একগুচ্ছ কবিতা
নাসরীন খান (বাংলাদেশ)
প্রকাশিত: ৭ জুলাই ২০২৪ ১৬ ০৪ ০২ আপডেট: ৭ জুলাই ২০২৪ ১৬ ০৪ ০২
আমার প্রিয় ভূমি
নাসরীন খান
আমার প্রিয় ভূমি
এই বাংলা তুমি
তোমার কাছে ঋনি
তুমি সুখের খনি
যে যাই বলুক পাছে
তুমি ছাড়া কি আছে!
চিত্ত সদাই মশগুল
তুমি শান্তির কোল
তোমায় বাসি ভালো
সুখের সুধা ঢালো
সবুজ বনানী ভোরের
হাতছানি দেয় দূরের
আমার প্রাণ জুড়ে
যতই থাকি না দূরে
তুমি আছো মিশে
দুঃখ আর কিসে?
আসানসোলের নজরুল
নাসরীন খান
বাংলার মাটি ও মানুষের কবি
কবিতায়, গানে উঠেছিলো সবি
আসানসোল হতে বাংলাদেশ সবখানে
যেন একদেশ কাঁটাতার মাঝখানে
জগতের মানবিক আবদার যত
কলমে উঠেছিল তাবত ক্ষত
ছেলের লাশও কবিতা থামাতে পারেনি
বুলবুল প্রাণ প্রিয় পুত্র বলেই তিনি হারেন নি
কষ্টের জীবন তার তবুও করেননি আপোষ
ইংরেজ তার নামে ফণার মতন করত ফোঁসফোঁস
আঘাত এসেছে যতবার রুখে দাঁড়িয়ে জানিয়েছে বোধ
তেজস্বী কলমে বারবার টগবগিয়ে উঠেছে বারুদ
কে তারে রুখে নজরুল তো নজরুল!
জেল জুলুমের বন্ধ করতে সকল সুরগোল
মানষিক পিড়ন, নির্যাতনে অসুস্থতায় হয়েছিলেন বাকরূদ্ধ
তবুও যা দিয়েছেন সৃষ্টিতে তাতেই সবাই স্তব্ধ
অমন আর একজন আসবে না কালের বিবর্তনে
নজরুল এর জয়গান সকলের প্রাণে মনে
নজরুল আপামর বাঙালির মনের কথা কইত
সারা ভারতবর্ষে আর এমনটা না হইত
জাত ও জাতিতে নেই ভেদাভেদ এমন বাণী!
ধারন,লালন তিনি করতেন সকলেই জানি
মানবতার উর্ধ্বে তিনি এক উজ্জ্বল আলোকবর্তিকা
যতদিন বাংলা রবে নজরুল কবি আর কবিতার দিকনির্দেশিকা
সম্মান
নাসরীন খান
সমন জারি করে পেতে সম্মান
বৃথা সেই মনোবাসনা
ধূর্ততার চরমে ঘৃণা মেলে
অবয়ব খসে বেরিয়ে আসে
আসল রূপ নিখাঁদ সত্যতায়
বড়ত্বে বড়াই বেশি টেনে ধরতে হয়
সংযতেন্দ্রিয়ের লাগাম
আগমন যত সম্মানের হোক
প্রস্থানের ঘনঘটা যেন না হয়
অসাম্মানের চাদরে আবৃত
মনুষ্য বোধ জাগ্রত রাখতে
সদা সতর্ক সে জন
জেদের বশে হীন অপরাধ
না হোক সদা আপন
সম্মান হবে চিরস্থায়ী কল্যাণের
ক্ষনিকের তাড়নায় অবহেলা
কর্তব্যের মগজে ঢালে অসারতা
সর্বোচ্চ নিগৃহীত তখন
শেষ যাত্রা অসম্মানজনক তখন
সম্মান ধরে রাখার হাতিয়ার
সততা, নিষ্ঠা,কর্তব্য প্রিয়তা।।
আয়েসি মন
নাসরীন খান
আয়েসে তৃষিত মনে ধারণ
খুঁজে অশান্তির যত কারণ
চাই! চাই শুধুই চাই
তা থেকে নিস্তার নাই
আজন্ম বিপ্লবী সেই চাওয়া
পাওয়ার হিসেবে নাওয়া
ভোগ বিলাসী অনুভবে
ব্যর্থ যেন জীবন ভবে
অহেতুক কু'চালে ভরপুর
তার দিন, রাত,দুপুর
হায় এই নশ্বর ধরায়
কেন ব্যাস্ত অশান্তি করায়
অল্পতেই তুষ্ট কেন নয়?
অনেকের তো কিছুই না রয়
তারাওতো আছে বেশ
সংগে নিয়ে দুঃখ, ক্লেশ
আলহামদুলিল্লাহ ভালো
বলতে কেন মুখ কালো?
পরিচিতি:
কবি নাসরীন খান-এর পুরো নাম নাসরীন আকতার খানম। জন্মস্থান নেত্রকোনা। ঢাকায় স্থায়ী বসবাস। পিতা - হাবিবুর রহমান খান পাঠান ( রিটায়ার্ড প্রধান শিক্ষক, শিকদার হাট উচ্চ বিদ্যালয়)। ছোটবেলা থেকেই লেখালেখি করেন।অনুপ্রাস জাতীয় সংগঠন এর মাধ্যমে সাহিত্য চর্চা শুরু। ২১৯৯৫ থেকে ২০০৮ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী ডক্টর মোহাম্মদ রাজু আহমেদ ( বি সি এস) উপ সচিব। তার দুই সন্তান। বড় সন্তান নাসিফ আহমেদ নাফি ইন্জিনিয়ারিং এ অধ্যয়নরত।মেয়ে নওশিন নাওয়াল আদৃতা এইচ এস সি পরিক্ষার্থী
বর্তমানে বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা সহ দেশি বিদেশি অনেক পত্রিকায় গল্প ও কবিতা লিখছেন।
তাঁর রচিত বই-
শেকড়ের টানে ভালবাসার অনুভবে কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ২০১৫ সালে
নোঙ্গর কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ২০২১ সালে
গল্পগ্রন্থ রোদ্র ছায়ার খেলা ২০২২ এর বইমেলায় পাওয়া যাচ্ছে।
ছায়াসঙ্গী( কাব্যগ্রণ্থ)
প্রকাশিত - ২০২৪ বইমেলা
অনুরণন যৌথ কাব্যগ্রন্থটি তার সম্পাদনায় প্রকাশিত ২০২২ এর বইমেলায়।
২০২৩ এ তাঁর সম্পাদিত বই উত্তরের হাওয়া বইটি বইমেলায় প্রকাশিত হয়েছে।
সমাজ সেবা ও সাহিত্য চর্চায় নিজেকে বর্তমানে নিযুক্ত রেখেছেন।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির চমক? প্রচারে সিপিএম ত
- POEM - CELEBRATING POETRY
- Poem - Occasional Poetry
- মালদায় পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মন্ত্রী সাধন পান্ডের
- সৌমেন্দু লাহিড়ী
সৌমেন্দু লাহিড়ীর কবিতা- `আর্জি` - কালিয়াচকে বোমের আঘাতে যখম দুই লিচু ব্যবসায়ী
- আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা মৈত্রেয়ী দেবী
- Poem - If You`re Poetry
- অঙ্কিতা চ্যাটার্জী কলম
ন্যানো গ্রাম বিষ : কবি আত্মা ও কাব্য আত্মা - আহত সাংবাদিক
রাহুল গান্ধীর পাঁচগ্রামের জনসভা আহত এক সাংবাদিক - TO SOMETIMES, JUST SOMETIMES
- Poem - Peace Shall Be Prevailed
- Poem - The Cliff of Life
- ইজাজ আহামেদ
বেকারত্বের গ্লানি - Poem - Oak Leaf
