ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

পথ দুর্ঘটনায় মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র চেহারা মালদা রতুয়ায়

হক জাফর ইমাম, মালদা

প্রকাশিত: ১৭ আগস্ট ২০১৯ ১২ ১২ ১৯   আপডেট: ১৭ আগস্ট ২০১৯ ১২ ১২ ১৯

পথ দুর্ঘটনায় মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র চেহারা নিলো মালদা রতুয়ার মহানন্দা টোলায়। সোমবার রতুয়া মহানন্দা টোলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় পরিমল মণ্ডলের ( ৪২ )। ঘটনাকে কেন্দ্র সোমবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই দুর্ঘটনা নিয়ে এই দিন সকালে স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গিয়েছিল এলাকার মানুষজন। কিন্তু পুলিশ কোনও অভিযোগ নিতে চায়নি। বিকেলে ময়না তদন্তের পর পরিমল মণ্ডলের বাড়িতে তাঁর মরদেহ পৌঁছয়। সাথে সাথে আবার পুলিশের কাছে অভিযোগ জানাতে যান এলাকাবাসীরা। কিন্তুু তখনও অভিযোগ নিতে পুলিশ টালবাহানা করে বলে অভিযোগ।

এর পরেই মহানন্দা টোলার পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পুলিশের তিনটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। মালদা রতুয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বাধা পায়। বরং তাদের উপরেও চড়াও হয় জনতা। বাধ্য হয়ে পুলিশকে বেধড়ক লাঠি চার্জ শুরু করতে হয়। উত্তেজিত জনতা পাল্টা ইট পাটকেল ছুঁড়তে থাকে পুলিশকে লক্ষ্য করে। অবশেষে চাঁচোলের এসডিপিও-র নেতৃত্বে র‍্যাফ নামে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রথমে কাঁদানে গ্যাস ও পরে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। পুলিশের গুলিতে তিন জন জখম হয়েছে বলে অভিযোগ। বেশ কয়েক জন পুলিশ কর্মী ও জখম বলে খবর। তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর