নিয়োগে বঞ্চনা: ডিইইও অফিসে বিডিএসএফের অভিযান
দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২১ ১১ ১১ ৫৫ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২১ ১১ ১১ ৫৫
প্রাথমিক শিক্ষা বিভাগে বরাকের কর্মপ্রার্থীরা বঞ্চিত হচ্ছেন কিনা তার খোঁজ নিতে কাছাড় ডিস্ট্রিক্ট এলিমেন্টারি অফিসে অভিযান চালাল বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্ট।
সোমবার বিডিএফ যুবশাখার সদস্যরা সম্মিলিত ভাবে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক সুমিত্রা দেবের সঙ্গে দেখা করে প্রাথমিক শিক্ষা বিভাগে চাকরির ব্যাপারে বিশদে আলোচনা করেন। তাদের প্রশ্নের উত্তরে আধিকারিক জানান, বরাকের ১৬১টি স্কুলের মধ্যে এখন অবধি ১৩১টির প্রাদেশিকরণ হয়েছে। যুব শাখার আহ্বায়ক ইকবাল নাসিম চৌধুরী অভিযোগ করেন, বরাকের বিভিন্ন স্কুলে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে প্রার্থী নিয়োগ করা হচ্ছে ৷ তাঁরা বাংলা ভাষায় সড়গড় নন। এতে ছাত্রছাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তিনি আরও বলেন, এইসব প্রার্থীরা কিছুদিন বরাকে থেকে ট্রান্সফার নিয়ে আবার তাদের নিজ নিজ জায়গায় চলে যান৷ এভাবে শিক্ষাদান প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। জেলা আধিকারিক জানান, পুরো নিয়োগ প্রক্রিয়া উর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে এবং তাঁদের এই ব্যাপারে কিছু করার নেই।বিডিএফ ইউথ ফ্রন্টের অপর আহ্বায়ক অমিত চৌধুরীর এক প্রশ্নের উত্তরে এদিন জেলা শিক্ষা আধিকারিক সুমিত্রা দেব জানান যে নিম্ন ও উচ্চ প্রাথমিক বিভাগ মিলিয়ে কাছাড় জেলায় শূন্যপদ ছিল ১৪৪৬টি। শেষ টেট উত্তীর্ণদের দিয়ে পূরণ করা হয়েছে ৪৪৪টি পদ।
পরে বাইরে এসে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইকবাল নাসিম চৌধুরী ও কাছাড় জেলা কমিটির আহ্বায়ক সুমিত নাথচৌধুরী বলেন, সরকারের প্রতিশ্রুতি ও ছাত্রছাত্রীদের অসুবিধার পরিপ্রেক্ষিতে বরাকের শিক্ষা বিভাগের সমস্ত পদ স্থানীয় প্রার্থীদের দিয়ে পূরণ করতে হবে। অসমিয়া বা অন্য ভাষাগোষ্ঠীর প্রার্থীদের এখানে নিয়োগ করা চলবে না। তাঁরা আরও বলেন, জেলা শিক্ষা আধিকারিকের তথ্য অনুযায়ী শুধু কাছাড় জেলায় বর্তমানে ১০০০ শূন্য পদ রয়েছে। বরাকের অন্য দুই জেলায়ও একই অবস্থা। অবিলম্বে এইসব শূন্য পদে স্থানীয় প্রার্থীদের নিযুক্তি দিতে হবে বলে দাবি জানান তারা।অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় , আহ্বায়ক হৃষীকেশ দে , জয়দীপ ভট্টাচার্য প্রমুখ।
- টানা বৃষ্টিতে দিল্লি-পুণেতে বাড়ি ধস, ওয়েনাড়ে উদ্ধার অভিযান
- ইরানকে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, বাড়ছে যুদ্ধের আশঙ্কা
- মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে আপত্তিকর ভিডিও, গ্রেফতার একাদশের ছাত্র
- কালীঘাটে ভিড় সামলাতে দলীয় কর্মীকে চড় মারলেন মমতা
- ৪৪০ কোটি টাকার অ্যাকাউন্ট ফ্রিজ়, তৃণমূলকে ঘিরে ইডির তদন্ত
- ওভারটেকের জেরে ইটের আঘাতে রক্তাক্ত বাইকচালক, জেলে যুবক
- কেষ্টর অফিসের তালা খুলল, পুলিশের হাতে চাবি পেল তৃণমূল
- বীরনগর–১ গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিজলী ঘোষ নতুন প্রধান
- রামমন্দির প্রণামী কাণ্ডে মুখ খুললেন চম্পত রায়
- সামশেরগঞ্জে শ্রদ্ধার সঙ্গে পালিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী
- অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল
- আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ধুলিয়ানের তৃণমূল কাউন্সিলর
- অনুগল্প: বিস্ময়
- কালিয়াচক কলেজে শ্যামাপ্রসাদ মুখার্জি স্মারক বক্তৃতা
- নৌকা থেকে নামার মুহূর্তেই বিপর্যয়, বজ্রাঘাতে মৃত ৪, আহত ১৫
- ১৯৪৬, পাঁঠাবাদ, লাহিড়ীবাদ, মনুষ্যবাদ ও আমরা
- কবিতা - জীবনরাগ
- মদন বাউরি
- কালিয়াচক কলেজে আন্তর্জাতিক যোগ দিবস
- কালিয়াচক কলেজে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস
- কবিতা - শান্ত নদীর জল
- পশ্চিমবঙ্গ দিবস, গৌরব, গ্লানি ও আমরা
- পঞ্চায়েত ঘেরাও করে ১০ দফা দাবি পেশ, ভাসাইপাইকড়ে সিপিআইএমের
- বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা করা নিয়ে হাই কোর্টের প্রশ্ন, রায় বৃহস্পতিবার
- জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া, পরিদর্শনে ফরাক্কার পরিচিত মুখ তথা বিজেপি নেতা সুনীল চৌধুরী।।
- অভিষেকের পর কুণালও সিআইডির তলবে
- জঙ্গিপুর থেকে মমতা প্রার্থী হলে ইস্তফা দেব: খলিলুর রহমান
- অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশের তল্লাশি, ঘটনাস্থলে মমতা
- হাফপ্যান্টে জাহাঙ্গির, ফলতায় ঘোরাল পুলিশ
- বাইকে সমস্যা, পেট্রোলে জল মেশানোর অভিযোগ! সামশেরগঞ্জে চাঞ্চল্য
- বীরনগর–১ গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিজলী ঘোষ নতুন প্রধান
- রামমন্দির প্রণামী কাণ্ডে মুখ খুললেন চম্পত রায়
- সামশেরগঞ্জে শ্রদ্ধার সঙ্গে পালিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী
- কেষ্টর অফিসের তালা খুলল, পুলিশের হাতে চাবি পেল তৃণমূল
- ওভারটেকের জেরে ইটের আঘাতে রক্তাক্ত বাইকচালক, জেলে যুবক
- কালীঘাটে ভিড় সামলাতে দলীয় কর্মীকে চড় মারলেন মমতা
- ৪৪০ কোটি টাকার অ্যাকাউন্ট ফ্রিজ়, তৃণমূলকে ঘিরে ইডির তদন্ত
- ইরানকে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, বাড়ছে যুদ্ধের আশঙ্কা
- মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে আপত্তিকর ভিডিও, গ্রেফতার একাদশের ছাত্র
- টানা বৃষ্টিতে দিল্লি-পুণেতে বাড়ি ধস, ওয়েনাড়ে উদ্ধার অভিযান
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
