বাংলাদেশ মৃতদেহ গ্রহণকরতে অস্বীকারকরায় গরুচোরের শেষকৃত্য সম্পন্ন
দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম
প্রকাশিত: ২৮ জুলাই ২০২০ ১৮ ০৬ ১৪ আপডেট: ২৮ জুলাই ২০২০ ১৮ ০৬ ১৪
আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার পাথারকান্দি ভুবরিঘাট চাবাগানে গরু চুরি করতে আসার পর গণধোলাইয়ে মৃত বাংলাদেশের তিন গরু চোরের মধ্যে থেকে দুইজনের পরিচয় উদ্ধার হওয়ার পরও মৃতদেহ সমঝে নিতে অস্বীকার করে বাংলাদেশ। দীর্ঘ আট দিনের মাথায় বিএসএফ – বিজিবি চারবার করে পতাকা বৈঠক ডেকে গরু চোরের তথ্য বিজিবির হাতে তুলে দেওয়ার পরও বিজিবির পক্ষ থেকে কোন ধরনের সহযোগিতা না পাওয়ার দরুন শেষমেষ জেলা পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করিমগঞ্জে শেষকৃত্য সম্পন্ন হল তিনজন গরু চোরের ।
গত ১৯ জুলাই গন রোষের শিকার হয়ে মৃত্যুর আট দিন অতিবাহিত হওয়ার পরেও বাংলাদেশ প্রশাসনের কোন সহযোগিতা না থাকার দরুন শেষমেশ সোমবার অন্ত্যেষ্টিক্রিয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।শহর সংলগ্ন কবরস্থানে সোমবার সন্ধ্যায় দাফন করা হয় । উল্লেখযোগ্য যে পাথারকান্দিতে মৃত্যু হওয়া তিনজন গরু চোরের মধ্যে দুইজনের পরিচয় উদ্ধার করা হয়েছিল ।ঘটনার দুদিন পরই বাংলাদেশের মৌলবিবাজার জেলার বড়লেখা পুলিশের পক্ষ থেকে তা স্বীকার করা হয় এবং বাংলাদেশের স্থানীয় এবং জাতীয় গন মাধ্যম পরিচয় উদ্ধারের শিরোনাম দখল করে । বিজিবিকে দেওয়া মৃত তিনজনের ফটো সূত্র থেকে বড়লেখা পুলিশ তদন্তে নামলে পরের দিন দুই ব্যক্তি বড়লেখা উপজেলার কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা বলে সনাক্ত করা হয়।গণমাধ্যমের দাবি অনুযায়ী, নিহত দুই ব্যক্তির নাম নুনু মিয়া এবং জুয়েল আহমেদ । তারা আবার সম্পর্কে চাচা ভাতিজা । পেশায় অটো চালক । বিগত কিছুদিন থেকে তারা নিখোঁজ ছিল। তাদের পরিবারের এক সদস্য ফটো দেখে নিজেদের পরিবারের লোক বলে তাদের সনাক্ত করেন।
অন্যদিকে সেখানকার গণমাধ্যম দাবি করে যে পরিবারের লোকেরা তাদের বাড়ির লোকের লাশ সমঝে নিতে যোগাযোগ করেছিলেন বিজিবি লাঠিটিলা ক্যাম্পে।স্থানীয় চ্যায়ারম্যান বিজিবির হাতে পরিচয় পত্র সহ সার্টিফিকেট জমা করেন। কিন্তু কোন রহস্যজনক কারণে বিজিবি গোটা ঘটনা অস্বীকার করে বিএসএফের কাছে । সোমবার সকালে ফের একবার বিএসএফের তরফ থেকে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরের সূত্র সহ চিঠি পাঠানো হয় ৫২ নং বিজিবিকে । কিন্তু গোটা দিনভর কোন ধরনের সদুত্তর না পাওয়ার দরুন ১৩৪ নং বিএসএফ এবং জেলা পুলিশ মৃত তিন ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করে ।এদিকে গণধোলাইয়ে মৃত্যু হওয়া তৃতীয় ব্যক্তির পরিচয় উদ্ধার হয়নি আট দিনের মাথায়ও। যার কারণে বেওয়ারিশ হিসাবেই ধরে নেওয়া হয়। বাংলাদেশের বিরুদ্ধে পরিচয় গোপন করার অভিযোগ উঠে বিভিন্ন মহলে। উল্লেখযোগ্য যে গত এক জুন ঠিক একই ভাবে গরু চুরি করতে আসার পর গণধোলাইয়ের শিকার হয়ে এক বাংলাদেশের গরু চোরের মৃত্য হয় পাথারকান্দির পুতনি চা বাগানে । শেষে বাংলাদেশের জুড়ি উপজেলার সোনারূপা চাবাগানের বলে পরিচয় উদ্ধার হওয়ার পর সুতারকান্দি সীমান্ত দিয়ে বিজিবিকে লাশ হস্তান্তর করে বিএসএফ। এছাড়া গত ১২ জুলাই বাংলাদেশি কয়েদিকে মৃত্যুর একমাস দশদিন পর করিমগঞ্জে কবর দেওয়া হয়েছিল। শায়েদ আলি নামের ষাট বছর বয়সের এক বৃদ্ধ মার্চ মাসে পুলিশের হাতে ধরা পড়েছিলেন। মে মাসে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে করিমগঞ্জ সিভিল হাসপাতাল এবং পরবর্তীতে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । গত ১ জুন শিলচর মেডিক্যাল কলেজেই সেই বৃদ্ধ মৃত্যুবরণ করেন। বাংলদেশের গাজীপুর জেলার লোক এই শায়েদ আলি। তাঁর দেশের বাড়ির তথ্য সহ বিজিবিকে এবিষয়ে অবগত করলে লাশ গ্রহণ করতে অনীহা প্রকাশ করে। শেষপর্যন্ত একমাস দশদিন পর ১২ জুলাই কালিমহাবীর রোডের গ্রেভইয়ার্ড এ শায়েদ আলিকে কবর দেওয়া হয়।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
- হেমতাবাদে নাবালিকার ঝুলন্ত মৃত দেহ উদ্ধারে চাঞ্চল্য
- মাধ্যমিকে কালিয়াচক আবাসিক মিশনের উল্লেখ যোগ্য সাফল্য
- চৈত্রের বৃষ্টিতে ভিজল মালদা শহর বাঁশি
- বগুড়ায় বন্দুকযুদ্ধে জেএমবির আমির নিহত
- NTPC Farakka Launches GEM-2025 to Empower 120 Girls from Bengal and Jharkhand
- ফের সংঘর্ষ জোড়া মাছের গাড়ির, আহত এক বাইক আরোহী। রিপোর্ট - শ্রী
- দক্ষিণ দিনাজপুর জেলায় প্রশাসনিক স্তরে ফের রদবদল
- তৃতীয় শ্রেণির ছাত্রীর লাশ স্কুলের বাগানে, শিক্ষক পলাতক
- আম গাছের প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়
- বীরভূমের বিভিন্ন বিদ্যালয়ে যথাযথ মর্যাদার সাথে স্বাধীনতা দিবস পাল
- সন্ধ্যা নামতেই রাস্তার ধারে বসে মদ ও ব্রাউন সুগারের আসর
- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের সাধারন কামরা থেকে অপহরণ
- NTPC Farakka announces the opening of its "Netaji Setu"
- বাড়িতে বিষধর সাপের উৎপাতে অস্থির মানুষ
