ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

নাজমুল হুদার দলকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

আদালত প্রতিবেদক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৮ ১৬ ০৪ ০৮   আপডেট: ৪ নভেম্বর ২০১৮ ১৬ ০৪ ০৮

 

সাবেক মন্ত্রী নাজমুল হুদার নেতৃত্বাধীন রাজনৈতিক দল তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই রায় দেন।

 

এ সংক্রান্ত আবেদনের পক্ষে আদালতে আইনজীবী নাজমুল হুদা নিজেই শুনানি করেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

 

এ সংক্রান্ত রুলের শুনানিতে অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) হিসেবে আদালতে বক্তব্য রাখেন 

সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী শাহদীন মালিক।

 

গত ১৪ আগস্ট রাজনৈতিক দল হিসেবে নাজমুল হুদার নেতৃত্বাধীন দল তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

নাজমুল হুদা জানান,নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করা হয়নি,চালান জমা দেয়া হয়নি উল্লেখ করে তিনটি কারণ দেখিয়ে তৃণমূল বিএনপির নিবন্ধন না করার সিদ্ধান্ত-সম্বলিত একটি নোটিশ গত ১৪ জুন নির্বাচন কমিশন দলটিকে পাঠায়। ওই নোটিশটি চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। রিটের শুনানি নিয়ে আদালত এই রুল জারি করেন। ওই রুলের শুনানি নিয়ে আদালত রোববার রায় ঘোষণা করেন।

 

 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর