ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মালদার আমের সাদ পাবে না বাঙালী।

হক জাফর ইমাম মালদা

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২০ ২১ ০৯ ৩২   আপডেট: ৯ এপ্রিল ২০২০ ২১ ০৯ ৩২

 

মালদা জেলার আম ল্যাংড়া, ফজলি, হিমসাগরের স্বাদ কার্যত ভারত বিখ্যাত। মালদা জেলাজুড়ে বিঘার পর বিঘা জমি জুড়ে শুধু আমবাগান। তাই এখানকার প্রধান অর্থকারী ফসলই হল আম। সেই মালদার আমেরই স্বাদ এবার পাবে না বাঙালী। সম্ভবনা অন্তত এমনই। কারণ লকডাউনের ফলে মালদা জেলার অর্থকরী ফসল আমের পরিস্থিতি খুবই খারাপ। আমের মুকুল গাছেই শুকিয়ে ঝরে যাচ্ছে। ফলে মালদার আমচাষীরা ব্যাপক ক্ষতির মুখে।কিন্তু লক ডাউনের সঙ্গে আমের সম্পর্ক কোথায়? এর উত্তরে আমচাষীরা জানান, আমের মুকুল পরিচর্চা করার সময় এখন। যেহেতু এই বছর আমের অন ইয়ার তাই এবছর মুকুল ভালো হয়েছে। চাষীরা আশা করেছিলেন ফলন ভালো হবে, লাভের মুখ দেখবেন তারা। কিন্তু লকডাউনের ফলে সেই সম্ভবনা কার্যত শিকেয় উঠেছে। ঋণ নিয়ে চাষীরা আম চাষ করেছিলেন। আম পরিচর্চা সহ তা জীবানু মুক্ত করতে মার্চ -এপ্রিল মাসে আমগাছে স্প্রে সহ জল দিতে হয়। কিন্তু লকডাউনের ফলে তা করা যাচ্ছে না। যে কারণে আমের মুকুল শুকিয়ে ঝরে যাচ্ছে। এমন পরিস্থতির জন্য শুধু মালদাবাসী নয় আম বাঙালীর আমের সুস্বাদ থেকে এ বছর বঞ্চিত হতে চলেছে।
 
মালদা জেলার আম ব্যবসায়ী ও রপ্তানিকারক উজ্জল সাহা জানান, মালদার আমের পরিস্থিতি ভালো নয়। এই সময় ব্যবসায়ীরা আমের ফলন দেখে দরদাম করে তা আমচাষীদের কাছ থেকে কিনে নেয়। কিন্তু লকডাউনের ফলে এবারে না আমের যত্ন হচ্ছে না আমের ক্রেতার দেখা মিলছে। যে টুকুও বা গাছে আম আসবে তা আর মানুষের পাতে গিয়ে পৌঁছাবে না। বিদেশেও মালদার আম রপ্তানি করা সম্ভব হবে না। আমকে প্রক্রিয়াকরণ করে যারা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প করেন, তারাও ক্ষতির মুখে। আমস্বত্ত্ব তৈরি করে গ্রামের মহিলারা যারা যৎসামান্য উপার্জন করে তারাও ক্ষতির মুখ দেখবেন এইবছর।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর