ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

রাসায়নিক আবির নয়, জৈব আবিরের ঝুঁকছে ক্রেতারা

হক জাফর ইকবাল

প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯ ০৭ ০৭ ২৫   আপডেট: ১৪ মার্চ ২০১৯ ০৭ ০৭ ২৫

মালদা

রাসায়নিক আবির নয়, এবার জৈব আবিরের দিকে ঝুঁকছে ক্রেতারা৷ সেই চাহিদার কথা মাথায় রেখে প্রস্তুতকারকরাও এখন জৈব আবির তৈরি করছেন৷ সেকথাই জানালেন পুরাতন মালদার সাহাপুর এলাকার এক আবির ব্যবসায়ী বিমল পাল৷
সাহাপুর এলাকায় বিমলবাবু একজন মৃৎশিল্পী৷ কিন্তু প্রতিমা নির্মাণের পাশাপাশি তিনি দোল উৎসবের সময় আবির প্রস্তুত করে থাকেন৷ বছর ত্রিশ ধরে এই কাজ করছেন তিনি৷ কাজ শিখেছিলেন বাবার কাছে৷ বিমলবাবু বলেন, সারা বছর প্রতিমার কাজ করলেও সরস্বতী পুজোর পর তিনি আবির তৈরির কাজ করে থাকেন৷ তাঁর মৃৎশিল্পের কারখানায় ৭-৮ জন কর্মচারী কাজ করেন৷ প্রতিমা নির্মাণের চাপ না থাকলে তাঁর সঙ্গে কর্মচারীদেরও সংসার চালাতে কিছুটা সমস্যা হয়৷ এসব কথা মাথায় রেখেই তিনি আবির তৈরির কাজ চালিয়ে যান৷ গত ১৬-১৭ দিন ধরে আবির তৈরির কাজ চলছে৷ এখন মানুষ জৈব আবির খুঁজছে৷ চাহিদার কথা মাথায় রেখে তিনিও সেই আবির তৈরি করছেন৷ তবে রাসায়নিক আবিরও রয়েছে৷ তাঁর কাছে মোট ৬টি রং-এর আবির রয়েছে৷ দাম কিলোপ্রতি ৩৫০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত৷ এখন পর্যন্ত কিছু বরাত পেয়েছেন৷ বরাত অনুযায়ী আবির সরবরাহ করাও শুরু করে দিয়েছেন তিনি৷
মাঝে আর কয়েকটা দিন৷ তারপরেই রং-এর উৎসবে মেতে উঠবে গোটা দেশ৷ উৎসবে শামিল হবে মালদাও৷ তারই প্রস্তুতি এখন চলছে জোরকদমে৷

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর