ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

গোপন বাঙ্কার উদ্ধার কিশ্তওয়ারে

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬ ১৬ ০৪ ০৩   আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৬ ০৪ ০৩

গোপন বাঙ্কার উদ্ধার কিশ্তওয়ারে

পুষ্পপ্রভাত, জম্মু | মঙ্গলবার

জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ারে জইশ-ই-মহম্মদ জঙ্গিদের বিরুদ্ধে চলা সেনা অভিযানে পাহাড়ি জঙ্গলে একটি সুপরিকল্পিত গোপন ডেরার হদিস মিলেছে। সেনা সূত্রে খবর, প্রায় ১২ হাজার ফুট উচ্চতায় গাছের আড়ালে তৈরি এই বাঙ্কারটি এমন ভাবে নির্মিত ছিল যে দূর থেকে শনাক্ত করা কার্যত অসম্ভব। পাশাপাশি, পাল্টা হামলা প্রতিহত করার মতো প্রতিরক্ষা ব্যবস্থাও ছিল সেখানে।

সোমবার জঙ্গি তল্লাশির সময় ওই ডেরাটি খুঁজে পান সেনা জওয়ানরা। সেখান থেকে প্রায় ৫০ প্যাকেট ম্যাগি, প্রচুর কাঁচা সব্জি, চাল, রান্নার সরঞ্জাম এবং শুকনো কাঠ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া রসদের পরিমাণ দেখে সেনার ধারণা, জঙ্গিরা দীর্ঘদিন ধরে সেখানে আত্মগোপন করে ছিল এবং কয়েক মাসের খাবার মজুত করা হয়েছিল।

সেনা সূত্রের মতে, স্থানীয়দের সহযোগিতা ছাড়া ওই দুর্গম এলাকায় এই ধরনের বাঙ্কার তৈরি ও রসদ জোগান সম্ভব নয়। সেই সন্দেহে ইতিমধ্যেই চার জন স্থানীয়কে আটক করা হয়েছে। আরও কেউ জঙ্গিদের সাহায্য করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত তিন দিন ধরে কিশ্তওয়ারে জঙ্গিদমন অভিযান চলছে। রবিবার রাতে জঙ্গিদের ছোড়া গ্রেনেডে সাত জন জওয়ান জখম হন। পরে আহত এক জওয়ানের মৃত্যু হয়। এখনও সইফুল্লা ও আদিল নামে দুই জইশ জঙ্গির খোঁজ মেলেনি। ডিসেম্বর থেকে এলাকায় চলছে ‘অপারেশন ট্র্যাশ-১’।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর