ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মহানন্দা নদী থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়

হক নাসরিন বানু

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯ ১৮ ০৬ ৩৪   আপডেট: ২৫ এপ্রিল ২০১৯ ১৮ ০৬ ৩৪

মালদা

মালদা থানার নবাবগঞ্জ এলাকায় মহানন্দা নদী থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।

দেশের সবথেকে বড় গণতান্ত্রিক উৎসবে শামিল হয়েছিলেন। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাড়িও ফিরেছিলেন। ভোট উৎসব বলে কথা তাই বাড়িতে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হলো না। দু দিন নিখোঁজ থাকার পর আজ বৃহস্পতিবার সকালে মহানন্দা নদী থেকে তার পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা থানার নবাবগঞ্জ এলাকায়।

পরিবার সূত্রে জানা গেছে মৃতের নাম জুলখার আলী। বয়স ৩৯। বাড়ি ইংরেজবাজার থানার নরহাটা অঞ্চলের দুর্গাপুর এলাকায়। ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতো জুলখার। তার পরিবারে তিন সন্তান এবং স্ত্রী রয়েছে। তার স্ত্রী নুরেজা বিবি অভিযোগ করে বলেন, তার স্বামী গত মঙ্গলবার ভোট দিয়ে বাড়ি ফিরেন। বাড়ি ফিরে খাওয়া-দাওয়ার পর আবার বেরিয়ে পড়েন। গভীর রাত হয়ে গেল বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু করেন তারা। জানতে পারেন রাত্রে পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায় তার স্বামীকে দেখতে পাই কয়েকজন। রাত পেরিয়ে সকালেও স্বামী বাড়ি না ফেরায় ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারা। আজ সকালে স্থানীয়দের মারফত তারা খবর পাই পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায় মহানন্দা নদীতে তার স্বামীর দেহ ভেসে রয়েছে। খবর পেয়ে তারা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে। তিনি অভিযোগ করেন তাঁর স্বামীকে কেউ বা কারা খুন করে নদীতে ভাসিয়ে দিয়েছে। পরিবারে তার স্বামী ছিল রোজগারের একমাত্র। বর্তমানে তিনি সন্তানকে নিয়ে পথে বসেছেন নুরেজা বিবি।

অন্যদিকে মৃত জুলখা আলীর দিদি তাজনুল বিবি জানান, তার ভাইকে খুন করা হয়েছে। ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন তিনি।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর