সীমান্তবর্তী এলাকায় পাট চাষকে কেন্দ্র করে কৃষকদের মারধর
হক নাসরিন বানু
প্রকাশিত: ৩ মে ২০১৯ ১৯ ০৭ ১১ আপডেট: ৩ মে ২০১৯ ১৯ ০৭ ১১
সীমান্তবর্তী এলাকায় পাট চাষকে কেন্দ্র করে কৃষকদের মারধর অভিযোগ বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে৷
সীমান্তবর্তী এলাকায় পাট চাষ করাকে কেন্দ্র করে গ্রামের কৃষকদের মারধর করার অভিযোগ উঠল বিএসএফ কর্তা ও জওয়ানদের বিরুদ্ধে৷ বিএসএফ-এর মারে আহত হয়েছেন বেশ কয়েকজন গ্রামবাসী৷ আহতদের মধ্যে ৪ জনকে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন৷ তবে এনিয়ে এখনও পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি৷
কলাইবাড়ি গ্রামটি ভারত-বাংলাদেশ সীমান্তে৷ গ্রামের বেশিরভাগ মানুষের কৃষিজমি কাঁটাতারের বেড়ার পাশে৷ জানা গেছে, সম্প্রতি বিএসএফ-এর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়, কাঁটাতারের এপারে ৩০০ মিটারের মধ্যে পাট চাষ করা যাবে না৷ সেই নির্দেশিকা সব গ্রামবাসীর জানা ছিল না৷ তাঁদের কয়েকজন অন্যান্য বছরের মতো এবারও কাঁটাতারের ১০০ মিটার দূরত্বে পাট চাষ করেন৷ এনিয়ে আজ সকালে ৪৪ নম্বর ব্যাটেলিয়নের মধ্যে থাকা শিরশি কলাইবাড়ি ক্যাম্পের কম্যান্ডান্ট ওই চাষিদের কাছে কৈফিয়ত তলব করেন৷ সেই সময় চাষিরা খেতে কাজ করছিলেন৷ তখনই বিএসএফ কর্তা ও তাঁর গাড়ির চালক চাষিদের বেধড়ক মারধর করেন বলে অভিযোগ৷ সেই খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করেন৷ আটকে পড়ে বিএসএফ-এর আরও একাধিক গাড়ি৷ খবর পেয়ে স্থানীয় ক্যাম্প থেকে বিএসএফ জওয়ানরাও ছুটে আসেন৷ তাঁরাও গ্রামবাসীদের মারধর করেন বলে জানা গেছে৷ এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে কলাইবাড়ি গ্রাম৷ শেষ পর্যন্ত দুপুর নাগাদ বিএসএফ আধিকারিকরা গ্রামে গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়৷
স্থানীয়দের বক্তব্য, আগে বিএসএফ জানিয়েচিল, কাঁটাতারের বেড়ার ১০০ মিটার ছেড়ে পাট চাষ করা যাবে৷ কৃষকরা সবাই সেই মতো পাট চাষ করেছে৷ কিন্তু এখন বলা হচ্ছে, ১০০ মিটার নয়, ৩০০ মিটার ছেড়ে পাট চাষ করতে হবে৷ এখন জমিতে পাটের গাছ গজিয়ে গেছে৷ আজ কম্যান্ডান্ট সেই সব গাছ নষ্ট করার নির্দেশ দেন৷ কিন্তু চাষিরা তাঁকে জানিয়ে দেয়, তারা কেউ নিজেরা চাষ নষ্ট করতে পারবে না৷ চাইলে বিএসএফ সেই কাজ করতে পারে৷ সেকথা শুনেই কম্যান্ডান্ট ও তাঁর গাড়ির চালক সবাইকে মারতে শুরু করেন৷
এই ঘটনায় এখনও পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি৷ এদিকে মালদা মেডিকেলে চিকিৎসাধীন কলাইবাড়ি গ্রামের কৃষক সঞ্জয় সরকার, ভাষা সরকার, মলিন সরকার ও কানন সরকারকে দেখতে গিয়েছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক অর্জুন হালদার৷ তিনি বলেন, চিকিৎসায় ব্যস্ত থাকায় গ্রামবাসীরা এনিয়ে কোথাও এখনও অভিযোগ জানাতে পারেননি৷ তবে তাঁরা গোটা বিষয় নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানাবেন৷ আজ বিএসএফ কর্তা যে কাজ করেছেন, তার তীব্র বিরোধিতা করছেন তিনি৷
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
