শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে জাতীয় ঐক্যের সংলাপ প্রস্তাবনার চিঠি
এস এম সাব্বির খান, জাগরণ ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮ ২৩ ১১ ৪৮ আপডেট: ২৮ অক্টোবর ২০১৮ ২৩ ১১ ৪৮
ঐক্যফ্রন্টের চিঠি (ছবি সংগৃহীত)
সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে সংলাপ প্রস্তাবনার চিঠি দিয়েছে ডঃ কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। আজ রবিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন স্বাক্ষরিত চিঠিটি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়ে আসেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য এ কে এম জগলুল হায়দার আফ্রিক এবং যুগ্ম সেক্রেটারি আ হ ম শফিকুল্লাহ। আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ দলীয় প্রতিনিধি হিসেবে এ চিঠি গ্রহণ করেন । জাতীয় ঐক্যফ্রন্টের দাপ্তরিক প্যাডে ড. কামাল স্বাক্ষরিত চিঠিতে ফ্রন্টের পক্ষ থেকে ৭ দফা ও ১১ লক্ষ্য উল্লেখ করে সুষ্ঠ নির্বাচনের স্বার্থে ক্ষমতাসীন রাজনৈতিক দলটির সাথে সংলাপ আয়োজনের দাবি প্রস্তাবিত হয়েছে।
চিঠি পাওয়ার পর এর সত্যতা নিশ্চিত করে আব্দুস সোবহান গোলাপ বলেছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বরাবর ঐক্যফ্রন্টের পাঠানো দু'টি চিঠি আমরা পেয়েছি। আগামীকাল চিঠিগুলো খোলা হবে। এরপর এ বিষয়ে দলের পক্ষ থেকে জবাব দেওয়া হবে কিনা তা ঠিক করা হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল শনিবার (২৭ অক্টোবর) এ চিঠি পৌঁছে দেওয়ার কথা থাকলেও চট্টগ্রামে ঐক্যফ্রন্টের সমাবেশের কারণে একদিন পিছিয়ে তা আজ রবিবার হস্তান্তরের সিদ্ধান্ত নেন ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ।
এই চিঠি দেওয়াকে কেন্দ্র করেও নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। চিঠি নিয়ে ঐক্যফ্রন্ট নেতাদের আসার খবরে কার্যালয় ত্যাগ করেন আওয়ামী লীগ নেতারা। পরে সেখানে এসে পৌঁছান সুজিত, কামাল এবং মিলন। সবশেষে কার্যালয়ে আসেন গোলাপ। এদিকে চিঠি আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছে দেওয়ার জন্য আগে থেকেই কার্যালয়ের উল্টোদিকের কফিশপে অপেক্ষারত থাকলেও সাবেক দুই আওয়ামী লীগ নেতা বর্তমান গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু এবং ঐক্যফ্রন্ট নেতা সুলতান মনসুর আহমেদ আওয়ামী লীগ কার্যালয়ে যাননি। ঐক্যফ্রন্ট সূত্রে জানা যায়, বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির আশংকায় সাবেক দুই আওয়ামী নেতা কার্যালয়ে প্রবেশ করেননি।
উল্লেখ্য, সাবেক ছাত্রলীগ নেতা সুলতান মো. মনসুর র ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন এবং এক সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। কিন্তু ১/১১-এর সময় সংস্কারপন্থী এ নেতা ২০০৮ সালের নির্বাচনে মনোনয়ন প্রাপ্তি এবং ২০০৯ সালের সম্মেলনে দলীয় পদচ্যুত হন। অপর দিকে আরেক সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা মোহসিন মন্টু অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগের দলীয় সমন্বয় ভাঙার অপরাধে দল থেকে বহিষ্কৃত হন।
চিঠি হস্তান্তর শেষে ঐক্যফ্রন্ট নেতারা চলে গেলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দলীয় কার্যালয়ে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এরপর দেড় ঘণ্টারও বেশি সময় তিনি দলের অন্য নেতাদের সঙ্গে কার্যালয়ের ভেতর আলোচনায় বসেন।
চিঠি গ্রহণের সময় আওয়ামী লীগ কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সংসদের সদস্য আমিরুল আলম মিলন ও এস এম কামাল হোসেন উপস্থিত ছিলেন।
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
