ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বীরভূমে বিস্ফোরণ কান্ডে লাভপুর থানায় বিজেপির বিক্ষোভ।

খান আরশাদ, বীরভূম

প্রকাশিত: ৫ জুলাই ২০১৯ ২৩ ১১ ৫১   আপডেট: ৫ জুলাই ২০১৯ ২৩ ১১ ৫১

 

 

    বীরভূমের লাভপুরের মিরবাঁধ গ্রামে বিস্ফোরণ কান্ডে জড়িত সন্দেহে বিজেপি কর্মীদের গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে লাভপুর থানায়  বিক্ষোভ দেখালো বিজেপি।

বৃহস্পতিবার লাভপুরের দাঁড়কা উপস্বাস্থ্য কেন্দ্রের একটি পরিত্যক্ত আবাসনে  বিস্ফোরণের ফলে আবাসনটির কংক্রিটের দেওয়াল সম্পুর্ণ ভেঙ্গে পড়ে।

 

  ঘটনায় যুক্ত থাকার সন্দেহে পুলিশ বৃহস্পতিবার রাত্রে তিনজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। কিন্তু বিজেপি দাবী করে ওই বিজেপি কর্মীরা কোনও ভাবেই ওই বিস্ফোরণের সাথে যুক্ত নয়। পুলিশ তাদেরকে বিনাদোষে  গ্রেপ্তার করে নিয়ে গেছে।  পুলিশ কোনওরকম  তথ্য প্রমাণ না পেয়েই তৃনমূলের কথামতো তাদের গ্রেপ্তার  করেছে। 

 বিস্ফোরণের মাত্র দুই দিন আগে বীরভূমের মল্লারপুরের একটি ক্লাবেও বিস্ফোরণ হয়। তৃনমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল তখন অভিযোগ করেছিলেন ওই ক্লাবে বিজেপি কর্মীরা আসাযাওয়া করে। এই কাজটি তাদেরই। পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকে বোমা তৈরির মশলা এনে এখানে জমা করতো তারা। এসব বিজেপিরই কাজ বলে অভিযোগ করেন অনুব্রত। যদিও ক্লাব কতৃপক্ষ জানায় ক্লাবের বাইরে থেকেই বিস্ফোরণ হয়েছে। এবারেও তৃনমূল কর্মীরা এই বিস্ফোরণের জন্য বিজেপিকেই দায়ী করেছেন। 

   অপর দিকে বিজেপি নেতা কৃশানু সিংহ অভিযোগ করে বলেন স্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত আবাসনে বিস্ফোরণের ঘটনায় পুলিশ শাসক দলের কথামতো বিজেপি কর্মীদের বিনাদোষে গ্রেপ্তার করে নিয়ে গেছে। ঘটনার পপরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাত্রে লাভপুর থানার লাঘোষা গ্রামের বিজেপি নেতা বুলি শেখ সহ তিনজনকে গ্রেপ্তার করে। এই অভিযোগ তুলে বিজেপি কর্মী-সমর্থকরা শুক্রবার লাভপুর থানার সামনে বিক্ষোভ দেখান। 

এদিকে অভিযুক্ত তিন বিজেপি কর্মীকে শুক্রবার বোলপুর আদালতে তোলা হয় এবং বিচারক তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর