ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

আলগাপুরের অসম গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক থেকে১লক্ষ৬০হাজারগ্ৰাহকের উধাও

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২০ ১৯ ০৭ ০২   আপডেট: ১১ জানুয়ারি ২০২০ ১৯ ০৭ ০২

আলগাপুরের অসম গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা গ্রাহকের উধাও

স্বাক্ষর জালিয়াতি করে আসাম গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের আলগাপুর শাখা থেকে এক মহিলা গ্রাহকের ব্যাঙ্ক একাউন্ট থেকে  এক লক্ষ ষাট হাজার টাকা গাযেবের এক ঘটনাকে কেন্দ্র করে সমগ্র আলগাপুরে চাঞ্চল্য দেখা দিয়েছে।  আলগাপুর বাজারের নিকটস্থ বড়নগদ গ্রামের শহিদুল আলম লস্করের স্ত্রী মমতাজ বেগম লস্করের ব্যাঙ্ক একাউন্ট থেকে এই টাকা গুলি উদাও হওয়ার অভিযোগ উঠেছে। মমতাজ বেগম লস্কর ও তার স্বামী অভিযোগ করে বলেন গত ২৭ ডিসেম্বর ব্যাঙ্কের বই আপডেট করার পর দেখতে পান তাদের একাউন্ট থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা তুলা হয়েছে। অথচ টাকা গুলি তারা তুলেননি বলে জানান। এই নিয়ে গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজারের নিকট অভিযোগ করলে ব্যাঙ্ক ম্যানেজার আবুল হুসেইন চৌধুরী (ডালিম ) কোন পাত্তা না দিয়ে উল্টো তাদেরকে গালিগালাজ করে ব্যাঙ্ক থেকে বের করে দেন বলে অভিযোগ।  অসহায় হয়ে  গ্রাহক  মমতাজ বেগম লস্কর পরবর্তীতে গত ৩ জানুয়ারি  হাইলাকান্দি আদালতে ব্যাঙ্ক ম্যানেজার আবুল হুসেইন চৌধুরী ( ডালিম) কে অভিযুক্ত করে মামলা দায়ের করে বিচার প্রার্থী হন। মমতাজ বেগম লস্কর ও তার স্বামী শহিদুল আলম লস্কর শুক্রবার সাংবাদিক ডেকে বলেন ২০/০৩/১৮ তারিখে ২০  হাজার টাকা   ০৩/০৪/১৮ তারিখে চেক মারফত  ১ লক্ষ টাকা তার পর ১০ হাজার টাকা এবং সব শেষে ১২/০৪/ ২০১৮ তারিখে চেক মারফত ৩০ হাজার টাকা তুলা হয়েছে। মোট চারবারে মোট ১ লক্ষ ৬০ হাজার টাকা তার স্বাক্ষর জালিয়াতি করে একাউন্ট থেকে তুলা হয়েছে। আলগাপুর গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক একাউন্ট থেকে এধরনের টাকা উদাও হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সমগ্র আলগাপুরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। আতঙ্কিত হতে দেখা গেছে ব্যাঙ্কের অন্যান্য গ্রাহকদের। এদিকে গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের ম্যানেজার আবুল হুসেইন চৌধুরী গ্রাহক  মমতাজ বেগমের অভিযোগটি মিথ্যা বলে উড়িয়ে দিয়ে জানান টাকা গুলি গ্রাহক মমতাজ বেগম নিজেই তুলেছেন  যার সকল তথ্য প্রমাণ তার হাতে রয়েছে বলে জানান ব্যাঙ্ক ম্যানেজার । সমগ্র ঘটনা নিয়ে আলগাপুরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন স্থানীয় জনগণ। আলগাপুর গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে দালালদের দৌরাত্ম্য বন্ধের দাবি উঠেছে। এই ঘটনার সাথে অন্য কোন চক্র জড়িত রয়েছে কিনা তাহা তদন্তে বের হবে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর