ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মালদায় বৈঠক নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের

হক নাসরিন বানু

প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯ ১৮ ০৬ ৫৬   আপডেট: ২১ এপ্রিল ২০১৯ ১৮ ০৬ ৫৬

মালদা

নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক দলগুলির সঙ্গে নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাদা করে কথা বললেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে।আলাদা করে কথা বললেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। রবিবার সকাল ১০ টা থেকে মালদা শহরের নতুন সার্কিট হাউসে ডান-বাম সব দলের সঙ্গে পৃথকভাবে কথা বলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ।এরপর দুপুর ১২ টায় নতুন সার্কিট হাউস থেকে নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক সোজা চলে আসেন জেলা প্রশাসনিক ভবনে‌।  সেখানে জেলা প্রশাসন ও নির্বাচন আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

এদিন প্রথমেই তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক। আলোচনা পর্ব শেষ হতেই জেলা তৃণমূল নেতা তথা দক্ষিণ মালদার প্রার্থীর নির্বাচনী এজেন্ট গৌতম চক্রবর্তী বলেন,  ভোটের দিন যাতে কোনরকম গোলমাল না হয় তার আগেই যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে জানানো হয়েছে।  উনি আশ্বাস দিয়েছেন শান্তিপূর্ণভাবে ভোট করাটাই তাদের লক্ষ্য।  কোথাও তৃণমূল গোলমাল পাকাতে যাবে না । বিরোধীরাই ভোটে অশান্তি করার মরিয়া চেষ্টা চালাচ্ছে । সেটাই নির্বাচন কমিশনকে রুখতে হবে । কোথায় কোথায় গোলমাল হতে পারে সে ব্যাপারেও জানানো হয়েছে। 

 একইরকমভাবে জেলা বিজেপি নেতৃত্ব দেখা করেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের সঙ্গে । বিজেপির জেলার প্রাক্তন সভাপতি সুব্রত কুন্ডু বলেন,  নির্বাচনের আগে জেলায় দাগি অপরাধীদের পুলিশ গ্রেফতার করছে না।  আমরা দক্ষিণ ও উত্তর মালদা লোকসভা কেন্দ্রে প্রায় ৩০ থেকে ৪০ জন অপরাধীদের নাম বলেছি । যারা নির্বাচনের সময় গোলমাল পাকাতে পারে । ভোটের আগে সর্বত্রই কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুটমার্চ করার দাবিও জানানো হয়েছে।

উত্তর মালদার লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ইশাখান চৌধুরী এবং জেলার কার্যকরী সভাপতি কালীসাধন রায় বলেন,  ভোটের দিন যেসব এলাকায় গোলমাল হতে পারে  তার নির্দিষ্টভাবে নাম দেওয়া হয়েছে।  দুই লোকসভা কেন্দ্রের প্রায় পনেরো থেকে কুড়ি জন অপরাধীদের নাম বলা হয়েছে । যারা ভোটের দিন গোলমাল করতে পারে। সেই দিকে যাতে নির্বাচন কমিশন বিশেষভাবে নজর দেয় সেকথাও উল্লেখ করা হয়েছে।

এদিন বামপন্থী দলগুলোকে নিয়ে সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র ভোটের দিন জেলায় গোলমাল না হওয়ার ব্যাপারে বিশেষ কিছু তথ্য নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে তুলে ধরেন।

বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলার পরই , জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করতে যাওয়ার মুহূর্তে নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে বলেন,  বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি।  উনারা তাদের সমস্যা এবং অভিযোগের কথা আমার কাছে জানিয়ে গিয়েছেন । সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সবরকম পদক্ষেপ গ্রহণ করা হবে।

Puspaprovat Patrika