ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

কাটমানি নিয়ে সংবাদ মাধ্যম অফিসে চিঠি বিপ্লব মিত্রের নামে

পল মৈত্র, দক্ষিণ দিনাজপুর

প্রকাশিত: ২৯ জুন ২০১৯ ২২ ১০ ৫৮   আপডেট: ২৯ জুন ২০১৯ ২২ ১০ ৫৮

 

 

কাটমানি নিয়ে টালমাটাল ঘটনার পরেই সংবাদ মাধ্যমের অফিসে খামবন্দী চিঠি এলো তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বিপ্লব মিত্রের নামে। যেখানে রয়েছে ঠিকাদারী থেকে চাকরি দেবার নামে কোটি কোটি টাকা তোলার অভিযোগ। ওই চিঠিতে লেখা আছে জেলায় পঞ্চায়েত থেকে পৌরসভা ও পিডব্লুডি থেকে পিএইচই সব কাজে টেন্ডার মেলাতে দিতে হতো ১০ শতাংশ টাকা।
আর এই সব কিছুর হিসাব করলে খুব সহজ হিসাবেই আসবে ৪০ থেকে ৫০ কোটি টাকা। যার উল্লেখ করা হয়েছে এই চিঠিতে। এছাড়াও হিলি সীমান্ত ব্যাবসা অথবা অন্যকিছু খাত থেকেও উল্লেখ করা হয় বছরে কয়েক কোটি টাকার কাটমানির কথা। এই সব কিছু বাদেও চাকরি দেবার নামে প্রার্থী প্রতি ৫ থেকে ১০ লক্ষ এমনকি এর থেকেও বেশী টাকা তোলার অভিযোগ করা হয় চিঠিতে। সব কিছুতেই নাম লেখা হয়েছে বিপ্লব মিত্রের। এক সময় খোদ বিজেপি জেলা সভাপতিই তোপ দেগেছিলেন বিপ্লব মিত্রের বিরুদ্ধে। কিন্তু তা সত্ত্বে কেন্দ্রীয় নেতৃত্বের চাপে বিজেপিতে এসেছে বিপ্লব মিত্র। বিজেপি সুত্রে জানা গেছে দল তাকে উত্তরবঙ্গের দায়িত্ব দিয়েছে। কিন্তু একের পর এক যেভাবে বিপ্লব মিত্রের বিরুদ্ধে কাটমানির অভিযোগ উঠে এসেছে তাতে বেশ চাপে বিপ্লব বাবু, সেই সঙ্গে এই কাটমানি আদায়ে নাম জড়িয়েছে তার দুই ভাই প্রশান্ত মিত্র ও চিরঞ্জীব মিত্রের। এই সব ঘটনার পর এবার তদন্তে নামতে পারে পুলিশ বলে সুত্রের খবর। যদিও এই বিষয় নিয়ে বিপ্লব বাবুর কোন বক্তব্য পাওয়া যায়নি।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর