ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

যাত্রী বোঝাই বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পরল বাড়িতে

হক নাসরিন বানু

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯ ১৮ ০৬ ৪৬   আপডেট: ২৪ মার্চ ২০১৯ ১৮ ০৬ ৪৬

জাতীয় সড়কে বেসরকারি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক সংলগ্ন এক বাড়িতে হুড়মুড়িয়ে ঢুকে 

পরল । দুর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে মালদা চাঁচলের পাহাড়পুরের কালীতলা এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়কের৷ দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন৷ আহতদের মধ্যে বাসযাত্রী সহ স্থানীয় দুই ব্যক্তি রয়েছেন৷ আহতদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ৷ দুর্ঘটনাগ্রস্থ বাসের চালক ও খালাসি পলাতক৷

জানা গেছে , এদিন দুপুরে যাত্রীবাহী বাসটি মালদা থেকে চাঁচলে আসছিল । দ্রুত গতিতে যাত্রীবাহী বাসটি চালানো হচ্ছিল বলে অভিযোগ । সামনের একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ভুটভুটি সামনে চলে আসে । বাসটির চালক গতির নিয়ন্ত্রণ হারান । বাসটি রাস্তার পাশে থাকা একটি বাড়িতে ঢুকে পড়ে। তিনটি দোকান সহ বাড়িটি বিধ্বস্ত । রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা কয়েকটি বাইসাইকেল সহ ৩টি মোটরসাইকেল বাসের তলায় চাপা পড়ে । বলে অভিযোগ ।

স্থানীয়দের ক্ষোভ , মহকুমা সদর চাঁচল সংলগ্ন এলাকাটি জনবহুল৷ সবসময় এখান দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে৷ কিন্তু গাড়ির গতি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই৷ 

 দুর্ঘটনায় বাড়ির ক্ষতিতে ভেঙে পড়েছেন মালিক রাজু পাণ্ডে৷ তিনি বলেন, “ দুর্ঘটনায় তাঁর বাড়ির আর কিছু অবশিষ্ট নেই৷ তিনি বাড়ির সামনের অংশে একটি ওষুধের দোকান ভাড়া দিয়েছিলেন৷ দুর্ঘটনায় দোকানদার ও সেই সময় সেখানে থাকা এক ক্রেতাও আহত৷ আহত হয়েছেন বেশ কয়েকজন বাসযাত্রীও৷ বাসটি ৩টি মোটরবাইক নষ্ট করেছে৷ ” তিনি আরও বলেন , “ দুর্ঘটনটি একটু বেলায় ঘটেছে৷ রবিবার তাঁর বাড়ির সামনে একটি মাংসের দোকান বসে৷ সকালে সেখানে প্রচুর মানুষের ভিড় হয়৷ সেই সময় এই দুর্ঘটনা ঘটলে ক্ষয়ক্ষতি আরও বাড়ত৷”গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও দাবি তিনি তুলেছেন ।জানা গেছে, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন৷ রবিবার থাকায় যাত্রীর সংখ্যা একটু কমই ছিল৷ তা না হলে আহতের সংখ্যা আরো বাড়ত৷ 

পুলিশ জানায় , দুর্ঘটনাগ্রস্থ বাসটির চালক ও খালাসি পলাতক । তাদের খোঁজ চলছে ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর