পুলিশের তৎপরতায় বড়সড় গণ্ডগোল থেকে রক্ষা পেল সুজাপুর গ্রাম
হক জাফর ইমাম, মালদা
প্রকাশিত: ১৭ আগস্ট ২০১৯ ১২ ১২ ০৪ আপডেট: ১৭ আগস্ট ২০১৯ ১২ ১২ ০৪
কালিয়াচক থানার পুলিশের তৎপরতাই বড়সড় গণ্ডগোল থেকে রক্ষা পেল সুজাপুর গ্রাম এলাকা।দুই গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠে কালিয়াচকের সুজাপুর অঞ্চল ।প্রধান আরিফ আলি ও তার লোকজন আক্তার হোসেন নামের এক প্রতিবন্ধীকে মারধর করে বলে অভিযোগ ।আক্তার হোসেন সহরুল অনুগামী ।আহতকে চিকিৎসার জন্য মালদা মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।তার মাথায় তিনটি সেলাই হয়েছে।প্রধান আরিফ আলির বাড়ি ঘেরাও করে বিক্ষোব দেখায় স্থানীয় গ্রামবাসী ।ঘটনাস্থলে পুলিশের পদস্থ কর্তা সহ বিশাল পুলিশ বাহিনী এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে । সুজাপুরে এখন উত্তপ্ত পরিস্থিতি প্রধান আরিফ আলি সহ ৪ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছে আহত আক্তার হোসেন । তবে প্রধান আরিফ আলি তার বিরদ্ধে উঠা সব অভিযোগ উড়িয়ে দিয়ে দিয়েছেন।
মঙ্গলবার রাত ৯ তা নাগাদ সহরুল অনুগামী আক্তার হোসেন কালিথান মোড়ে মোবাইল গেম খেলছিল ।সেই সময় প্রধান আরিফ আলি ও তা্র দল বল নিয়ে আক্তার হোসেনের আক্রমন করে ।আক্তার কে প্রচুর মারধর করা হয় । তাকে পিস্তলের বাট দিয়ে আক্রমণ করে আরিফের দলবল ।সেই আক্রমনে আক্তার রক্তাত্ত অবস্থায় লুটিয়ে পড়ে ।অভিযোগ গুলি পর্যন্তও ছোড়া হয় ।সঙ্গে সঙ্গে তাকে সুজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।সেখান থেকে মালদা মেডিকাল কলেজ এন্ড হাসপাতালে রেফার করা হয় ।খবর জানাজানি হতেই ঘটনাস্থলে হাজির হয় সহরুলের দল বল ।উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে ।আরিফ হোসেন , নাসিব শেখ ,আসামুল সেখ ও ফেকু সেখের নামে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।কালিয়াচক পুলিশ তদন্ত শুরু করেছে ।এর আগে কালিয়াচকের সুজাপুর অঞ্চল নামেই কংগ্রেসের দখলে ছিল ।বিগত কয়েক দশকের ইতিহাস দেখা গেলে পাওয়া যাবে অনেক চাঞ্চল্যকর তথ্য । বরাবরই শাসক দল দখল করে রেখেছে সুজাপুর ।অথচ জনমানসে প্রচার সুজাপুর নাকি কংগ্রেসের গড় ।বাম আমলে হাজি কেতাবুদ্দিনের প্রচেষ্টায় নয় মৌজার সুজাপুর ,বামনগ্রাম-মসিমপুর ,গয়েশবাড়ি অঞ্চল কংগ্রেস মুক্ত করে বামেদের দখলে চলে আসে ।তার আগে সহরুল বিশ্বাস ও বেশ কিছু সমাজ বিরোধী দমনের নামে চলে গন আন্দোলন । সেই সময় সহরুল ছিল সুজাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রথম সভাপতি । অভিযোগ সেই গন আন্দোলন ছিল নাকি সিপিআইএমের আন্দোলন । সেই আন্দোলনে শত শত মানুষ দল মত নির্বিশেষে পা মেলান ।সেই আন্দোলনের জেরে অনেকদিন শান্ত ছিল নয় মৌজা সুজাপুর । সেই আন্দোলন নিয়ে রাজনৈতিক বিরোধীদের পক্ষ থেকে পরে অনেক প্রশ্ন উঠেছে । বামেদের পতনের পর সুজাপুরের সমীকরণ বদলাতে শুরু করে ।সহরুলের রাজনৈতিক শত্রুরা তৃণমূল কংগ্রেসে নাম লেখাতে শুরু করে ।আসতে আসতে গোটা সুজাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দখলে চলে আসে ।হাজি কেতাবুদ্দিন ও মফিজুল সেখ ,এসারুদ্দিন মণ্ডলের মত দাপুটে নেতা শাসক শিবিরে নাম লেখাতেই সহরুলরা আরও কোণঠাসা হয়ে পড়ে ।তবু ও সহরুল নিজের রাজনৈতিক গড় ধরে রাখতে সক্ষম হয় । গত পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস ২৩ টির মধ্যে ১৮ টি দখল করে ।বাকি ৫ টি যায় কংগ্রেসের ঝুলিতে ।অন্য দিকে পঞ্চায়েত সমিতির ৩ আসনই যায় শাসক দলের ঝুলিতে ।প্রধান গঠনকে কেন্দ্র করে অনেক দুর জল গড়ায় ।শেষ পর্যন্ত আরিফ হোসেনকে দল প্রধান মনোনীত করে ।প্রধানের আসনে বসেই কাজ কর্ম বিলিকে কেন্দ্র করে সমস্যা প্রায় লেগেই থাকতো ।গ্রাম স্তরের বাহুবলিদের উপেক্ষা করা মুসকিল হয়ে পরে প্রধানের পক্ষে ।সহরুল বিশ্বাসের সাপোর্ট পাওয়া প্রধান আরিফ আলি মোটামুটি ভাল চালাচ্ছিল ।কিন্তু তলে তলে কিছু পঞ্চায়েত সদস্য আরিফের কাজ কর্মে ক্ষুব্ধ হয়ে পড়ে ।পঞ্চায়েত সদস্যদের উপেক্ষা করার মত অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরই মধ্যে প্রধান আরিফ আলি নাকি সহরুল বিশ্বাসের ভাই যুব নেতা সফিকুল বিশ্বাসের পারিবারিক বিষয়ে জড়িয়ে পড়ে এমনটা দাবি সহরুল বিশ্বাসের ।তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে আরিফ । ।সেই ঘটনার জেরে আরিফের নামে মামলা মোকদ্দমা হয় । তার পর থেকে আরিফের সম্পর্ক সহরুলের সঙ্গে খারাপ হতে থাকে ।শেষ পর্যন্ত আরিফ সহরুলের পরিবর্তে সহরুল বিরোধী শিবিরে নাম লেখায় বলে দাবি।তার পর থেকেই এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে উত্তপ্ত পরিস্থিতি ।যে কোন সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে ।তবে কালিয়াচক পুলিশ সতর্ক রয়েছে ।দীর্ঘ কয়েক বছর পর সুজাপুরের কালিথান এলাকা আবার উত্তপ্ত হয়ে উঠায় সাধারন মানুষ বেজায় চিন্তিত ।ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক পুলিশ ।
প্রধান আরিফ আলি ফোনে দাবি করে বলেন, তিনি পঞ্চায়েতের কাজে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছেন ।প্রথম বছর তার কাজ করতে অসুবিধা হয়েছিল ।এখন তিনি স্বাধীন ভাবে কাজ করছেন ।সুজাপুর হাসপাতালে দালাল রাজ খতম করছেন ।পঞ্ছায়েতে কাজ কর্ম বিলিতে নিয়ম মানা হচ্ছে ।এতেই অখুশি হয়ে দলের একাংশের নেতা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ।তিনি আর ও বলেন তার বাক্তিগত জীবন নিয়ে তিনি কার ও কাছে তিনি কোন উত্তর দিবেন না । সহরুলরা মিথ্যা কথা বলছে ।তিনি সব বিস্তারিত ভাবে দলের ব্লক সভাপতিকে জানিয়েছেন ।তিনি আর ও দাবি করেন মঙ্গল্ বার রাত ৯ টা নাগাদ তিনি সুজাপুর স্ট্যান্ড থেকে বাড়ি ফিরছিলেন ।তখন তার কাছে খবর আসে যে সুজাপুর কালি থানের কাছে কিছু লোক গণ্ডগোল করার জন্য দাড়িয়ে রয়েছে ।সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি থানার নজরে আনেন ।তার পর কি হয়েছে তিনি আর কিছু বলতে পারবেননা বলে দাবি করেন ।প্রধান আরিফের দাবি খারিজ করে সহরুল বিশ্বাস বলেন ,আরিফ নিজে এলাকায় থেকে নিজের লোকজন নিয়ে গণ্ডগোল করে । তবে স্থানীয় মানুষ জনের প্রচণ্ড বাধায় তারা সে ভাবে সফল হয়নি ।পুলিসে অভিযোগ দায়ের করা হয়েছে ।এ ছাড়াও বিষয়টি দলীয় স্তরে জানানো হয়েছে ।
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
- হেমতাবাদে নাবালিকার ঝুলন্ত মৃত দেহ উদ্ধারে চাঞ্চল্য
- মাধ্যমিকে কালিয়াচক আবাসিক মিশনের উল্লেখ যোগ্য সাফল্য
- চৈত্রের বৃষ্টিতে ভিজল মালদা শহর বাঁশি
- বগুড়ায় বন্দুকযুদ্ধে জেএমবির আমির নিহত
- NTPC Farakka Launches GEM-2025 to Empower 120 Girls from Bengal and Jharkhand
- ফের সংঘর্ষ জোড়া মাছের গাড়ির, আহত এক বাইক আরোহী। রিপোর্ট - শ্রী
- দক্ষিণ দিনাজপুর জেলায় প্রশাসনিক স্তরে ফের রদবদল
- আম গাছের প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়
- তৃতীয় শ্রেণির ছাত্রীর লাশ স্কুলের বাগানে, শিক্ষক পলাতক
- বীরভূমের বিভিন্ন বিদ্যালয়ে যথাযথ মর্যাদার সাথে স্বাধীনতা দিবস পাল
- সন্ধ্যা নামতেই রাস্তার ধারে বসে মদ ও ব্রাউন সুগারের আসর
- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের সাধারন কামরা থেকে অপহরণ
- NTPC Farakka announces the opening of its "Netaji Setu"
- বাড়িতে বিষধর সাপের উৎপাতে অস্থির মানুষ
