ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

অ-বিজেপি সরকার হবে এবার কেন্দ্রে যার চাবিকাঠি থাকবে তৃণমূল নেত্রী

হক নাসরিন বানু

প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯ ২২ ১০ ২৪   আপডেট: ১৯ মার্চ ২০১৯ ২২ ১০ ২৪

২০১৯ আসন্ন লোকসভা নির্বাচনে এইবার অ-বিজেপি সরকার হবে কেন্দ্রে যার চাবিকাঠি থাকবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এর ভীত বপন হয়ে গিয়েছে ব্রিগেডের সভা থেকে। মঙ্গলবার দুপুরে দক্ষিণ মালদা লোকসভার নির্বাচনী প্রচারে এসে একথা বলেন রাজ্যের পরিবহনমন্ত্রী তথা মালদার তৃণমূল দলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। এদিন দক্ষিণ মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর ফুটবল খেলার মাঠে তৃণমূল প্রার্থী ডাঃ মোয়াজ্জেম হোসেনের সমর্থনে এই নির্বাচনী জনসভাটি অনুষ্ঠিত হয়। এদিনের নির্বাচনী জনসভায় মন্ত্রী শুভেন্দু অধিকারি ছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র, রতুয়া এবং মোথাবাড়ি কেন্দ্রে তৃণমূল বিধায়ক সমর মুখার্জি ও সাবিনা ইয়াসমিন প্রমুখ।

এদিন দুপুর তিনটে নাগাদ মালদার কালিয়াচকের কারবালার মাঠে দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী ডাঃ মোয়াজ্জেম হোসেনের সমর্থনে একইভাবে আরেকটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় । সেখানে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারি।এদিন মন্ত্রী শুভেন্দু অধিকারি মানিকচক থেকে কাজ করতে যাওয়া উত্তরপ্রদেশে কার্পেট কারখানায় বিস্ফোরণ কাণ্ডে মৃত নয় জনের পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রতিটি পরিবারের সদস্যরা এদিন মন্ত্রির সভা মঞ্চের এসে উপস্থিত হন । তাদের সঙ্গে কথা বলেন শুভেন্দুবাবু। রাজ্য সরকার যে ওই নয় মৃত শ্রমিকের পরিবারের পাশে রয়েছেন তা আরও একবার স্মরণ করিয়ে দেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

Puspaprovat Patrika