গঙ্গার করাল গ্রাসে সামসেরগঞ্জের ধানঘড়া গ্রাম
মোঃ ইজাজ আহামেদ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২০ ০৭ ০৭ ৪৩ আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২০ ০৭ ০৭ ৪৩
বিগত কয়েকদিন আগে মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জের ধানঘড়া গ্রামের অনেকের বাড়ি, জমি, বাগান গঙ্গায় তলিয়ে গিয়েছিল যা নিয়ে সামসেরগঞ্জ ও সুতিতে চাঞ্চল্য ছড়ায় জনমানসে এবং বিভিন্ন খবরের কাগজে, বিভিন্ন খবরের চ্যানেলে ও সামাজিক গণমাধ্যমে জায়গা করে নেয় । অনেকে নিঃস্ব হয়ে গিয়েছে। অনেকেই হয়তো ভেবেছিলেন এবার হয়তো গঙ্গা রাক্ষুসে মূর্তি ধারণ করবেনা। কিন্তু না, কয়েকদিন বিরতি নিয়ে আবার ভয়ংকর হয়ে উঠেছে বৃহস্পতিবার থেকে । একে একে ভিটে মাটি গিলে ফেলছে মুহূর্তের মধ্যে। বৃহস্পতিবার থেকে আজ, শনিবার পর্যন্ত প্রায় ৭০ টির মতো বাড়ি সহ, কয়েক বিঘা কৃষিজমি, বাগান দানব নদীর জলে তলিয়ে গেছে। যে নদী দেখলে মনে প্রশান্তি আসে মানুষের দেহ-মনে, একঘেয়েমি কাটে, নদীর তীরে বিকেলের নির্মল বাতাসে মন প্রফুল্ল হয়ে উঠে, সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকে কবিতা লিখে ফেলে মনের মাধুরী মিশিয়ে। আজ সেই নদী যেন এলাকাবাসীর কাছে দুঃস্বপ্ন হয়ে উঠেছে, রাক্ষুসে দানব হয়ে এসেছে তাদের কাছে। প্রতি মুহূর্তে তাদের মনে দুঃখের এবং আতঙ্কের জোয়ার উঠছে। যে সাধের বাড়িগুলো তারা তিল তিল করে গড়ে তুলেছিল আজ গঙ্গার গ্রাস কবলে পড়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। কোথায় ঠায় পাবে, কোথায় যাবে, ছেলে মেয়ে নিয়ে কি খাবে তা ভেবে তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। লোকসভায় ২০০৫ সালে গঙ্গা-ভাঙ্গনকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করা হয় এবং ২০ হাজার কোটি টাকা ভাঙ্গন রোধে বরাদ্দ করা হয় । কিন্ত সেই টাকার কাজ খুব একটা হয়েছে তা মানতে নারাজ এলাকাবাসী। তাছাড়া প্রত্যেক বছর শুধু টাকা বরাদ্দের কথা শুধু শোনা যায় কিন্তু তার বাস্তবায়ন দেখা যায় না বলে অভিমত এলাকাবাসীর। এবং এই গ্রামটির অনেকাংশইটা নদীর চলে গেলেও সরকার সেভাবে এখনও কোনো পদক্ষেপ নেয়নি বলে এলাকাবাসী জানান। যাদের বাড়ি প্রহর গুনছে নদীর বুকে তলিয়ে যাওয়ার ভয়ে সেই সব বাড়ির অধিবাসীরা বাড়ির ইটগুলো নিয়ে একটু সম্বল পাওয়ার আশায় সাধের,স্বপ্নের বাড়িগুলো ভাঙতে শুরু করেছে। পার্শ্ববর্তী এলাকাবাসীরা দেখতে এসে গঙ্গার তীরে বসবাস করা অসহায় ধানঘড়াবাসীদের দুঃখ দুর্দশা দেখে এক বুক দুঃখ নিয়ে স্মৃতির ক্যানভাসে ছবি এঁকে বাড়ি ফিরছে। প্রতিদিন হাজার হাজার মানুষ নদী ভাঙন ও তাদের দুঃখ দুর্দশার ভাগিদার হতে ভিড় জমাচ্ছে অসহায়দের গ্রামে।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- চোর সন্দেহে গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের পাশে রাজ্য সরকার
- জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ রেল লাইনসহ ৪৩ প্রকল্প একনেকে
- হরিশ্চন্দ্রপুর স্টেশনে ট্রেনের দাবিতে রেল অবরোধ
- বন দপ্তরের গাফিলতিতে মৃত্যু বিরল প্রজাতির সাপের
- বাংলার রূপকার ডঃ বিধান চন্দ্র রায়ের ১৩৭ তম জন্ম দিবস উদযাপন
- শিশু সুরক্ষা ও সাংবাদিকের ভূমিকা
- ঋণের সুদ ৯ শতাংশ করতে ব্যাংকগুলোর টালবাহানা
- ধুঁকছে নতুন তিন ব্যাংক
- চাঁচল-আশাপুর রাজ্য সড়কে দিন দুপুরে লক্ষাধিক টাকা ছিনতাই ব্যবসায়ীর
- শাক সবজির দাম আকাশছোঁয়া, বিপাকে সাধারণ মানুষ
- চাঁচল মহকুমা আদালত থেকে ধরা পরলো ভুয়ো আইনজীবী।
- দক্ষিণ ভারতের দখলে মালদার আম বাজার
- এআইউডিএফের প্রধান বদরুদ্দিন অসুস্থ,আরোগ্য কামনায় জমিয়তের
- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত কলকাতা পুলিশ কর্মী
- খেলার মাঠ নির্বাচনী জনসভা করার জন্য অভিযোগ বিজেপির বিরুদ্ধে
