ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

চাল ডাল কম দেওয়ার অভিযোগে শো-কজ অঙ্গনওয়াড়ি কর্মীকে

খান আরশাদ, বীরভূম

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২০ ১৯ ০৭ ৩৮   আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ১৯ ০৭ ৩৮


বীরভূমের রাজনগর ব্লকের আড়ালি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সরস্বতী ঘোষকে চাল, ডাল ও আলু কম দেওয়ার অভিযোগে শোকজ করলেন সিডিপিও। বুধবার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাল , মুসুরি, আলু বিতরণ করা হচ্ছিল। অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সরস্বতী ঘোষ প্রত্যেককে চাল, আলু ও মুসুরি পরিমাণে কম দিচ্ছিলেন। বিষয়টি নিয়ে গ্রামবাসীরা ওই কেন্দ্রে বিক্ষোভ দেখান এবং রাজনগর থানা ও স্থানীয় বিডিওকে এব্যাপারে অভিযোগ জানানো হয়। এ নিয়ে উত্তেজনা দেখা যায়। ঘটনাস্থলে পৌছায় রাজনগর থানার পুলিশ। উপস্থিত হন বিডিও অলক মৌলিক, জয়েন্ট বিডিও শুভাশিস ভট্টাচার্য্য, সুপারভাইজার, পঞ্চায়েত সদস্য সেখ মানিক সহ সিডিপিও তন্ময় সাহা। বিক্ষোভের মধ্যে পড়ে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সরস্বতী ঘোষ বিডিওর কাছে নিজের দোষ স্বীকার করেন। ঘটনার তদন্ত করে সিডিপিও ওই কর্মীকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। ওই কর্মীকে সাসপেন্ড করা হবে বলেও জানান সিডিপিও তন্ময় সাহা। অপরদিকে অভিযুক্ত স্বরসতি ঘোষ জানিয়েছেন তিনি তাঁর উর্ধতন কতৃপক্ষের কাছ থেকে যে ওজন যন্ত্রটি পেয়েছেন সেটিতেই তিনি ওজন করে চাল আলু দিয়েছেন। ওই যন্ত্রটিতে কোন গোলযোগ আছে কি না জানেননা।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর