রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছেন বইমেলা কতৃপক্ষ।
ভাঙড় বইমেলার মূল মঞ্চে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলবে আলোচনাসভা ও কবি সম্মেলন।
অংশ নেবেন কবি, সাহিত্যিক ও গবেষকবৃন্দ। বইপ্রেমী ও এলাকার মানুষের জন্য এই মহা আয়োজন সফল করতে ভাঙড় বইমেলা কমিটির সকল সদস্য উদ্যোগ নিয়েছেন।
বিশেষ বার্তা বহন করছে ভাঙড়ে বইমেলা। বইমেলা সফল করতে বহু প্রকাশক ও লিটন ম্যাগাজিন অংশ নিতে আগ্রহী হয়েছে। এক অন্য ভাঙড়কে আবিষ্কার করবে বইমেলায় আগত বইপ্রেমীরা।
বইমেলার উদ্যোগ নেওয়া কর্তারা আশা রাখছেন, এই বছর ভাঙড় বইমেলা সবার মনে দাগ কাটবেই।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সুস্থ সমাজ গড়ার বিশেষ বার্তা দেওয়ার আহ্বানও থাকবে প্রতিদিন।
ভাঙড়ের ভূমিপুত্র শাহাজাহান মোল্লা, আরাবুল ইসলাম, কাইজার আহমেদ, নান্নু হোসেন, ওহিদুল ইসলাম, ঝর্ণা মন্ডল, জাহাঙ্গীর আলম এই ভাঙড় বইমেলাকে সফল করে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।
দলমত নির্বিশেষে ভাঙড়-১ ও ভাঙড়-২-এর সম্মিলিত প্রচেষ্টায় তৃতীয় বর্ষে এই বইমেলা সার্থক রূপ পেতে চলেছে।
এই দুই অঞ্চলের সমস্ত শিক্ষানুরাগী ও ছাত্রছাত্রীরা দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন হয়েছেন বইমেলাকে সার্বিক সুন্দর করতে।
শিল্পী শুভাপ্রসন্ন, কবি শিবাশিস মুখোপাধ্যায়,অর্থনীতিবিদ অভিরূপ সরকার, অধ্যক্ষ শিউলি সরকার ও অন্যান্য গুণীজন উপস্থিত থাকবেন ২৪ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি।
এবারের বইমেরার থিম পুরুলিয়া জেলা।
সমগ্র সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনায় থাকবেন ড. নিরুপম আচার্য, সুমন দাস, অভিক পাল এবং আরও অনেকই।
কলামন্থনের অভিনব পদক্ষেপ মানুষকে বই মুখী করার জন্য, ভাঙড় বইমেলার থিম সঙ কলামন্থনের উদ্যোগে আনুষ্ঠানিক রিলিজ হচ্ছে ১৯ জানুয়ারি কলকাতার প্রেসক্লাবে।
- কবিতা - একটি অবাস্তব সত্য
- কবিতা - লড়াই
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- কবিতা - লড়াই
- কবিতা - একটি অবাস্তব সত্য
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
