ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ১০ জুলাই ২০২৬   আষাঢ় ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মালদায় লকডাউনে অ্যাম্বুলেন্স করে মদ পাচারের চেষ্টা,গ্রেপ্তার ২

হক নাসরিন বানু

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০ ২০ ০৮ ০৩   আপডেট: ১০ এপ্রিল ২০২০ ২০ ০৮ ০৩

মালদায় লকডাউনে অ্যাম্বুলেন্স করে মদ পাচারের চেষ্টা,গ্রেপ্তার ২ উদ্ধার প্রচুর বিদেশী মদ।

একেই দেশজুড়ে লকডাউন সেখানে মালদা জেলায় লকডাউনে অ্যাম্বুলেন্স করে মদ পাচারের চেষ্টা করতে গিয়ে গ্রেপ্তার ২জন, উদ্ধার প্রচুর বিদেশী মদ। জানা গেছে  
হবিবপুর  থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে একটি অ্যাম্বুলেন্স আটক করে অ্যাম্বুলেন্সটির ভেতর থেকে প্রচুর পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক সন্দেহ হবিবপুরের কোন দোকান থেকে বেআইনিভাবে এই মদ গুলি মালদার দিকে নিয়ে আসা হচ্ছিল। আইহো নাকা চেকিং এর কাছে পুলিশ অ্যাম্বুলেন্সটিকে আটক করে এই বেআইনি মদ গুলি উদ্ধার করে। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যাম্বুলেন্স এর মধ্যে মদ পাচারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলা জুড়ে।লকডাউন এর শুরু থেকেই পুলিশ এবং আফগানি দপ্তরের কাছে খবর আসছিল বেআইনিভাবে মদ বিক্রির। অনেক ক্ষেত্রেই গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে নিয়ম ভেঙে অনেক বেশি দামে মদ বিক্রি করা হচ্ছিল। ফলে এই চক্র কে ধরতে সক্রিয় হয়েছিল পুলিশ।অভিযোগ, বিভিন্ন দোকানে থাকা মদ গোপনে বের করে, পরে তা চড়া দামে বিক্রি করা হচ্ছিল। এক্ষেত্রে মদ বিক্রেতা কিছু এজেন্ট ও রাস্তার ধারে থাকা বিভিন্ন লিংক ম্যানের সাহায্যে এই বেআইনি কাজ গুলি করছিলেন।পুলিশ ও আবগারী সূত্রে জানা গেছে, এখনো মালদা জেলার বেশ কিছু মদ ব্যবসায়ী এই বেআইনি কাজ চালিয়ে যাচ্ছেন, মালদা জেলা পুলিশ ইংরেজবাজার থানার ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন দোকান গুলির উপর বিশেষ নজর রাখছেন। অভিযোগ কোন কোন ক্ষেত্রে মদের দাম নির্ধারিত মূল্যের থেকে ডবল দামে কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা।  কিছু নাম্বারে ফোন করলেই নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাচ্ছে মদ।
পুলিশ আবগারি দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ইতিমধ্যেই এই ধরনের অভিযোগ পেয়েছেন। নজর রাখা হচ্ছে সমস্ত কিছুই।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর