ডার্ক চকোলেট
রেজাউদ্দিন স্টালিন
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৫ ২০ ০৮ ৩৪ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ২০ ০৮ ৩৪
ডার্ক চকোলেট
রেজাউদ্দিন স্টালিন
ন্যুয়র্কের নাম করা স্কুলের এক
কিশোরীর হঠাৎ বমি শুরু হলো
কিছুক্ষণ পর তার পাশে বসা ছাত্রটির তারপর ক্রমাগত ছড়িয়ে পড়লো বমন চিৎকার
এক স্কুল থেকে আরেক স্কুলে প্রতিধ্বনি
দুর্গন্ধে পাকিয়ে উঠলো সবার অন্ত্রদেশ- দুদিনের মধ্যে
ওয়াশিংটন আর সব অঙ্গরাজ্যে
ছড়িয়ে পড়লো সংক্রমিত পেটের হাঁক- ডাক
আর তা থেমে থাকলো না
লন্ডন-প্যারিস-পিটাসবুর্গ -জোহান্সবার্গ - দিল্লি- ঢাকা-নামকরা শহর ও শহরতলির শিক্ষার্থীরা ভারসাম্য ভেঙে উগরে দিলো চকোলেটের চরিত পুরাণ
কোনো কারণ খুঁজে পাচ্ছিলো না
চিকিৎসকরা
সাংবাদিকরা দিশেহারা
কামড়ে খাচ্ছে কম্পিউটারের মাউস
প্রথম কার বমি হয়েছিলো সাংবাদিকরা গেলো পেটের পাতাল রাজ্যে
তুমি হঠাৎ বমি করলে কেনো
মাথা ব্যথা নাকি পেটে
মেয়েটি বললো না আমি ফেসবুকে পড়লাম কঙ্গোর কোকো সংগ্রহকারী মেয়েদের
কসাইখানার মেশিনে থেতলে যাওয়া দেহের রক্ত মিশে যায়
চকোলেটে
আমি টিফিনে খেয়েছিলাম
মৌমাছি সমেত মৌচাক
আর পড়ার পর আমার শরীর গুলিয়ে উঠলো বমি করতে শুরু করলাম
কোমলপ্রাণদের বাঁচানোর অসীম করুণায় -আমার পাশের ক্লাসমেটকে বললাম বন্য শুয়োরের দাঁত বমির কারণ
আমি খাওয়ার সময় তাকেও দিয়েছিলাম
সে শুনে বিবমিষায় নীল ইস্পাত বমন শুরু হলো তারও
এরপর দুদিন আগে কিংবা একসপ্তাহ বা একমাস আগে যারা খেয়েছে তারাও বমি করতে শুরু করলো
এমন কি যারা কোনোদিন খায়নি
তাদের ধমনিতে সংক্রমিত হচ্ছে
লাভার আক্রোশ
সারা পৃথিবীর চকোলেট
ভক্তরা বোবা হয়ে গেলো
কোম্পানিগুলো বন্ধের উপক্রম
যে সব এনজিও গড়ে উঠেছিলো
কোকো কণ্যাদের সান্তনা দিতে তারাও উগরে দিলো পাচকরসে
আর্দ্র দিনরাত্রি
পরাশক্তিদের পোষা মিডিয়া না বলে পারছে না
এ এক আশ্চর্য আস্তাবল
অপ্রতিরোধ্য বমন
কোনো ওষুধে নিরাময় নেই
শুধু ক্লান্তিতে নুয়ে আসে দৃষ্টির দিগন্ত
যারা এখনো বমি করেনি
কোম্পানির দালালরা
সেই সব কিশোরীদের খুঁজতে
নামলো-আইভরিকোস্ট-ঘানা-
ইকুয়েডর---নাইজেরিয়ার অশ্রুগ্রন্থিতে
বাতাস যেভাবে দরকষাকষি করে
নদীর সাথে-দালালরা সেভাবে নিলামে তুললো নতুনদের
বছর না ঘুরতেই এক তরুণীর বমি হলো
আরো এক কিশোরীর-তারপর কোম্পানির সব মেয়েদের পরীক্ষা করলো এনজিওর ডাক্তার মশায়
কি ভয়ঙ্কর এ-তো সংক্রামক নয়
প্রত্যেকে গর্ভবতী
পাঠানো হলো সেবাশ্রমে
ন'মাস আগেই তারা প্রসব করলো অবিকল চকোলেট সদৃশ কালো রক্তাক্ত সন্তান-কোম্পানির কর্তারা আদর করে নাম রাখলো-
ডার্ক চকোলেট
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির চমক? প্রচারে সিপিএম ত
- POEM - CELEBRATING POETRY
- Poem - Occasional Poetry
- মালদায় পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মন্ত্রী সাধন পান্ডের
- সৌমেন্দু লাহিড়ী
সৌমেন্দু লাহিড়ীর কবিতা- `আর্জি` - কালিয়াচকে বোমের আঘাতে যখম দুই লিচু ব্যবসায়ী
- আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা মৈত্রেয়ী দেবী
- Poem - If You`re Poetry
- অঙ্কিতা চ্যাটার্জী কলম
ন্যানো গ্রাম বিষ : কবি আত্মা ও কাব্য আত্মা - আহত সাংবাদিক
রাহুল গান্ধীর পাঁচগ্রামের জনসভা আহত এক সাংবাদিক - TO SOMETIMES, JUST SOMETIMES
- Poem - Peace Shall Be Prevailed
- Poem - The Cliff of Life
- ইজাজ আহামেদ
বেকারত্বের গ্লানি - Poem - Oak Leaf
