ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ২০ এপ্রিল ২০২৬   বৈশাখ ৭ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

গ্রিন টি না লিকার চা— কোনটি কার জন্য বেশি উপকারী?

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬ ০৮ ০৮ ২৬   আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ০৮ ০৮ ২৬

স্বাস্থ্য সচেতনতার যুগে দুধ-চিনি দেওয়া চায়ের বদলে অনেকেই এখন গ্রিন টি বা চিনি ছাড়া লিকার চায়ে অভ্যস্ত হচ্ছেন। তবে পুষ্টিগুণের দিক থেকে দু’ধরনের চায়েরই আলাদা উপকারিতা রয়েছে, এবং তা নির্ভর করে ব্যক্তির শারীরিক অবস্থার উপর।

ওজন কমাতে গ্রিন টি বেশি কার্যকর, কারণ এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে এবং হজমশক্তি বাড়ায়। অন্যদিকে, হার্টের সুস্থতা বজায় রাখতে লিকার চা উপকারী— এতে থাকা ফ্ল্যাভোনয়েড রক্তের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। গ্যাস, বদহজম বা ডায়রিয়ার মতো সমস্যায় লিকার চা বেশি কার্যকর, কারণ এতে থাকা ট্যানিন অন্ত্রের প্রদাহ কমায়।

মানসিক চাপ কমাতে গ্রিন টি উপযোগী, এতে থাকা এল-থিয়েনিন স্ট্রেস নিয়ন্ত্রণে সাহায্য করে। ডায়াবিটিসের ক্ষেত্রেও গ্রিন টি রক্তে শর্করা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তবে কিছু ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন— রক্তাল্পতায় ভুগলে লিকার চা এড়ানো উচিত, কারণ এটি আয়রন শোষণে বাধা দেয়। আবার কিডনির সমস্যা বা পাথরের ঝুঁকি থাকলে খালি পেটে গ্রিন টি খাওয়া ঠিক নয়।

বিশেষজ্ঞদের মতে, গ্রিন টি বা লিকার চা— কোনওটিই সবার জন্য সমান উপকারী নয়। ব্যক্তির শারীরিক সমস্যা ও প্রয়োজন অনুযায়ী চা বেছে নেওয়াই সবচেয়ে যুক্তিযুক্ত।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর