ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ১০ জুলাই ২০২৬   আষাঢ় ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

জামাত যোগ 12 জনের

আত্মগোপনকারী দের উদ্ধার করলো জেলা পুলিশ

জব্বার আলী ইসলামপুর

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২০ ২১ ০৯ ১৫   আপডেট: ১১ এপ্রিল ২০২০ ২১ ০৯ ১৫

নিজামুদ্দিন মারকাজের  12 আত্মগোপনকারী কে উদ্ধার দিল্লীর নিজামুদ্দিন মারকাজের ঘটনায় এবার উত্তর দিনাজপুরের ইসলামপুরের নাম উঠে এল। শুক্রবার ইসলামপুর থানার গাইসাল-১ গ্রাম পঞ্চায়েতের গাইসাল বস্তির পুরুষ ও মহিলা মিলিয়ে মোট 12 জনকে উদ্ধার করে গোয়ালপোখরের পাঞ্জিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয় । মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে  শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর জেলা পুলিশ 12 জন জামাত যোগীকে উদ্ধার করে। তবে আশার বিষয় এই যে ওই ১২ জনের এই মুহূর্তে কোনও উপসর্গ নেই বলেও জানিয়েছে মহকুমা স্বাস্থ্য দপ্তর।

 মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই ১২ জন বাসিন্দার ট্রাভেল হিস্টরি থাকার কারণেই তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ওই ১২ জনের মধ্যে ছয়জন পুরুষ ও বাকি ছয়জন মহিলা। তাঁদের মধ্যে অধিকাংশই স্বামী-স্ত্রী সম্পর্কের। 

গত ৩ মার্চ তাঁরা আসানসোল থেকে দিল্লি পৌঁছান। ৪ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত দিল্লীর নিজামুদ্দিন মরকজে ছিলেন। ৭ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত দিল্লির স্থানীয় কিছু মসজিদে থাকার পর ১১ মার্চ বিহারের পাটনায় পৌঁছান। পরেরদিন ১২ মার্চ পাটনা থেকে কিশনগঞ্জে আসেন। কিশনগঞ্জে পাঁচদিন বিভিন্ন এলাকায় ঘোরার পর গত ১৭ মার্চ ইসলামপুরের গাইসাল বস্তিতে ফিরে আসেন। গত ১৭ মার্চ থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ওই ১২ জন জামাতী গাইসাল বস্তিতেই ছিলেন। প্রশ্ন উঠছে, এই বিশাল যাত্রা ইতিহাসে তাঁরা কত মানুষের সংস্পর্শে এসেছেন প্রশাসনের তরফে তাঁদের চিহ্নিত করে কোয়ারেন্টাইন করা হবে কি ? এছাড়াও বড় প্রশ্ন ওই ১২ জনের লালা রস পরীক্ষার জন্য পাঠানো হবে কি না সে বিষয়ে মহকুমা প্রশাসন  এখনো স্পষ্ঠ করে কিছুই জানায় নি। তবে এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রয়েছে চাপা উত্তেজনা।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর