নির্বাচনী প্রচারে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী শ্রীরূপা সহ কর্ম
হক নাসরিন বানু
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯ ২০ ০৮ ৪১ আপডেট: ১৬ এপ্রিল ২০১৯ ২০ ০৮ ৪১
মালদা
আসন্ন লোকসভা
নির্বাচনী প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী সহ কর্মী-সমর্থকেরা।মঙ্গলবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদা ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের খোয়ারমোড় এলাকায় । বিজেপি প্রার্থীর সামনে এলাকায় শান্তি বিঘ্নিত করার অভিযোগ তুলে সোচ্চার হোন গ্রামবাসীদের একাংশ।
বিক্ষোভকারী গ্রামবাসীদের বক্তব্য, বহিরাগত প্রার্থীকে আমরা মেনে নিতে পারছি না । উনি দিল্লি থেকে ভোট চাইতে গ্রামে এসেছেন। ভোট পেরলেই আর দেখা মিলবে না । এরকম পার্থীকে আমাদের গ্রামে প্রবেশ করতে দিব না । আর এই নিয়ে ক্ষোভ শুরু হয় বিজেপি প্রার্থীর সামনে। যদিও দলীয় কর্মীরা পরিস্থিতি সামলে ওঠার চেষ্টা চালান। বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু বিজেপি কর্মীদের কোন কথাতেই ডাল গলে নি। বাধ্য হয়ে ফিরে আসতে হয় বিজেপি প্রার্থীকে। এই দিনের ঘটনায় গ্রামবাসীর কাছে আক্রান্ত হন মহিলা বিজেপি নেত্রী সুতপা মুখার্জি বলে অভিযোগ।এদিকে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর অভিযোগ, গ্রামবাসীরা নয়, এক থেকে দুইজন তৃণমূল কর্মী আমাকে গ্রামে ঢুকতে এবং নির্বাচনী প্রচারে বাধা দিয়েছে । স্থানীয় তৃণমূল নেতৃত্ব পরিকল্পনা করেই এই কাজ করেছে । তাই পুরো বিষয়টি নিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েছে। এদিকে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে খোয়ারমোড় এলাকায় নির্বাচনী প্রচারে যান দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। গাড়িতেই তিনি বসেছিলেন। এরই মধ্যে প্রার্থীর সামনেই স্থানীয় গ্রামবাসীরা এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন । তাদের বক্তব্য, শান্তিপূর্ণ এলাকায় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে বিজেপি । তাদের গ্রামের প্রয়োজন নেই। বিগত দিনে এই এলাকার মানুষের সমস্যার সমাধান করেছেন মমতা ব্যানার্জির সরকার। কন্যাশ্রী, রুপশ্রী , যুবশ্রী, সবুজসাথী, সমব্যথী সহ বিভিন্ন সরকারি প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছেন গ্রামবাসীরা। যিনি গ্রামের মানুষদের দেখেছেন, আমরা তাকেই দেখব । বহিরাগত কাউকে এসে এলাকায় বিভ্রান্তিকর প্রচার করতে দিব না। এই দাবি নিয়ে এদিন ওই বিজেপি প্রার্থী গ্রামে প্রচার করতে দেওয়া হয় নি । তার সামনে বিক্ষোভ দেখানো হয়েছে। ঘটনার পর মহিলা বিজেপি নেত্রী সুতপা মুখার্জি সংবাদমাধ্যমকে জানান এই নিয়ে দুই বার তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন। প্রশাসনের কাছে তিনি সুবিচার চেয়েছেন।
বিক্ষোভকারীদের বক্তব্য, তারা কোনো দলের নয়। নিরপেক্ষ গ্রামবাসী হিসাবে এই কথাগুলো তুলে ধরেছেন । আর তারপরই বিজেপির একাংশ কর্মীরা মারমুখী হয়ে ওঠে বলে অভিযোগ।
এদিকে পুরো বিষয়টি নিয়ে তৃণমূলের ষড়যন্ত্রের যে কথা বলা হয়েছে তা ভিত্তিহীন বলে দাবি করেছেন দক্ষিণ মালদার প্রার্থী তথা দলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, আসলে বিজেপির কোন ইস্যু কাজ করছে না। গ্রামে গ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়নের জোয়ারে ভরে গিয়েছে । গ্রামীণ এলাকার মানুষের সমস্যার সমাধান দলনেত্রী করেছেন । তাই মানুষ এখন বিজেপির ভাঁওতাবাজিতে কান দিতে চাইছে না। এলাকায় শান্তি বিঘ্নিত হতে পারে এই আশঙ্কা করেই প্রচারে বাধা দিয়েছেন গ্রামবাসীরা। আর বিজেপি কোন পথ না পেয়ে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা কথা বলছে।
বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, পুরো ঘটনার পিছনে তৃণমূলের মদত রয়েছে। এই ঘটনার সম্পর্কে ইংরেজবাজার থানায় নালিশ জানানো হয়েছে । যদিও এব্যাপারে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির চমক? প্রচারে সিপিএম ত
- POEM - CELEBRATING POETRY
- Poem - Occasional Poetry
- মালদায় পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মন্ত্রী সাধন পান্ডের
- সৌমেন্দু লাহিড়ী
সৌমেন্দু লাহিড়ীর কবিতা- `আর্জি` - কালিয়াচকে বোমের আঘাতে যখম দুই লিচু ব্যবসায়ী
- আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা মৈত্রেয়ী দেবী
- Poem - If You`re Poetry
- অঙ্কিতা চ্যাটার্জী কলম
ন্যানো গ্রাম বিষ : কবি আত্মা ও কাব্য আত্মা - আহত সাংবাদিক
রাহুল গান্ধীর পাঁচগ্রামের জনসভা আহত এক সাংবাদিক - TO SOMETIMES, JUST SOMETIMES
- Poem - Peace Shall Be Prevailed
- Poem - The Cliff of Life
- ইজাজ আহামেদ
বেকারত্বের গ্লানি - Poem - Oak Leaf
