বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই মালদায় রাহুল,কটাক্ষ শুভেন্দুর.
হক নাসরিন বানু
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯ ২২ ১০ ৪৮ আপডেট: ২৫ মার্চ ২০১৯ ২২ ১০ ৪৮
মালদার নির্বাচনী সভা থেকে কংগ্রেসকে আক্রমণ শুভেন্দু অধিকারীর, বললেন নির্বাচনে বিজেপি কে সুবিধা পাইয়ে দিতে দিল্লি থেকে কংগ্রেস সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীকে মালদায় এনেছিলেন কংগ্রেস নেতারা। সকাল বেলা বেলা কংগ্রেস, রাতের বেলা বিজেপি । কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের মালদা জেলার পর্যবেক্ষক তথা রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী । সোমবার চাচোলের কলমবাগান মাঠে দলীয় প্রার্থী মৌসম বেনাজির নুরের সমর্থনে নির্বাচনী জনসভা করেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ২৩ মার্চ এই মাঠে সভা করে তৃণমূল দলের কঠোর সমালোচনা করে গিয়েছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। সেই সভারই পালটা সভা করেন শুভেন্দু অধিকারী। এদিনের নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন তৃণমূল দলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন , দুই প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরি , সাবিত্রী মিত্র, জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল । ছিলেন মালদার তৃণমূল দলের বিধায়কেরাও । গত ২৩ মার্চ হেলিকপ্টার নিয়ে মালদার চাচোলে সভা করতে এসেছিলেন রাহুল গান্ধী । ঠিক একইভাবে হেলিকপ্টার করে এদিন শুভেন্দু অধিকারীও চাচলে নির্বাচনী জনসভা করতে আসেন । রাহুল গান্ধীর সভাতে উপচে পড়েছিল মাঠ । এদিনের শুভেন্দুর সভা ছিল একই ছবি।মন্ত্রী শুভেন্দু অধিকারি এদিন বলেন, আমাদের একটাই লক্ষ্য কেন্দ্রে বিজেপি সরকারকে সরানো ।কিন্তু মালদায় কংগ্রেস নেতারা কি করলেন, রাহুল গান্ধীকে নিয়ে সভা করলেন । এতে কার শক্তি বৃদ্ধি হবে । সাম্প্রদায়িক শক্তিকে অক্সিজেন দিচ্ছে কংগ্রেস । এই সভাটি মালদা হবিবপুরে করতে পারত কংগ্রেস । বলাবাহুল্য, গত পঞ্চায়েত নির্বাচনে হবিবপুর এলাকায় ব্যাপক শক্তি বৃদ্ধি ঘটিয়েছে বিজেপি ।সেখানে একাধিক গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আসন দখল করেছে বিজেপি। তবে সেই শক্তি বৃদ্ধির কথা অবশ্য মুখে আনেন নি শুভেন্দু অধিকারী। মন্ত্রী শুভেন্দু অধিকারি আরও বলেন, কলকাতায় ব্রিগেড সমাবেশে সোনিয়া গান্ধী প্রতিনিধি পাঠিয়েছিলেন। মোদির বিরুদ্ধে একজোটের বার্তা দিয়েছিলেন সোনিয়া গান্ধী । অথচ সেই কংগ্রেস দলের রাহুল গান্ধী মালদার চাচোলের কলম বাগানে এসে তৃণমূলকে গালমন্দ করে গিয়েছেন। তবে মালদা আর সেই জায়গায় নেই । মালদা জেলা এখন তৃণমূলের শক্ত দুর্গে পরিণত হয়েছে। এখানে যিনি বিজেপি প্রার্থী হয়েছেন তিনি হার্মাদ দলের বিধায়ক ছিলেন। সেই হার্মাদকে প্রার্থী করেছে বিজেপি । আমি বলব উত্তর মালদার মানুষকে বিজেপি প্রার্থী যখন প্রচারে যাবেন , তখন মহিলারা যেন সামনে না আসেন। মন্ত্রী শুভেন্দু অধিকারি তার বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, মালদায় আমরা দুটি আসনই জিতব । এখানে আমাদের ৪৩ শতাংশ ভোট রয়েছে । কংগ্রেসের রয়েছে ২৩ শতাংশ এবং বিজেপির ২০ শতাংশ। ৩ এপ্রিল তৃণমূলের প্রার্থীরা মনোনয়ন জমা দিবেন । সে কথা প্রকাশ্য জনসভায় ঘোষণা করেন শুভেন্দু অধিকারী । এদিনের নির্বাচনী জনসভায় শুভেন্দু অধিকারী ছাড়াও বক্তব্য রাখেন তৃণমূল প্রার্থী মৌসম নুর । তিনি বলেন, এই কেন্দ্র থেকে আমি পরপর নির্বাচিত হয়ে এসেছি । মানুষ আমাদের দুইবার আশীর্বাদ করেছেন। এবারও আমাকে উত্তর মালদার মানুষ জয়ী করবেন।
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির চমক? প্রচারে সিপিএম ত
- POEM - CELEBRATING POETRY
- Poem - Occasional Poetry
- মালদায় পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মন্ত্রী সাধন পান্ডের
- সৌমেন্দু লাহিড়ী
সৌমেন্দু লাহিড়ীর কবিতা- `আর্জি` - কালিয়াচকে বোমের আঘাতে যখম দুই লিচু ব্যবসায়ী
- আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা মৈত্রেয়ী দেবী
- Poem - If You`re Poetry
- অঙ্কিতা চ্যাটার্জী কলম
ন্যানো গ্রাম বিষ : কবি আত্মা ও কাব্য আত্মা - আহত সাংবাদিক
রাহুল গান্ধীর পাঁচগ্রামের জনসভা আহত এক সাংবাদিক - TO SOMETIMES, JUST SOMETIMES
- Poem - Peace Shall Be Prevailed
- Poem - The Cliff of Life
- ইজাজ আহামেদ
বেকারত্বের গ্লানি - Poem - Oak Leaf
