লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই ডালুর গড়ে ধস
হক নাসরিন বানু
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯ ২৩ ১১ ৫১ আপডেট: ১৪ মার্চ ২০১৯ ২৩ ১১ ৫১
লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই ডালুর গড়ে কংগ্রেসে ধস।মালদহ দক্ষিণ কেন্দ্রের কালিয়াচক, মোথাবাড়ি, সুজাপুর—সহ বিভিন্ন এলাকায় কংগ্রেসের নিচুতলার কর্মীদের মধ্যে দলত্যাগের হিড়িক পড়ে গিয়েছে। মানিকচক থেকে বৈষ্ণবনগর, পঞ্চায়েত স্তরেও কংগ্রেসে ভাঙন অব্যাহত রয়েছে। এবার কংগ্রেস ছাড়ছেন সুজাপুর বিধানসভা এলাকার হেভিওয়েট কংগ্রেস নেতা হামিদুর রহমান। দু’দিন আগেই তৃণমূলের এক কর্মিসভায় হাজির হয়ে দলত্যাগ করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন হামিদুর রহমান। সেই দলীয় সভায় উপস্থিত ছিলেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মোয়াজ্জেম হোসেন। দক্ষিণ মালদহের বিদায়ী কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালু)—র ঘনিষ্ঠ অনুগামী হিসাবে এলাকায় পরিচিত ছিলেন হামিদুর। তিনি মালদহ জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ। একদা বিধানসভা ভোটেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বর্তমানে নয়মৌজা ইদগাহ কমিটির সম্পাদক পদে রয়েছেন হামিদুর রহমান। সদলে তিনি দলত্যাগ করে তৃণমূলে যোগ দিচ্ছেন বলে নিজেই জানিয়েছেন হামিদুর। মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মালদহ দক্ষিণ লোকসভা আসনের দলীয় প্রার্থী মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, আগামী ১৬ তারিখ সুজাপুরে তৃণমূলের একটি সভা ডাকা হয়েছে। সেই সভামঞ্চ থেকেই হামিদুর রহমানের হাতে তৃণণূলের পতাকা তুলে দেওয়া হবে। নিজের ঘনিষ্ঠ অনুগামী হামিদুরের দলত্যাগের খবর পেয়েই মঙ্গলবার রাতে ওই এলাকায় ছুটে যান কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। সুজাপুর লাগোয়া গয়েশবাড়িতে একটি দলীয় কার্য্যালয়ের ফিতে কেটে ডালুবাবু কোতোয়ালি ফিরে যান। যদিও হামিদুর রহমান প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি ডালু। হামিদুর রহমান বলেন, “মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতেই আমি নিঃশর্তে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তৃণমূল জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেনের উদ্যোগে নয়মৌজা ইদগাহ ময়দানের পরিকাঠামো উন্নয়নের জন্য এই সরকার ১ কোটি ১৫ লক্ষ টাকা বরাদ্দ করেছে। ইদগাহ কমিটির সম্পাদক হিসাবে এতে আমি অভিভূত। আরও উন্নয়ন করতে হবে। এলাকার মানুষের স্বার্থে কাজ করার জন্য আমি তৃণমূলে যোগ দিতে চলেছি।”ঐ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির চমক? প্রচারে সিপিএম ত
- POEM - CELEBRATING POETRY
- Poem - Occasional Poetry
- মালদায় পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মন্ত্রী সাধন পান্ডের
- সৌমেন্দু লাহিড়ী
সৌমেন্দু লাহিড়ীর কবিতা- `আর্জি` - কালিয়াচকে বোমের আঘাতে যখম দুই লিচু ব্যবসায়ী
- আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা মৈত্রেয়ী দেবী
- Poem - If You`re Poetry
- অঙ্কিতা চ্যাটার্জী কলম
ন্যানো গ্রাম বিষ : কবি আত্মা ও কাব্য আত্মা - আহত সাংবাদিক
রাহুল গান্ধীর পাঁচগ্রামের জনসভা আহত এক সাংবাদিক - TO SOMETIMES, JUST SOMETIMES
- Poem - Peace Shall Be Prevailed
- Poem - The Cliff of Life
- ইজাজ আহামেদ
বেকারত্বের গ্লানি - Poem - Oak Leaf
