দুর্নীতির প্রতিবাদ করায় কর্তৃপক্ষের বিষ নজরে এনভিএফ কর্মী
প্রকাশিত: ১১ আগস্ট ২০১৯ ১৯ ০৭ ৪৮ আপডেট: ১১ আগস্ট ২০১৯ ১৯ ০৭ ৪৮
দপ্তরের একশ্রেণির কর্মীদের দুর্নীতির প্রতিবাদ করায় কর্তৃপক্ষের বিষ নজরে পড়েছেন এক এনভিএফ কর্মী৷ তিনি বিদ্যুৎ দপ্তরে কর্মরত৷ বর্তমানে তিনি মালদা শহরের ফুলবাড়ি ইলেকট্রিক অফিসে নিযুক্ত৷ অমিত উপাধ্যায় নামে ওই এনভিএফ কর্মী গোটা ঘটনা জানিয়ে মালদা ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ যদিও পুলিশের পক্ষ থেকে তাঁর অভিযোগপত্র এখনও রিসিভ করে দেওয়া হয়নি৷ তবে এই ঘটনা নিয়ে মুখ খুলতে অস্বীকার করেছেন ফুলবাড়ি ইলেকট্রিক সেক্টর অফিসের স্টেশন ম্যানেজার৷
মালদা শহরের গৌড় রোডের বাসিন্দা অমিতবাবুর অভিযোগ, তিনি সুকান্ত মোড়ে অবস্থিত বিদ্যুৎ দপ্তরের ফুলবাড়ি সেক্টর অফিসে কর্মরত৷ গত কয়েক মাস ধরে ওই অফিসের নানা দুর্নীতি তাঁর চোখে ধরা পড়ে৷ সেকথা তিনি স্টেশন ম্যানেজার, তন্ময় বিশ্বাসকে জানান৷ এরপর থেকেই রিন্টু দাস, বিশ্বজিৎ ঘোষ, সুরজিৎ সিংহ, সৌমেন সরকার, উজ্জ্বল দে সহ তন্ময়বাবু তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতে থাকেন৷ রিন্টু দাস দপ্তরের কোনও কর্মী না হলেও সে ফুলবাড়ি সেক্টর অফিসের অন্যতম চাঁই৷ গোটা বিষয়টি তিনি নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান৷ গত ৩ তারিখ তিনি ডিউটিতে গেলে ডিউটিরত অবস্থায় মারধর করে একটি ৫০ টাকার স্ট্যাম্প পেপারে তাঁকে স্বাক্ষর করতে বলে অভিযুক্তরা৷ তিনি স্বাক্ষর করতে অস্বীকার করলে তারা পরিবার সহ তাঁকে খুন করার হুমকি দেয়৷ তাঁর একমাত্র ছেলেকে কিডন্যাপ করা হবে বলে শাসায়৷ ভয়ে তিনি সেই স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করতে বাধ্য হন৷ সেই ঘটনাও তিনি নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান৷ পরে ওই স্ট্যাম্প পেপারে লিখে দেওয়া হয়, তিনি নাকি রিন্টু দাসের কাছ থেকে সাড়ে ৭ লক্ষ টাকা নিয়েছেন৷ সেই টাকা ফেরত দিতে তাঁকে চাপ দিতে শুরু করে অভিযুক্তরা৷ এরপর গত ৫ অগাস্ট তন্ময়বাবু ছাড়া বাকি ৫ জন লোকজন তিনি তাঁর বাড়িতে ঢুকে পড়ে৷ স্ত্রী সহ তাঁর মোবাইলের যাবতীয় নথি তারা মুছে ফেলে৷ তাঁর স্ত্রীর শ্লীলতাহানি করে৷ স্ত্রীকে তারা হুমকি দেয়, তাদের কোনও দুর্নীতির ছবি মোবাইলে তোলা থাকলে তারা তাঁর ছেলেকে কিডন্যাপ করে খুন করবে৷ তাঁরা ভয়ে চিৎকার শুরু করলে পাড়ার লোকজন বেরিয়ে আসে৷ পরিস্থিতি বেগতিক দেখে তারা সেখান থেকে পালিয়ে যায়৷ এরপরেই তিনি আইনজীবীর পরামর্শে গতকাল গোটা বিষয় লিখিতভাবে জানিয়ে মালদা ইংরেজবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন৷ যদিও পুলিশ এখনও তাঁর অভিযোগপত্রের রিসিভ কপি দেয়নি৷অমিতবাবুর স্ত্রী বুধবার জানান, অভিযুক্তরা বাড়িতে ঢুকে তাঁর শ্লীলতাহানি করার পাশাপাশি তাঁর মোবাইল ফোন থেকে তাঁর বাবার ফোন নম্বর নিয়ে নেয়৷ এরপর তারা তাঁর বাবাকে ফোন করে জানায়, তাঁর স্বামী রিন্টুর কাছ থেকে ৮ লক্ষ টাকা নিয়েছে৷ সেই টাকা দু'একদিনের মধ্যে ফেরত না দিলে তারা তাকে দেখে নেবে৷ এসব শুনে আতঙ্কিত হয়ে পড়েন তাঁর বাবা-মা৷ আতঙ্কে তাঁর মা অসুস্থ হয়ে পড়েছেন৷ এই অবস্থায় পুলিশের কাছে তাঁর প্রার্থনা, তাঁর স্বামীর অভিযোগপত্র খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক৷
অমিতবাবুর অভিযোগ নিয়ে আজ কথা বলতে গেলে অভিযুক্ত স্টেশন ম্যানেজার তন্ময় বিশ্বাস সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলতে অস্বীকার করেন৷ তিনি পরিষ্কার জানিয়ে দেন, এনিয়ে তিনি কোনও কথা বলবেন না৷ এদিকে ইংরেজবাজার থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অমিতবাবুর অভিযোগপত্র খতিয়ে দেখা হচ্ছে৷ পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
- হেমতাবাদে নাবালিকার ঝুলন্ত মৃত দেহ উদ্ধারে চাঞ্চল্য
- মাধ্যমিকে কালিয়াচক আবাসিক মিশনের উল্লেখ যোগ্য সাফল্য
- চৈত্রের বৃষ্টিতে ভিজল মালদা শহর বাঁশি
- বগুড়ায় বন্দুকযুদ্ধে জেএমবির আমির নিহত
- NTPC Farakka Launches GEM-2025 to Empower 120 Girls from Bengal and Jharkhand
- ফের সংঘর্ষ জোড়া মাছের গাড়ির, আহত এক বাইক আরোহী। রিপোর্ট - শ্রী
- দক্ষিণ দিনাজপুর জেলায় প্রশাসনিক স্তরে ফের রদবদল
- তৃতীয় শ্রেণির ছাত্রীর লাশ স্কুলের বাগানে, শিক্ষক পলাতক
- আম গাছের প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়
- বীরভূমের বিভিন্ন বিদ্যালয়ে যথাযথ মর্যাদার সাথে স্বাধীনতা দিবস পাল
- সন্ধ্যা নামতেই রাস্তার ধারে বসে মদ ও ব্রাউন সুগারের আসর
- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের সাধারন কামরা থেকে অপহরণ
- NTPC Farakka announces the opening of its "Netaji Setu"
- বাড়িতে বিষধর সাপের উৎপাতে অস্থির মানুষ
