ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

লোকসভার ধাক্কা সামলে পুনরায় বোর্ড দখলে তৎপর তৃনমুল কংগ্রেস

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৮ ০৬ ২১   আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৮ ০৬ ২১

সামনের এপ্রিলে জলপাইগুড়ি জেলার দুই পৌরসভার ভোট। গত লোকসভা নির্বাচনে এই দুই পৌর এলাকায় বিজেপির কাছে বড় রকম ধাক্কা খেয়েছে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেস। যদিও গত কয়েক মাসে সেই ধাক্কা সামলে ঘুরে দাড়িয়ে পুনরায় পৌর বোর্ড দখলে রাখতে তৎপর হয়েছে দল। লোকসভা ভোটের পর জেলা সভাপতি পরিবর্তন হয়। দিদিকে বলো কর্মসূচির মধ্য দিয়ে নেতারা বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছে। পাশাপাশি দলের খোলনলচে পরিবর্তন হয়েছে। বদলে দেওয়া হয়েছে কর্মসূচি। আগামী ২০২১ সালে রাজ্যের বিধান সভা ভোট। তার আগে পৌরসভার ভোটকে সেমিফাইনাল ধরে নিয়ে তৎপরতা শুরু করেছে। মাল পৌর এলাকায় সেই তৎপরতা দেখা গেছে। ইতিমধ্যে বর্তমান চেয়ারম্যান স্বপন সাহাকে ভাবী চেয়ারম্যান প্রজেক্ট করে দলের কর্মীরা প্রচারাভিযানে নেমেছে।দলের বিভিন্ন সংগঠনের কর্মীরাও এই অভিযানে সামিল হয়েছে। ইতিমধ্যে দলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের আহ্বায়ক অঞ্জন দাস জানিয়ে দিয়েছেন, শহরের ১৫টি ওয়ার্ডে ১৫ জন আহ্বায়ক নিয়োগ করা হয়েছে। ৫ জনের পর্যবেক্ষক দল করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে এই শিক্ষকরা দলের প্রার্থীদের পক্ষে প্রচার করবে। দলীয় সুত্রে খবর দলের ছাত্র, যুব  মহিলা সংগঠনে পরিবর্তন করা হবে। স্বচ্ছ ভাবমূর্তির সংস্কৃতি, শিক্ষা ও ক্রিড়া জগতের লোকেদের প্রচারে রাখার কথা ভাবা হয়েছে।ইতিমধ্যে পিকের টিম শহরে পর্যবেক্ষণ শুরু করেছে।জানাগেছে, আগামী ২ মার্চ কলকাতায় দলের নেতা কর্মী ও পৌর সদস্যদের নিয়ে বৈঠক আছে। সেই বৈঠকের পর প্রার্থী তালিকা ও দলের দায়িত্বে আগামী দিনে কারা আসছে সেই চিত্র পরিস্কার হবে। তারপরই
শুরু হবে বোর্ড দখলের লড়াই।                              

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর