প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে গ্রেফতার হলেন তরুণী।
প্রকাশিত: ৯ জুলাই ২০২১ ১৯ ০৭ ৩৭ আপডেট: ৯ জুলাই ২০২১ ১৯ ০৭ ৩৭
মালদাঃ- প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে গ্রেফতার হলেন তরুণী। মালদহের চাঁচলের লালগঞ্জে ওই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করার পরেও বিয়েতে রাজি হয়নি যুবক। প্রেমিকের অন্যত্র বিয়ে ঠিক হয়েছে জেনে তার বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন তরুণী। প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলেও পুলিশকে কোনও অভিযোগ জানাননি। উল্টে হাত কেটে, এলাকায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় লালগঞ্জে গিয়ে পুলিশ তরুণীকে আটক করে নিয়ে আসে। হাসপাতালে তার চিকিত্সা করানো হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে! তরুণীর বিরুদ্ধে ২৯০ ধারায় এলাকায় গন্ডোগোল, সামাজিক বিশৃঙ্খলা তৈরির অভিযোগে তাকে গ্রেফতার করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তরুণীর বাড়ি লালগঞ্জে। যুবকের বাড়িও একই এলাকায়। তরুণীর বাবা ভিন্ রাজ্যে শ্রমিকের কাজ করেন।সেও পরিযায়ী শ্রমিক। বৃহস্পতিবার সকালে প্রতিবেশী যুবকের বাড়ির সামনে ধর্নায় বসেন ওই তরুণী। তার অভিযোগ, ভিন্ রাজ্য থেকে বাড়ি ফিরলেই তাকে নিয়ে ঘুরতে যেত সে। গত দু বছর ধরে যুবকের সঙ্গে তার প্রণয়ের সম্পর্ক রয়েছে। তাকে একাধিকবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাইরে ঘুরতে গিয়ে শারীরিক সম্পর্কও করেছে। কিন্তু পরে বাবা-মা রাজি হচ্ছে না বলে সে বিয়ে করতে অস্বীকার করে। ধর্নায় বসার পর যুবকের মা তাকে ধাক্কাধাক্কি করেন, মারধর করেন বলেও তরুণীর অভিযোগ। এরপরেই বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেন তরুণী। ব্লেড দিয়ে নিজের হাত কেটে দেন। হাত থেকে রক্ত ঝরতে থাকে। সেই অবস্থাতেই ধর্নায় বসে থাকেন তরুণী। সন্ধ্যায় পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। গ্রেফতারের আগে তরুণী বলেছিলেন, ওর সঙ্গে আমার স্ত্রীর মতো সম্পর্ক ছিল! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার বাইরে নিয়ে গিয়েছে। স্ত্রীর মর্য়াদা না দেওয়া পর্য়ন্ত এখানেই বসে থাকব। প্রয়োজনে আত্মহত্যা করব। তরুণীর মায়েরও দাবি, মেয়েকে অন্যত্র বিয়ে দিতে চাইলেও রাজি হয়নি। কিন্তু ছেলেটি আগে বিয়ের কথা বলেও এখন রাজি হচ্ছে না। ছেলেটির অন্যত্র বিয়ে হচ্ছে জানতে পেরেই মেয়ে ধর্নায় বসেছিল। যদিও যুবকের মায়ের দাবি, তরুণীর সঙ্গে অন্যজনের সম্পর্ক রয়েছে। আমাদের কাছে প্রমানও আছে। যে কেউ এসে বাড়ির সামনে বসে পড়লেই তাকে ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিব। আর আমি ওকে মারধর করিনি। হাত কেন কেটেছে তা ওই বলতে পারবে। স্থানীয় বাসিন্দা আমেরুল হোসেন বলেন, ওদের সঙ্গে অনেকদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ছেলেটি এখন বিয়ে করতে রাজি হচ্ছে না বলেই ধর্নায় বসেছে। চাঁচলের আইসি সুকুমার ঘোষ বলেন, এমন হলে মেয়েটি বা তার পরিবারের কেউ পুলিশে অভিযোগ জানাতে পারত। পুলিশ আইনমাফিক পদক্ষেপ করত। কিন্তু তা না করে মেয়েটি এলাকায় বিশৃঙ্খলা তৈরি করে পরিবেশ নষ্ট করছিল। এসব দেখে এলাকার ছোট ছেলেমেয়েরা কি শিখবে?
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
এই বিভাগের আরো খবর
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
