ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

একটি গাছ একটি প্রাণ’ স্লোগানকে সামনে রেখে ৪০ হাজার বৃক্ষ রোপন করা

হক নাসরিন বানু

প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯ ২১ ০৯ ১১   আপডেট: ১৮ আগস্ট ২০১৯ ২১ ০৯ ১১

একটি গাছ একটি প্রাণ’ স্লোগানকে সামনে রেখে ৪০ হাজার বৃক্ষ রোপন করার সংকল্প।


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় একশো দিন প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে ‘একটি গাছ একটি প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে ৪০ হাজার বৃক্ষ রোপন করার সংকল্প নিল গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েত। ইতিমধ্যে প্রায় ৩০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে গোলাপগঞ্জ পঞ্চায়েত এলাকায়।রবিবার এলাকার বিভিন্ন জায়গায় কয়েকশো আম গাছ লাগানো হয়। গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েত উদ্যোগে ও কালিয়াচক ৩ নম্বর ব্লকের বিডিও গৌতম দত্তের সহযোগিতায় বৃক্ষরোপণ করা হয়। 
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিনা ইয়াসমিন, উপপ্রধান প্রেমচাঁদ মন্ডল, পরিবেশ প্রেমী জিয়াউল হক সহ অন্যান্যরা।  সবুজায়নের লক্ষ্যে গত কয়েকদিন ধরে গোলাপগঞ্জ এলাকাজুড়ে বৃক্ষরোপণ করা হচ্ছে গোলাপগঞ্জ পঞ্চায়েতের উদ্যোগে। পঞ্চায়েত প্রধান সাবিনা ইয়াসমিন বলেন, ‘গাছ লাগান প্রাণ বাঁচান,এই স্লোগানকে সামনে রেখে প্রায় ৪০ হাজার বৃক্ষ রোপন করার সংকল্প নেওয়া হয় পঞ্চায়েত এলাকায়। উপপ্রধান প্রেমচাঁদ  মন্ডল বলেন, প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। 
 এক শ্রমিক ঈমানী হোসেন জানিয়েছেন, একশো দিন প্রকল্পের মাধ্যমে এলাকায় বৃক্ষরোপণ করা হয়। এর ফলে প্রাকৃতিক ভারসাম্য যেমন বজায় থাকবে এবং এর পাশাপাশি একশো দিন প্রকল্পের মাধ্যমে তারা উপার্জনও করতে পারছেন। তাই তারা ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর