মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কাঁধেই মালদা তৃণমূলের
হক নাসরিন বানু
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯ ২১ ০৯ ২৯ আপডেট: ২০ নভেম্বর ২০১৯ ২১ ০৯ ২৯
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কাঁধেই মালদা তৃণমূলের সংগঠন দেখভালের দায়িত্ব।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কাঁধেই মালদা জেলার তৃণমূলের সংগঠন দেখভালের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিলেন। একই সঙ্গে তৃণমূল দলের মালদা জেলা সভানেত্রী মৌসম নুরকে মালদা জেলা সংগঠন পরিচালনার ক্ষেত্রে একগুচ্ছ ক্ষমতা দিয়ে গেলেন। মৌসম নুরের নির্দেশ মেনে যে মালদা জেলায় তৃণমূল নেতা কর্মীরা সংগঠনকে এগিয়ে যাক, এমনটাই চাই দলের সর্বোচ্চ নেত্রীর ইচ্ছা। মঙ্গলবার দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সাংগঠনিক ভাবে দুইটি পরিবর্তনও করেছেন তৃণমূল সুপ্রিমো।
প্রশাসনিক পর্যালোচনা বৈঠক শুরুর আগেই মালদায় তৃণমূলের প্রথম সারির প্রায় সব নেতানেত্রীকে নিয়েই একান্তে বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। তবে ওই বৈঠকে ছিলেন না দুই প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরি ও সাবিত্রী মিত্র। দলীয় সূত্রে জানা গিয়েছে, ভূতনি সেতুর উদ্বোধন উপলক্ষ্যে সাবিত্রী মিত্রকে সেখানে পাঠান মুখ্যমন্ত্রী নিজেই। অন্যদিকে, কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরির বক্তব্য, দলের জেলা সভানেত্রী তাঁকে ওই বৈঠকে থাকার কথা বলেন নি।
এই দুইজন ছাড়া, মৌসম নুর, মোয়াজ্জেম হোসেন, সমর মুখোপাধ্যায়, নীহার রঞ্জন ঘোষ, গৌরচন্দ্র মণ্ডল, বাবলা সরকার, সাবিনা ইয়াসমিন, দিপালী বিশ্বাস, অম্লান ভাদুড়ি, সুমালা আগরওয়ালা, চৈতালি সরকার প্রসূন রায়, মানব বন্দ্যোপাধ্যায়, আবু নাসের খান চৌধুরি, শেহনাজ কাদরি সহ প্রায় ৩৫জন ডাক পেয়েছিলেন। ছিলেন ‘টিম মৌসমের’ কোর কমিটির একাধিক গুরুত্বপূর্ণ সদস্যও।
এদিন ঝাড়খণ্ড দিশম পার্টির বাড়বাড়ন্ত রুখতে জেলা তৃণমূল আদিবাসী সেলের সভাপতি পদে পরিবর্তন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চুনিয়া মুর্মু’কে সরিয়ে তাঁর জায়গায় আনা হয়েছে জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তথা প্রাক্তন সভাধিপতি সরলা মুর্মু’কে।
একই সঙ্গে সরানো হয়েছে জেলা তৃণমূল ক্ষেত মজুর সমিতির সভাপতি রঞ্জন সিংহকেও। তাঁর জায়গায় আসছেন মালদা হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক তাজমুল হোসেন।
এদিন মালদার দলীয় পর্যবেক্ষক সাধন পাণ্ডে আর থাকবেন না বলেও জানিয়েছেন দলনেত্রী। কয়েক দিন আগেই দুঁদে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারিকে ফের মালদা জেলার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল। এদিন মুখ্যমন্ত্রী দলীয় সভায় বলেন, “শুভেন্দু দেখছে। তবে ওঁর অনেক ব্যস্ততা রয়েছে। এখন থেকে মালদা জেলার দলের সংগঠন সরাসরি আমিও দেখব।‘তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এদিনের দলীয় বৈঠকে মালদায় মৌসমের নেতৃত্বে আরও একবার পূর্ণ আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মৌসম হয়তো বয়সে অনেকের চেয়ে ছোট কিন্তু ভুলে গেলে চলবে না মৌসম দুইবারের সাংসদ। একবার বিধায়কও নির্বাচিত হয়েছেন। একটি রাজনৈতিক দলের জেলা সভাপতি হিসাবে সংগঠন পরিচালনার পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে মৌসমের। সুতরাং মৌসমের উপর আস্থা রেখেই ওঁর নেতৃত্বে আপনারা মালদা জেলায় সংগঠন পরিচালনা করুন।খুব দ্রুত ব্লক ও জেলা কমিটি তৈরি করে তাঁর কাছে পাঠিয়ে দেওয়ার জন্যও মৌসম নুরকে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে নিজের নিজের এলাকা উন্নয়ন নিয়েও তদ্বির করেন তৃণমূলের নেতানেত্রীরা। দলনেত্রী বলেন, রাজ্য সরকার মালদহের জন্য অনেক কিছু করছে। আগামীতেও করবে। কিন্তু তোমরা সংগঠনটা ভালো করে করো। নির্বাচনে ভালো ফল করে দেখাও। তবেই আমরা আরও বেশি ঝাঁপিয়ে পড়ব। তবে যাই হোক মালদা জেলাকে সাজিয়ে দিয়ে রাজ্য সরকার কোনও কার্পণ্য করবে না। এদিন দুই পুরসভা’র অনাস্থা প্রসঙ্গে দলীয় নেতা নেত্রীদের মুখ্যমন্ত্রী বলেন, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। দলের নেতা কেউ নয়। দলের নেতা ঘাস ফুল। তৃণমূল সাধারণ মানুষের দল তা পদে পদে মনে রাখতে হবে। দলের স্বার্থে সবাইকে এক হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। নীহার রঞ্জন ঘোষ, বাবলা সরকার সহ পুরসভার সব কাউন্সিলরদের ঐক্যের আবহে পুরসভা পরিচালনার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
দলের সুপ্রিমো’র ভরসাস্থল হয়ে উঠতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মৌসম নুর। তিনি বলেন, আমি বা আমরা কেউ নই। আমাদের একটিই পরিচয় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা তাঁর নির্দেশেই চলবো। দলনেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নেই। তাঁর নির্দেশ ও পরামর্শ অনুযায়ীই মালদহে দল প্রতি পদক্ষেপে পরিচালিত হবে বলে জানান জেলা তৃণমূল সভানেত্রী।
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
