ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ছাত্রী জখম, ইসলামপুরে উত্তেজনা

হক নাসরিন বানু

প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯ ২৩ ১১ ০৪   আপডেট: ৩০ মার্চ ২০১৯ ২৩ ১১ ০৪

ইসলামপুর ৩১ মার্চ : 

 

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানীর খাস তালুক গোয়ালপোখরের নন্দঝাড় হাই স্কুলে ছাত্রদের খেলাকে কেন্দ্র করে অপর এক ছাত্রী জখম হওয়ার ঘটনায় ধুন্ধুমার কান্ড বেঁধে যায়। জখম ছাত্রীর পক্ষের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা শনিবার সদল বলে স্কুলে ঢুকে পুলিশের উপস্থিতিতে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মারধোর সহ জুতো পেটা করা হলেও পুলিশের বিরুদ্ধে নীরব দর্শকের ভূমিকা পালন করার অভিযোগ উঠেছে। ঘটনার জেরে তীব্র আতঙ্কিত স্কুলের শিক্ষক শিক্ষিকারা নিরাপত্তার অভাব বোধ করায় আগামী সোমবার থেকে স্কুলে সুস্থ পরিবেশ না ফেরা পর্যন্ত ও নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত স্কুল বয়কটের ডাক দিয়েছেন। উল্লেখ্য, গতকাল শুক্রবার স্কুলে ছাত্ররা খেলার সময় তাঁদের হাত থেকে ব্যাট ছুটে গিয়ে এক ছাত্রীর মাথায় লেগে গুরুতর জখম হয় বলে স্কুল সূত্রে জানা গিয়েছে। যদিও ওই ছাত্রীকে মারধোর করা হয়েছে বলে দাবী ক্ষুব্ধ আদিবাসী সম্প্রদায়ের। তবে পুলিশের উপস্থিতিতে স্কুলে প্রায় দেড় ঘন্টা ধরে তান্ডব চললেও পুলিশের নির্বিকার থাকা নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ ছড়িয়েছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর