একগুচ্ছ কবিতা
হান্নান বিশ্বাস
প্রকাশিত: ৩ আগস্ট ২০২৫ ১৫ ০৩ ০৬ আপডেট: ৩ আগস্ট ২০২৫ ১৫ ০৩ ০৬
আমরা জলের বরফ সন্তান
হান্নান বিশ্বাস
আমরা এখন
বধির এক ধ্বংসের সাথে সহবাস করছি
ইতিহাস একটা বুনোহাঁস
আমরা তাকে শিকারীর মত ফাঁকা আওয়াজে
উড়িয়ে দিই
বুনো হাতির মতো
গর্জন করলে হয়তো বেঁচে যেতে পারতাম
নিকাশি ব্যবস্থা নেই আমাদের
আনমনা পশুরা
ফিঙেরা পিঠে বসে ছিঁড়ে খায় ঘাসফড়িং
একটা অর্ধমৃত চারণভূমি
শিকড় হীন বাতাস
গাছের আধমরা পাতা ঝরিয়ে খাচ্ছে
গুঁড়ি টা একটা ক্রিস্টালের মত
জল একটা প্রসূতি মা
শীততাপ নিয়ন্ত্রিত নদীর কাঠামো
আমরা জলের বরফ সন্তান
জোনাকিরা অনন্ত আঁধারে
হান্নান বিশ্বাস
নিরক্ষর রাত
একটা চাঁদের জন্ম দিলে
একটা বিকলাঙ্গ আকাশ মাথার উপর ডানা ঝাপটায়
বাতাস এক অন্ধ ভিখারী
একই ঝুলিতে শ্বাস আর দীর্ঘশ্বাস
প্রতিধ্বনিত দু-পাড়েই
বধির জলস্রোত
দৃষ্টিতে বাঁশের সাঁকোয় সময় উত্তীর্ণ ক্যালেন্ডার
সাগর একমাত্র ঠিকানা
জীবনের পাতায়
শঙ্খচিলের নিষ্ঠুর কাব্যকথা
জীভের লালায় সিক্ত ইতিহাসের পাণ্ডুলিপি
পরিযায়ী সূর্য দিনের সীমারেখায় বন্দী
জোনাকিরা অনন্ত আঁধারে
চোয়ালের আঁচিলে ঠোকর দিলে
হান্নান বিশ্বাস
কাকেরা
চোয়ালের আঁচিলে ঠোকর দিলে
শরীর জুড়ে একটা সুনামি আছড়ে পড়ে
মাছিরা
দেহ রস খেতে বসলে
রিখটার স্কেলে একটা মৃদু কম্পন অনুভূত হয়
বোলতায়
হুল ফুটিয়ে দিলে তো
শরীর এক আগুন যন্ত্রনায় জ্বলে ওঠে
চোষক নলে
মুখ লাগিয়ে মশা রক্ত চুষে নিলে
আমরা হাত বুলিয়ে থাকি
জোনাকিরা
আলোর মালা নিয়ে এলে
আমরা নিয়ন আলো ছড়িয়ে দিই
বাসি শব্দ নুন ছিটিয়ে খাই
হান্নান বিশ্বাস
মাটিতে কম্পন হলে
কঙ্কাল থেকে পাঁজর ভাঙ্গার শব্দ অনুভূত হয়
হৃদয়ে গভীর রক্তোচ্ছ্বাস
পূর্ণিমার রাত একটা
মরা কোটাল উপহার দিলে
অমাবস্যা সাগরের বুকে ভরা কোটাল নিয়ে আসে
জল প্রবাহ
হঠাৎই বাঁক নিলে নদীর পাঁজর ভাঙে
ওপারে সাদা বালির চর
বাতাস মোচড় খেলে
একটা ঘূর্ণির অভিঘাতে শিকড়ে কম্পন
বসতির অনাকাঙ্ক্ষিত বন্ধ্যাত্ব
আমি টাটকা শব্দগুলো
ঝাঁট দিয়ে গুছিয়ে রাখি ইতিহাসের ডাস্টবিনে
বাসি শব্দ নুন ছিটিয়ে খাই
ট্রেডমিল আমাদের হাঁটা পথ
হান্নান বিশ্বাস
নাক্ষত্রিক ছায়া পথ
আমরা মেঘের ভেলায় লক্ষ্যহীন যাত্রী
মুখ বন্ধ হাওয়ার বস্তা
মৃত্যুর পরেও শ্বাস নিতে পারছি তাই
ট্রেডমিল আমাদের হাঁটা পথ
হাতঘড়ি টা
টিক টিক আওয়াজে ঠেলছে সময়
মৌমাছিরা
জোনাকির মুখোশে পথ দেখায়
আমাদের সরণ শূন্য
মনের আঙ্গিনায়
বাড়ছে বাহারী ক্যাকটাসের চাষ
ধর্ম পুকুরে
পানকৌড়ির পূণ্যস্নান
*কবিতাগুলি কবির কাছ থেকে সংগ্রহ করা হয়েছে মোঃ ইজাজ আহামেদ- এর দ্বারা*
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির চমক? প্রচারে সিপিএম ত
- POEM - CELEBRATING POETRY
- Poem - Occasional Poetry
- মালদায় পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মন্ত্রী সাধন পান্ডের
- সৌমেন্দু লাহিড়ী
সৌমেন্দু লাহিড়ীর কবিতা- `আর্জি` - কালিয়াচকে বোমের আঘাতে যখম দুই লিচু ব্যবসায়ী
- আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা মৈত্রেয়ী দেবী
- Poem - If You`re Poetry
- অঙ্কিতা চ্যাটার্জী কলম
ন্যানো গ্রাম বিষ : কবি আত্মা ও কাব্য আত্মা - আহত সাংবাদিক
রাহুল গান্ধীর পাঁচগ্রামের জনসভা আহত এক সাংবাদিক - TO SOMETIMES, JUST SOMETIMES
- Poem - Peace Shall Be Prevailed
- Poem - The Cliff of Life
- ইজাজ আহামেদ
বেকারত্বের গ্লানি - Poem - Oak Leaf
