ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

রূপগঞ্জে আ.লীগ কার্যালয়ে হামলা,আটক ২

জাগরণ ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৮ ১৫ ০৩ ২২   আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ১৫ ০৩ ২২

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনায় ছালাম ও সানী নামে যুবলীগের দুই কর্মীকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সেলিম ও ফালান নামে দুজনকে আটক করেছে পুলিশ।সোমবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। 

রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুইয়া জানান,বিকেলে তিনি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই নেতাকর্মীদের নিয়ে উপজেলার গোলাকান্দাইল এলাকায় গণসংযোগ করছিলেন।এসময় তিনি অফিসে আছেন ভেবে তার কার্যালয়ে হামলা চালায় মুড়াপাড়া এলাকার  সুমন, কপালকাটা নূর ইসলাম, আলমগীর, ফালানসহ ৭-৮ জন সন্ত্রাসী। 

মুড়াপাড়া ৩নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ছালাম ও ভুলতা ইউনিয়ন যুবলীগ নেতা সানীকে পিটিয়ে আহত করা হয়। এ সময় দুই রাউন্ড ফাকা গুলি ছোড়ে তারা।এরমধ্যে সুমন কয়েকটি মামলার আসামি। সে মৃত তারা মিয়ার ছেলে।

শাহজাহান ভুইয়া বলেন,আগামীকাল বুধবার উপজেলার স্টেডিয়ামে দলের নির্বাচনী জনসভা।সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে জনসভা ভণ্ডল করতেই আলমাস চেয়ারম্যানের (মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান) লোকজন এ হামলা চালিয়েছে। 

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে দুইটি ছোরা ও পাঁচটি ককটেলসহ আনোয়ার আলীর ছেলে সেলিম (৩২) ও আলমাসের ছেলে ফালানকে (২৫) আটক করে পুলিশ। বাকিদের ধরার চেষ্টা চলছে।

এসসি/জেডএস/এমটিআই

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর