ওয়েবকুপা ও তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বসন্ত উৎসব উদযাপন
পুষ্পপ্রভাত ডেস্ক
প্রকাশিত: ৭ মার্চ ২০২০ ১০ ১০ ৫৯ আপডেট: ৭ মার্চ ২০২০ ১০ ১০ ৫৯
ওয়েবকুপা ও তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বসন্ত উৎসব উদযাপন
এই প্রথম কেন্দ্রীয়ভাবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আনন্দের সঙ্গে বসন্ত উৎসব পালিত হল। সমগ্র অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিল ওয়েবকুপা কল্যাণী বিশ্ববিদ্যালয় শাখা ও তৃণমূল ছাত্র পরিষদ। বিশ্ববিদ্যালয় মূল ফটক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিক্রমা করা হয়। পরিক্রমায় অংশগ্রহণ করেছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, গবেষক, শিক্ষকমন্ডলী সহ আধিকারিক ও শিক্ষাবন্ধু কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের সব স্তরের প্রতিনিধিই ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে উৎসবে মেতে ওঠে। নৃত্য- সংগীত সহ পদযাত্রার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিক্রমা চলে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে যথাসময়ে সহ-উপাচার্য অধ্যাপক গৌতম পাল উৎসবের শুভ সূচনা করেন। বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্টার দেবাংশু রায়, ফ্যাকাল্টি সেক্রেটারি পিনাকি চট্টোপাধ্যায়, ফিন্যান্স অফিসার মৃদুল কুন্ডু সহ আরোও অনেকে। ওয়েবকুপা কল্যাণী বিশ্ববিদ্যালয় শাখার বেশিরভাগ শিক্ষকরাই উপস্থিত ছিলেন। উপাচার্য শংকর কুমার ঘোষ আমন্ত্রিত হলেও তিনি অনুপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগ পরিক্রমা করে পদযাত্রা শেষ হয় মুক্তমঞ্চে। সেখানে আধিকারিক থেকে শুরু করে ছাত্র-ছাত্রী, গবেষক এবং শিক্ষা কর্মীদের বিভিন্ন জন মুক্তমঞ্চে তাদের প্রদর্শন করেন। নৃত্য-সঙ্গীত এবং কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বর্ণাঢ্যভাবে এই অনুষ্ঠান চলে। বাচিকশিল্পী পিনাকী চট্টোপাধ্যায় অসাধারণভাবে কবিতা আবৃত্তি করেন। এই অনুষ্ঠানকে সামনে রেখে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক গৌতম পাল। বিশ্ববিদ্যালয়ের ওয়েবকুপার যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নন্দকুমার ঘোষ এবং অধ্যাপক সুজয় কুমার মন্ডল জানান, বিশ্ববিদ্যালয়ের নজির সৃষ্টি হলো বসন্ত উৎসবের প্রারম্ভন দিয়ে। বিশ্ববিদ্যালয়ে যে অচলাবস্থা চলছে, এই বিবাদমান সময়ে বসন্ত উৎসবের মতো এই আনন্দঘন মুহূর্ত বিশ্ববিদ্যালয় সমস্ত স্তরের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তুলবে। মিলনের বার্তা নিয়েই বসন্ত উৎসবের আয়োজন করি আমরা। পরবর্তী সময়ে এই উৎসবকে আরও বৃহত্তর রূপ দেওয়ার চেষ্টা করা হবে। বিশ্ববিদ্যালয়ে যে অচলাবস্থা চলছিল সেখানে দাঁড়িয়েই অনুষ্ঠান ছিল অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। তৃণমূলের ছাত্র নেতা তুহিন ঘোষ জানান, 'বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ বঞ্চিত হয়ে বিমুক্ত অবস্থায় পড়ে ছিল দীর্ঘদিন। আজ বসন্তে তা অত্যন্ত শোভা পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের একাংশের বিরোধ থাকা সত্ত্বেও তৃণমূল ছাত্র পরিষদ ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবকুপা ইউনিট অত্যন্ত সাফল্যের সঙ্গে অনুষ্ঠান শেষ করেছে।' বিশ্ববিদ্যালয়ের গবেষক, ছাত্র-ছাত্রীদের মধ্যে এই অনুষ্ঠান নিয়ে উন্মাদনা ছিল চোখে দেখার মতো।
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
