জনপ্রতিনিধিরা ব্যর্থ!নেই সংস্কার,কালীগঞ্জের সব ক’টি পূর্ত সড়ক বেহ
দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম
প্রকাশিত: ১৯ জুলাই ২০২০ ১২ ১২ ২৭ আপডেট: ১৯ জুলাই ২০২০ ১২ ১২ ২৭
বৃহত্তর কালীগঞ্জ এলাকার সব ক’টি পূর্ত সড়ক বেহাল। যানবাহন চলাচলের উপযোগী নয় এলাকার পূর্ত সড়কগুলি। রাস্তার অবস্থা বেহাল থাকায় একের পর এক দুর্ঘটনার শিকার হচ্ছেন যান চালকরা।
বৃহস্পতিবার খাগাইল বাজারের ব্যাবসায়ী ফখরুল ইসলাম কালীগঞ্জ বাজার থেকে নিজের দোকানের মালপত্র খাগাইল বাজারে নিয়ে যাওয়া পথে দুর্ঘটনার কবলে পড়ে পণ্যবাহী অ্যাপ ট্রাক।
জানা গেছে, কালীগঞ্জ-খাগাইল পূর্ত সড়কের লোকদাস গ্রামের সামনে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ফখরুল ইসলাম ও গাড়ি চালক আহত হন। তবে বড় ধরণের আঘাত না হলেও ব্যাবসায়ী ফখরুলের বাম হাতে জখম হয়েছে।
আহত ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, বিগত কয়েক বছর থেকে উল্লেখিত পূর্ত সড়ক বেহাল অবস্থায় পরিণত হলেও বিভাগীয় কর্তৃপক্ষ নিরব দর্শকের ভূমিকায় রয়েছেন। ঠিক তেমনি কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন নির্বাচিত জনপ্রতিনিধিরাও।তিনি বলেন, রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য যাত্রীবাহী গাড়ি চলাচলের পাশাপাশি পণ্যবাহী ট্রাক যাতায়াত করে থাকে। কিন্তু রাস্তার মধ্যে থাকা বিশাল গর্ত গুলো পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় যাত্রী সহ গাড়ি।
এলাকার খাগাইল, ফাঁড়িরমুখ, সাগরপার, আমডহর, দোয়ালিবন্দ, রুপাইল, ঘোলছড়া, বালিয়া, তালতলা, গুয়াশপুর, রানিরপার, ফতেহপুর ইত্যাদি গ্রামের কয়েক হাজার জনগণের লাইফলাইন হিসাবে পরিচিত কালীগঞ্জ- খাগাইল পূর্ত সড়ক।
আর উল্লেখিত গ্রামগুলি হল দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির বিধায়ক আজিজ আহমেদ খান এর নির্বাচনী এলাকার। কিন্তু বিধায়ক আজিজ খান নিজের সমষ্টিতে উন্নয়নের জোয়ার বইছে বলে দাবি করলেও বাস্তব চিত্র তার বিপরীত বলে অভিযোগ করেন স্থানীয় জনতা।
স্থানীয় জনগণের ভাষ্য মতে, আজিজ খান একজন উন্নয়ন বিমুখ বিধায়ক। কেননা তিনি নির্বাচনী প্রতিশ্রুতি ভুলে গেছেন। নিজের নির্বাচনী জনসভায় জনগনকে আশ্বস্ত করে বলেছিলেন, যদি জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে দক্ষিণ করিমগঞ্জ বিধান সভা সমষ্টিতে উন্নয়নের কোনো খামতি থাকবে না। কিন্তু ভোট বৈতরণী পার হওয়ার পর নির্বাচনী প্রচার সভায় দেওয়া প্রতিশ্রুতি বেমালুম ভুলে যান আজিজ। তাই আসন্ন একুশের বিধান সভা নির্বাচনে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত জনগণ।এদিকে রাস্তার হাল খুবই বিপজ্জনক থাকার পরও যাত্রীবাহী ছোটো ছোটো গাড়িগুলি প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। কিন্তু রাস্তার এমন বেহাল দশা থাকা সত্ত্বেও চালকরা অতিরিক্ত যাত্রী বহন করছে।অতিরিক্ত যাত্রী নিয়ে বেহাল রাস্তা অতিক্রম করতে গিয়ে যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হওয়া স্বাভাবিক। এই বিপদজনক রাস্তা অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যদি কোনো যাত্রীর প্রাণ চলে যায়, তাহলে এই দায়ভার কে বহন করবে? এমন প্রশ্ন এলাকার জনগণের।
তাই আশু পদক্ষেপে কালীগঞ্জ-খাগাইল পূর্ত সড়কের সংস্কার কাজ করতে করিমগঞ্জ জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকবাসী।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- চোর সন্দেহে গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের পাশে রাজ্য সরকার
- জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ রেল লাইনসহ ৪৩ প্রকল্প একনেকে
- হরিশ্চন্দ্রপুর স্টেশনে ট্রেনের দাবিতে রেল অবরোধ
- বন দপ্তরের গাফিলতিতে মৃত্যু বিরল প্রজাতির সাপের
- বাংলার রূপকার ডঃ বিধান চন্দ্র রায়ের ১৩৭ তম জন্ম দিবস উদযাপন
- শিশু সুরক্ষা ও সাংবাদিকের ভূমিকা
- ঋণের সুদ ৯ শতাংশ করতে ব্যাংকগুলোর টালবাহানা
- ধুঁকছে নতুন তিন ব্যাংক
- চাঁচল-আশাপুর রাজ্য সড়কে দিন দুপুরে লক্ষাধিক টাকা ছিনতাই ব্যবসায়ীর
- শাক সবজির দাম আকাশছোঁয়া, বিপাকে সাধারণ মানুষ
- চাঁচল মহকুমা আদালত থেকে ধরা পরলো ভুয়ো আইনজীবী।
- দক্ষিণ ভারতের দখলে মালদার আম বাজার
- এআইউডিএফের প্রধান বদরুদ্দিন অসুস্থ,আরোগ্য কামনায় জমিয়তের
- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত কলকাতা পুলিশ কর্মী
- খেলার মাঠ নির্বাচনী জনসভা করার জন্য অভিযোগ বিজেপির বিরুদ্ধে
