ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ঢাকায় যানজট নিরসণে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সহায়তা নেবে সরকার

জাগরণ ডেস্ক

প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৮ ১৪ ০২ ০২   আপডেট: ৭ নভেম্বর ২০১৮ ১৪ ০২ ০২


রাজধানীতে যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সহযোগিতা গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা থেকে মঙ্গলবার (৬ নভেম্বর)বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) এ ব্যাপারে একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে মাসে একদিন রাস্তা পারাপারের মহড়ার বিষয়ে ইউজিসিকে অনুরোধ জানায় শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপসচিব জিন্নাত রেহানার স্বাক্ষরিত ওই চিঠিতে পাঁচটি পদক্ষেপের ব্যাপারে ইউজিসিকে অনুরোধ জানানো হয়। প্রস্তাবনা অনুযায়ী প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে ট্রাফিক সার্কুলেশন বা যানবাহন সরবরাহের একটি সুষ্ঠু পরিকল্পনা প্রস্তুত করতে হবে। ট্রাফিক সার্কুলেশন প্ল্যান নোটিশ বোর্ডে প্রকাশ্য স্থানে টানানো থাকবে এবং এ সম্পর্কে সবাইকে অবগত করতে হবে। এছাড়া শিক্ষক-কর্মচারীদের সহায়তায় দিনের শুরু এবং শেষে প্রতিষ্ঠানে প্রবেশ ও বের হওয়ার সময় শিক্ষার্থীরা এই নির্দেশনা অনুসরণ করছে কিনা তা নিশ্চিত করা হবে। পাশাপাশি প্রতি মাসে একবার রাস্তা পারাপারের মহড়া করার প্রস্তাবও করা হয়েছে চিঠিতে। এই পরিকল্পনায় সংশ্লিষ্ট এলাকার ট্রাফিক পুলিশের সহায়তা নেওয়া যেতে পারে বলেও জানানো হয়েছে চিঠিতে।

উল্লেখ্য, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত গত ১৬ আগস্টের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।  


সাইসে/আরআই/সাইসে

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর