ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

গৌড় এক্সপ্রেসের শীততাপ নিয়ন্ত্রিত কামরায় দূস্কৃতিদের লুটপাট

হক জাফর ইমাম, মালদা

প্রকাশিত: ২৯ জুন ২০১৯ ২২ ১০ ৪০   আপডেট: ২৯ জুন ২০১৯ ২২ ১০ ৪০

 

 

গৌড় এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় দুষ্কৃতীদের লুটপাঠের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে শিয়ালদা - মালদাগামী গৌড় এক্সপ্রেস ট্রেনের বর্ধমানের গুসকরা  স্টেশনের কাছে। এরপরেই দুষ্কৃতীরা ট্রেন থেকে নেমে পালানোর সময় রেল পুলিশ ধাওয়া করে । কিন্তু দুষ্কৃতীরা রেল পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে বলে অভিযোগ।  পরে রামপুরহাট স্টেশনে ট্রেনটি এলে যাত্রীরা একটি অভিযোগ দায়ের করেন।  শনিবার সকাল আটটা নাগাদ গৌড় এক্সপ্রেস ট্রেনটি মালদা টাউন স্টেশনে পৌঁছাতে সংশ্লিষ্ট স্টেশনের জিআরপির কাছেও একই অভিযোগ করেছেন ট্রেনের আক্রান্ত যাত্রীরা ।ঘটনায় ট্রেনের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে।
মালদা টাউন স্টেশনের জিআরপি'র আইসি  ভাস্কর প্রধান জানিয়েছেন , রামপুরহাট জিআরপির কাছে একটি অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি মালদা টাউন স্টেশনে দুষ্কৃতীদের ছিনতাইয়ের অভিযোগের কথা জানিয়েছেন যাত্রীরা।  এসি - টু টায়ারে এ-২ এবং এ-৩ কামরায় দুষ্কৃতীদের লুটপাটের ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ শুনেছি।  যদিও এটি মালদা ডিভিশনের মধ্যে নয়, রামপুরহাটে ঘটেছে ।এব্যাপারে ওই এলাকার জিআরপি'র সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। রেল পুলিশ কর্তারাও দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে। 
জিআরপি সূত্রে জানা গিয়েছে , দুষ্কৃতীরা গৌড় এক্সপ্রেসের ট্রেনের সংরক্ষিত এস-১২ কামরার প্রথমে চেন পুল করে। তাতেই ওই ট্রেনটি থেমে যায় । ওই কামড়ায় কর্তব্যরত পুলিশ কর্মীরা যেতেই শীততাপ কামরা দুটি ফাঁকা পেয়ে যাত্রীদের উপর চড়াও হয় বলে অনুমান জিআরপি।মালদা শহরের সানি পার্ক এলাকার বাসিন্দা দেবলীনা সিনহা, গঙ্গাবাগ এলাকার বাসিন্দা দীপ্তশী চক্রবর্তী বলেন,  আমাদের কাছে নগদ ১০ থেকে ১২ হাজার টাকা, দামী মোবাইল ছিল। দুষ্কৃতীরা সেগুলি ছিনতাই করেছে। বাধা দিতে গিয়ে আমাদের মারধর করা হয়েছে। এই ঘটনার সময় রেল পুলিশের কেউ ছিল না। 
উত্তর ২৪ পরগনা থেকে মালদায় অফিসের কাজে আসছিলেন সৈকত চক্রবর্তী । তিনি বলেন,  আমার ৩৫ হাজার টাকা , দুটি দামি মোবাইল ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। প্রতিবাদ করাতে ওরা আমাকে ব্যাপক মারধর করে ।প্রায় কুড়ি মিনিট ধরে এসি -২ টায়ারে দুটি কামড়ায় লুটপাট চালায় সশস্ত্র দুষ্কৃতীদের দলটি।
রেল পুলিশের প্রাথমিক অনুমান শিয়ালদহ থেকে সংরক্ষিত কামরা টিকিট করেই ওই দুষ্কৃতী দলটি উঠেছিল । এস-১২ কামরায় চেন পুল করার পরই দুষ্কৃতীরা ট্রেন থেকে নেমে এসি কামরায় গিয়ে লুটপাটের ঘটনাটি ঘটিয়েছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর