গোরুর গাড়িতে নির্বাচনী প্রচার উত্তর মালদার কংগ্রেস প্রার্থীর
হক নাসরিন বানু
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯ ১৯ ০৭ ২৯ আপডেট: ৩০ মার্চ ২০১৯ ১৯ ০৭ ২৯
গোরুর গাড়িতে চেপে নির্বাচনী প্রচার উত্তর মালদার কংগ্রেস প্রার্থী ইশা খাঁন চৌধুরীর।গ্রামে বেহাল রাস্তার কারণে প্রবেশ করতে পারে না এম্বুলেন্স অথবা দমকলের মতো জরুরি পরিষেবার গাড়ি। বিগত দিনে এলাকায় রাস্তার উন্নয়ন নিয়ে কোন উদ্যোগই নেয়নি সাংসদ। আর তারই প্রতিবাদে গোরুর গাড়িতে চেপে নির্বাচনী প্রচারে মানুষের কাছে ভোট চাইতে গেলেন উত্তর মালদার কংগ্রেস প্রার্থী ইশাখান চৌধুরী। গোরুর গাড়িতে প্রার্থীকে দেখে রীতিমত দুঃখ প্রকাশ করলেন স্থানীয় কংগ্রেস নেতা কর্মীরা। হতবাক হলেন গ্রামের মানুষেরা। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিদ্যানন্দপুর, পারো, লক্ষনপুর , চাপড়া সহ বেশ কয়েকটি গ্রামের প্রত্যন্ত এলাকায় গোরুর গাড়িতে চেপে প্রচারে বের হন কংগ্রেস প্রার্থী ইশাখান চৌধুরী। তিনি বলেন, আমি ভাবতেই পারছিনা উত্তর মালদায় এরকম অনুন্নয়ন হয়ে রয়েছে। প্রচারের জন্য গোরুর গাড়িতে চেপে যেতে হবে তা ভাবতেই অবাক লাগছে। একবিংশ শতাব্দীতে গ্রামে বেহাল রাস্তার অভাবে মানুষদের গোরুর গাড়ি ছাড়া কোন কিছুই চলে না । বিগত দিনে যিনি এখানে সাংসদ ছিলেন তিনি কোনও উন্নয়ন করতে পারেন নি। মানুষ ক্ষুব্দ। তাই মানুষের কাছে এসেছি বলেছি নির্বাচনের সাফল্য এলে অবশ্যই এলাকার মানুষদের পাকা রাস্তা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।উত্তর মালদার কংগ্রেস প্রার্থীর সঙ্গে এদিনের প্রচারে হাজির হয়েছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলম। ছিলেন চাচোলের বিধায়ক আসিফ মেহেবুব। এছাড়াও ছিলেন চাচোল মহকুমার কংগ্রেস দলের নেতারা। ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ এলাকাতেই বেহাল রাস্তায় মানুষদের যাতায়াতে চরম বিপাকে পড়তে হয়। আর এই বিষয়টি নিয়ে ওই গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের উপপ্রধান সেকেন্দার বক্স বলেন , গত দশ বছর ধরে মৌসুম নূর এলাকার সংসদ রয়েছেন। কিন্তু কোন উন্নয়ন করতে পারেন নি। এছাড়াও তিনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। নিজের স্বার্থ চরিতার্থ করতেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। মানুষ কষ্টে আছে। বেহাল রাস্তার জন্য গ্রামে অ্যাম্বুলেন্স, দমকল, পুলিশের গাড়ি পৌঁছাতে পারে না । গোরুর গাড়ি একমাত্র সম্বল। এই ভাবেই দিনের পর দিন চলছে। দলীয় প্রার্থী গোরুর গাড়িতে প্রচারে আসছেন এর থেকে দুঃখের কিছু নেই।
স্থানীয় গ্রামবাসীদের বক্তব্য, কে কোন দল করে বা কে কোন দলে যোগদান করলো সেটা আমাদের কাছে বড় কথা নয়। চাচল মহাকুমার অনেক গ্রাম রয়েছে, যেখানকার মানুষ কংক্রিট অথবা পিচের পাকা রাস্তা কোনদিন দেখেন নি। বৃষ্টিতে এক হাঁটু জল। আর শীত অথবা শুখা মরশুমে ধুলো, এটাই বরাবরই দেখে এসেছে। যে রাস্তা দিয়ে প্রার্থীকে প্রচারের জন্য গোরুর গাড়িতে আসতে হয়। এর থেকে দুঃখের কিছু হতে পারে না । আমরা চাই রাজনীতি নয়, যেই ক্ষমতায় আসুক অন্তত গ্রামের মানুষদের কথা ভেবে বেহাল রাস্তাগুলি পাকা রাস্তায় পরিণত করুক।
কংগ্রেস প্রার্থী ইশাখান চৌধুরী বলেন, নির্বাচনী প্রচারে বেরিয়ে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি যে দশ বছর ধরে থাকা একজন সাংসদ এলাকার কোন উন্নয়ন করতে পারে নি। মানুষের কাছে তো পৌঁছাতে গেলে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকা অত্যন্ত প্রয়োজন। নির্বাচনী প্রচারে যেসব এলাকায় গিয়েছি প্রত্যেকেই আমার সামনে বেহাল রাস্তার অবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। গোরুর গাড়িতে , আবার কখনো মোষের গাড়িতে করে বেশ কিছু গ্রামে নির্বাচনী প্রচার করেছি।এদিকে উত্তর মালদার তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম নুর বলেন , কংগ্রেস বানানো গল্প মানুষের কাছে তুলে ধরেছে । বিগত দশ বছরে উত্তর মালদায় বহু উন্নয়ন মূলক কাজ হয়েছে। রাস্তা, পানীয় জল, শিক্ষা স্বাস্থ্য সব কিছুরই উন্নয়ন হয়েছে কোনরকম সমস্যা থাকার কথায় নেই । ভোটের মুখে মানুষের মন পাওয়ার জন্য কংগ্রেস নেতারা মিথ্যা কথা বলছেন। উত্তর মালদায় ঢালাও উন্নয়ন হয়েছে বলেই মানুষ আমার প্রচারের সময় বাড়ি থেকে বেরিয়ে আসছেন।
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির চমক? প্রচারে সিপিএম ত
- POEM - CELEBRATING POETRY
- Poem - Occasional Poetry
- মালদায় পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মন্ত্রী সাধন পান্ডের
- সৌমেন্দু লাহিড়ী
সৌমেন্দু লাহিড়ীর কবিতা- `আর্জি` - কালিয়াচকে বোমের আঘাতে যখম দুই লিচু ব্যবসায়ী
- আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা মৈত্রেয়ী দেবী
- Poem - If You`re Poetry
- অঙ্কিতা চ্যাটার্জী কলম
ন্যানো গ্রাম বিষ : কবি আত্মা ও কাব্য আত্মা - আহত সাংবাদিক
রাহুল গান্ধীর পাঁচগ্রামের জনসভা আহত এক সাংবাদিক - TO SOMETIMES, JUST SOMETIMES
- Poem - Peace Shall Be Prevailed
- Poem - The Cliff of Life
- ইজাজ আহামেদ
বেকারত্বের গ্লানি - Poem - Oak Leaf
