ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

গত পাঁচ বছরে সেনা শহীদ হয়েছেন অনেক বেশি কটাক্ষ বিজেপিকে দীপক দেব

হক নাসরিন বানু

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯ ২১ ০৯ ২৪   আপডেট: ১৭ এপ্রিল ২০১৯ ২১ ০৯ ২৪

মালদা


গত ৫ বছরে বিজেপির শাসন কালে সব থেকে বেশি সেনারা শহীদ হয়েছেন। গত পাঁচ বছরে কাশ্মীরের মানুষ সব থেকে বেশি হাতে অস্ত্র তুলে নিয়ে জঙ্গি হয়েছেন। গত পাঁচ বছরে কোন উন্নয়নই দেখেনি এদেশের মানুষ। উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর এর সমর্থনে বুধবার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই ভাবেই কেন্দ্রীয় সরকারকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন দীপক অধিকারী তথা বাংলা সিনেমার বিখ্যাত অভিনেতা দেব। উল্লেখ্য বুধবার উত্তর মালদা কেন্দ্রে্য তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর এর সমর্থনে হবিবপুর বিধানসভা কেন্দ্রের বুলবুলচন্ডী জিএসবি হাই স্কুল মাঠে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছিল। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা সিনেমার বিখ্যাত অভিনেতা দেব, তৃণমূল নেতা তথা গায়ক ইন্দ্রনীল সেন, মালদা জেলা পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস, হবিবপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৌগত সরকার সহ অন্যান্যরা। এদিন এই নির্বাচনী জনসভায় কয়েক হাজার তৃণমূল কর্মী এবং দেব প্রেমীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ঘাটালের সংসদ দীপক অধিকারী তথা দেব জানান, গত পাঁচ বছরে কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত অভিযান আমরা দেখেছি। কিন্তু ভারতবর্ষের 15 টি দূষিত শহরের মধ্যে 14 টি আমাদের দেশে আছে। গত পাঁচ বছরে কেন্দ্রীয় সরকার কোন উন্নয়ন করেনি। আমাদের পশ্চিমবঙ্গের সরকার তথা তৃণমূল নেত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন বাংলার। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প রয়েছে। গত পাঁচ বছরে সব থেকে বেশি কৃষকরা আত্মহত্যা করেছে। গত 5 বছরে সব থেকে বেশি সেনারা শহীদ হয়েছেন। তাই এই বিজেপি সরকার আর নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে দিল্লি গড়ার ডাক দেন দেব।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর