ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রর পাশে গঙ্গারামপুরবা

পল মৈত্র

প্রকাশিত: ৩ জুলাই ২০১৯ ০০ ১২ ৫২   আপডেট: ৩ জুলাই ২০১৯ ০০ ১২ ৫২

গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রর পাশে গঙ্গারামপুরবাসী ?


পল মৈত্র,দক্ষিন দিনাজপুরঃ

 দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যানের তথা জেলার দাপুটে নেতা বিপ্লব মিত্রের সহোদরের বিরুদ্ধে আনা অনাস্থার প্রতিবাদে রাস্তায় নামলেন গঙ্গারামপুরের সাধারণ মানুষ । তাদের পরিস্কার কথা  এই অনাস্থা তারা মানেন না । প্রয়োজনে অনশন শুরু করবেন । তাঁরা চান প্রশান্ত মিত্রই চেয়ারম্যান থাকুক । এদিকে অনাস্থার পর নিজের শক্তি দেখাতে ঘোষণাপত্র প্রকাশ করলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র । ভাইস প্রেসিডেন্ট সহ ১৩ জন কাউন্সিলর তাঁর সঙ্গে রয়েছেন বলে দাবি করেছেন প্রশান্তবাবু। গত মাসের ২৪ জুন দিল্লীতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে বিজেপিতে যোগ দেন বিপ্লব মিত্র । তারপরেই তাঁর ঘনিষ্ঠ ও অনুগামীদের দল থেকে ছেঁটে ফেলার কাজ শুরু করেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সদ্য সভাপতি অর্পিতা ঘোষ । গত ২৫ জুন অনাস্থা প্রস্তাব আনেন গঙ্গারামপুর পৌরসভার ৯ জন তৃণমূল কাউন্সিলর । অনাস্থা প্রস্তাব আনার পর পৌরসভার ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকার বলেছিলেন, "প্রশান্ত মিত্র তাঁর দাদার সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন । গোটা রাজ্যের মানুষ সে কথা জানেন। এদিকে গঙ্গারামপুর পৌরসভাতে বেশ খোশ মেজাজে রয়েছেন চেয়ারম্যান প্রশান্ত মিত্র । ৯ জন কাউন্সিলর তাঁর বিরুদ্ধে অনাস্থা আনলেও বিন্দুমাত্র বিচলিত নন চেয়ারম্যান । প্রশান্ত মিত্র আত্মবিশ্বাসী, তিনি আস্থা ভোটে জিতবেন । তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষকে বহিরাগত বলেও কটাক্ষ করেন তিনি । বলেন, "২৫ জুন আমাদের কাউন্সিলাররা আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছেন । পুর আইন অনুযায়ী সাতদিনের মধ্যে কাউন্সিলরদের চিঠি দিয়ে পনেরো দিনের মধ্যে মিটিং সম্পন্ন করতে হবে । ইতিমধ্যে ১ সপ্তাহ হয়ে গেছে । এই সপ্তাহের মধ্যে মিটিং ডেকে আমি আস্থা প্রমাণ করব । আমাদের গঙ্গারামপুর পৌরসভার সব কাউন্সিলর আমার সঙ্গে রয়েছেন । নিয়মিত তাঁরা আমার সাথে যোগাযোগ রাখছেন। "গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকার বলেন, "আমরা ৯ জন কাউন্সিলর, চেয়ারম্যান প্রশান্ত মিত্রের বিরুদ্ধে অনাস্থা এনেছি । আজ পর্যন্ত চেয়ারম্যান ভয়ে মিটিং ডাকতে পারেননি । ৯ জন ছাড়া আমাদের সঙ্গে আরও ২ জন কাউন্সিলর যোগাযোগ রাখছেন । উনি এত ভয় পাচ্ছেন কেন মিটিং ডেকে আস্থা অর্জন করে দেখাক না । চেয়ারম্যান যে অঙ্গীকারপত্র দেখাছেন তা বহু পুরোনো । যখন বিপ্লববাবু তৃণমূলে ছিলেন তখন আমরা ওঁর সঙ্গে ছিলাম । বর্তমানে উনি বিজেপিতে যাওয়ার পর আমরা তাকে আর মানি না বা মানবার কোন প্রশ্নই উঠেনা।"

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর