গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপককে শারিরীক নিগ্রহ,
হক নাসরিন বানু
প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২০ ২২ ১০ ৩৪ আপডেট: ৩ জানুয়ারি ২০২০ ২২ ১০ ৩৪
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপককে শারিরীক নিগ্রহ, অশ্লীল গালিগালাজ ও হেনস্থা করার অভিযোগ।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক তথা সাহিত্যিক সৌরেন বন্দ্যোপাধ্যায়কে শারিরীক নিগ্রহের পাশাপাশি অশ্লীল গালিগালাজ করে চরম হেনস্থা করার অভিযোগ। বৃহস্পতিবার বিকালের দিকে বিশ্ববিদ্যালয় চত্বরেই এই হামলার ঘটনা নিয়ে কর্তৃপক্ষের ভূমিকা ও দায়িত্বশীলতা নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে দিয়েছে। শারিরীক ও মানসিকভাবে বিধ্বস্ত অধ্যাপক সৌরেন বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাত পর্যন্ত মালদহ মেডিক্যাল কলেজ এন্ড হাসপাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পুলিসের কাছে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানিয়েছেন ওই প্রবীণ অধ্যাপকের সহকর্মীরা। অধ্যাপক বন্দ্যোপাধ্যায়ের উপর এই আক্রমণকে সরাসরি শিক্ষকদের উপরে আঘাত বলেই দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই।উল্লেখ্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য বিভাগে অধ্যাপনার পাশাপাশি জাতীয় সেবা প্রকল্পের বিশ্ববিদ্যালয় ইউনিটের দায়িত্বেও রয়েছেন সৌরেন বন্দোপাধ্যায়। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্পের কাজকর্মের জন্য পুরস্কার পেয়েছেন। হাসপাতালের শয্যায় শুয়ে সৌরেনবাবু বলেন, এদিন বিকাল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে কয়েকজন ছাত্র আচমকাই আমাকে এসে ঘিরে ধরে। তাঁরা দাবি করতে থাকে যেভাবেই হোক অখনই তাঁদের জাতীয় সেবা প্রকল্পের অন্তর্ভুক্ত করতে হবে। আমি তাঁদের বোঝানোর চেষ্টা করি নিয়ম মেনে তাঁরা ভর্তি হতে পারেন। তবে পদ্ধতি মেনেই তা করতে হবে। এতেই ক্ষিপ্ত হয়ে তাঁরা আমাকে হেনস্থা করা শুরু করে। আমার ধারণা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই তাঁরা আমার কাছে এসেছিল। জাতীয় সেবা প্রকল্পে ভর্তি হওয়ার দাবিটা একটা অজুহাত মাত্র।এর কিছুক্ষণের মধ্যেই ওই বিক্ষোভকারীরা মারমুখী হয়ে ওঠেন বলে আহত অধ্যাপকের দাবি। তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়াও হয়। কনুই ও ঘাড়ে আঘাত পেয়ে লুটিয়ে পড়েন ওই প্রবীণ অধ্যাপক। পরিস্থিতি বুঝে হামলাকারীরা সরে পড়ে বলে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে।সৌরেনবাবু বলেন, ঘটনার অভিঘাত সামলে কোনও মতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিপ্লব গিরির দফতরে গিয়ে দেখি সেখানে আগে থেকেই বসে রয়েছেন ওই বিক্ষোভকারীদের অনেকেই। আহত ওই অধ্যাপকের দাবি, এই হামলার সামনে ছিলেন যাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে খাদ্য ও পুষ্টি বিভাগে নিয়ম বহির্ভূত ভাবে ভর্তি হওয়ার অভিযোগ উঠেছিল তেমনই এক ছাত্র। ওই ছাত্র সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে তিনি পুলিসের কাছে অভিযোগ করেছেন বলেও জানিয়েছেন সৌরেনবাবু।এদিকে অধ্যাপকের উপর হামলার ঘটনার চরম নিন্দা করেছে তৃণমূল ছাত্র পরিষদ। সংগঠনের জেলা সভাপতি প্রসূন রায় বলেন, এই ঘটনায় ধিক্কার জানানোর কোনও ভাষা নেই। আমরা অভিযুক্ত হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারি দাবি করছি। অবিলম্বে গ্রেপ্তার না হলে আমরা আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনায় কী ভূমিকা পালন করছে সেদিকেও নজর রাখছি আমরা।
সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ইউনিটের সম্পাদক শুভায়ু দাসও এই ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করার দাবি তুলেছেন।
এদিন সন্ধ্যায় আহত অধ্যাপককে দেখতে ছুটে যান তাঁর সহকর্মী থেকে ছাত্রছাত্রীরা।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অবশ্য কার্যত উড়িয়ে দিয়েছেন, আহত অধ্যাপকের বক্তব্য। তাঁর দাবি, জাতীয় সেবা প্রকল্পে ভর্তি্র আবেদনকারীদের ওই অধ্যাপকই কিছু পড়ুয়াদের দিয়ে হেনস্থা করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই অধ্যাপকের শর্করা কমে যাওয়াতেই সম্ভবত তিনি অসুস্থ হয়ে পড়েন বলে শুনতে পাচ্ছি। তবে পদত্যাগী উপাচার্যের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বিষয়টি খতিয়ে দেখার জন্য।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বক্তব্যকে অবশ্য মনগড়া ও বিভ্রান্তিমূলক বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের অনেক মহলই।
(শেষ)
- কবিতা - একটি অবাস্তব সত্য
- কবিতা - লড়াই
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- কবিতা - লড়াই
- কবিতা - একটি অবাস্তব সত্য
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
