গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
এম আনোয়ার উল হক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ০৮ ৩৪ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ০৮ ৩৪
মালদার বৈষ্ণবনগর বিধানসভা এলাকার পার দেওনাপুর ও শোভাপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গা ভাঙন ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ তথা মালদা জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য মামনি মন্ডল, কালিয়াচক ৩ ব্লক কংগ্রেস সভাপতি পিনারুদ্দিন সেখ-সহ কংগ্রেস নেতৃত্ব।
সোমবার নৌকায় করে শোভাপুর থেকে শিবপুর, পার দেওনাপুর ও পার লালপুরের বিভিন্ন বন্যা ও ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন সাংসদ। পার দেওনাপুরের গোলাপ মণ্ডল পাড়ায় গঙ্গা ভাঙনে বাড়িঘর হারানো পরিবারগুলোর সঙ্গে কথা বলেন তিনি। এরপর পার লালপুর হাইস্কুলের ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বন্যা ও ভাঙন কবলিত পরিবারগুলোর সঙ্গেও দেখা করে তাঁদের সমস্যার কথা শোনেন।
এরই মধ্যে পার লালপুর রাধা গোবিন্দ মন্দির সংলগ্ন এলাকায় নতুন করে গঙ্গা ভাঙন শুরু হওয়ার খবর পেয়ে সেখানে পৌঁছান ঈশা খান চৌধুরী। স্থানীয়দের অভিযোগ, গতকাল থেকে শুরু হওয়া ভাঙনে ইতিমধ্যেই প্রায় ছয়টি বাড়ি ও বেশ কিছু দোকানপাট গঙ্গাগর্ভে তলিয়ে গিয়েছে। আতঙ্কে কয়েকটি পরিবার নিজেরাই ঘরবাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নিচ্ছেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের দাবি, দীর্ঘ কয়েক বছর ধরে বৈষ্ণবনগর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে গঙ্গা ভাঙন অব্যাহত রয়েছে। তাঁদের দাবি, পার দেওনাপুরের গোলাপ মণ্ডল পাড়ায় ইতিমধ্যেই শতাধিক পরিবারের বাড়ির ভিটেমাটি গঙ্গার গর্ভে চলে গিয়েছে। বর্তমানে পার লালপুর রাধা গোবিন্দ মন্দিরও ভাঙনের আশঙ্কায় রয়েছে বলে স্থানীয়দের বক্তব্য।
পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন ঈশা খান চৌধুরী। পাশাপাশি গঙ্গা ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানান তিনি।
SEO Title: গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী | মালদা
Meta Description: মালদার বৈষ্ণবনগরের পার দেওনাপুর ও পার লালপুরের গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন সাংসদ ঈশা খান চৌধুরী।
SEO Keywords: মালদা, বৈষ্ণবনগর, গঙ্গা ভাঙন, বন্যা, ঈশা খান চৌধুরী, পার দেওনাপুর, পার লালপুর, শোভাপুর, গঙ্গা ভাঙন মালদা
Hashtags: #মালদা #বৈষ্ণবনগর #গঙ্গাভাঙন #বন্যা #ঈশাখানচৌধুরী #পারদেওনাপুর #পারলালপুর
- মালদা জেলা কবিতা কার্নিভাল
- গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পড়ুয়া।
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু
- ধরমপুর পঞ্চায়েতে প্রধানের পদ শূন্য, উপপ্রধান লতিকা মণ্ডলকে দায়িত্ব
- ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত
- গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
- মালদার প্রয়াত সাংবাদিক বাবুল হককে স্মরণ, টাউন হলে স্মরণসভা
- ভূতনির বানভাসি মানুষের পাশে ইশা খান চৌধুরী, নৌকায় দুর্গত এলাকা পরিদর্শন
- রাতে রাস্তায় বাস রাখলে ৭০০ টাকা নাইট পার্কিং ফি, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পড়ুয়া।
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- মালদা জেলা কবিতা কার্নিভাল
- গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
- হেমতাবাদে নাবালিকার ঝুলন্ত মৃত দেহ উদ্ধারে চাঞ্চল্য
- মাধ্যমিকে কালিয়াচক আবাসিক মিশনের উল্লেখ যোগ্য সাফল্য
- চৈত্রের বৃষ্টিতে ভিজল মালদা শহর বাঁশি
- বগুড়ায় বন্দুকযুদ্ধে জেএমবির আমির নিহত
- NTPC Farakka Launches GEM-2025 to Empower 120 Girls from Bengal and Jharkhand
- ফের সংঘর্ষ জোড়া মাছের গাড়ির, আহত এক বাইক আরোহী। রিপোর্ট - শ্রী
- দক্ষিণ দিনাজপুর জেলায় প্রশাসনিক স্তরে ফের রদবদল
- তৃতীয় শ্রেণির ছাত্রীর লাশ স্কুলের বাগানে, শিক্ষক পলাতক
- আম গাছের প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়
- বীরভূমের বিভিন্ন বিদ্যালয়ে যথাযথ মর্যাদার সাথে স্বাধীনতা দিবস পাল
- সন্ধ্যা নামতেই রাস্তার ধারে বসে মদ ও ব্রাউন সুগারের আসর
- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের সাধারন কামরা থেকে অপহরণ
- NTPC Farakka announces the opening of its "Netaji Setu"
- বাড়িতে বিষধর সাপের উৎপাতে অস্থির মানুষ
