আলিবাগে আরও জমি কিনলেন বিরাট–অনুষ্কা
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬ ১৮ ০৬ ২১ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৮ ০৬ ২১
আলিবাগে আরও জমি কিনলেন বিরাট–অনুষ্কা, ৫ন্ত একরে বিনিয়োগ প্রায় ৪০ কোটি
পুষ্প প্রভাত ডেক্স
কলকাতা, ১৮ জানুয়ারি ২০২৬
মাঠে ব্যাট হাতে যেমন ধারাবাহিক সাফল্য, তেমনই মাঠের বাইরেও বড় বিনিয়োগে নজর কাড়লেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। স্ত্রী অনুষ্কা শর্মাকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের আলিবাগে আরও এক দফা বিপুল পরিমাণ জমি কিনলেন তারকা দম্পতি। সূত্রের খবর, সম্প্রতি তাঁরা সেখানে ৫ একর জমিতে বিনিয়োগ করেছেন, যার মোট মূল্য প্রায় ৪০ কোটি টাকা।
রায়গড় জেলার আওয়াস সমুদ্রসৈকতের কাছে জিরা গ্রামে অবস্থিত এই জমির মূল দাম ৩৭.৮৬ কোটি টাকা। স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি মিলিয়ে মোট খরচ পৌঁছেছে প্রায় ৪০ কোটিতে। গত ১৩ জানুয়ারি জমির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।
এটাই প্রথম নয়। চার বছর আগেও আলিবাগে প্রায় ১৯ কোটি টাকা খরচ করে ৮ একর জমি কিনেছিলেন বিরাট ও অনুষ্কা। সেখানে বর্তমানে তাঁদের একটি বিলাসবহুল বাংলো রয়েছে, যেখানে সুইমিং পুল, বাগান, স্টাফ কোয়ার্টার-সহ আধুনিক সব সুবিধাই রয়েছে।
নতুন কেনা দুটি প্লট মিলিয়ে মোট জমির পরিমাণ প্রায় ২১ হাজার বর্গমিটার। প্রথম প্লটের আয়তন প্রায় ১৪,৭৪০ বর্গমিটার এবং দ্বিতীয়টির আয়তন প্রায় ৬,২৭০ বর্গমিটার।
এই জমিতে ভবিষ্যতে কী পরিকল্পনা রয়েছে, তা নিয়ে মুখ খোলেননি তারকা দম্পতি। তবে অনুরাগীদের একাংশের অনুমান, সেখানে আরও একটি বিলাসবহুল আবাসন বা বিশেষ প্রকল্প গড়ে উঠতে পারে।
সমুদ্রঘেঁষা আলিবাগ দীর্ঘদিন ধরেই সেলিব্রিটিদের পছন্দের বিনিয়োগস্থল। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে মুম্বই সংলগ্ন এই এলাকাতেই ইতিমধ্যেই সম্পত্তি রয়েছে শচীন তেণ্ডুলকর, রোহিত শর্মা, রবি শাস্ত্রী, অমিতাভ বচ্চনের মতো বহু তারকার।
এদিকে ক্রিকেট মাঠেও ছন্দে বিরাট কোহলি। ধারাবাহিক রানের সুবাদে দীর্ঘ ৫৭ মাস পর ফের ওয়ানডে ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যানের আসন দখল করেছেন তিনি।
- POEM - PEACE ON EARTH HAS WORTH
- POEM - HALF-MOON OF A BROKEN FATE
- সিপিআইএম অরঙ্গাবাদ এরিয়া কমিটির স্মারকলিপি জমা
- জঙ্গিপুরে ‘ডিলিট ভোটার’ প্রতিবাদে সিপিআইএমের মিছিল
- কোরবানির চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা
- গ্রাহক সেজে সেনকো গোল্ডে বড়সড় ডাকাতি সামশেরগঞ্জে
- আমিরের খোঁচা জুনায়েদকে, সাই পল্লবীর প্রশংসায় মুগ্ধ
- দুই বোনের অদ্ভুত আবেদন, অপহরণ মামলা খারিজ
স্বামী বদলের আর্জি, হতভম্ব হাই কোর্ট - রাজ্যে ৭৭ কেন্দ্রে গণনা, আইপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচ
ভোট গণনার প্রস্তুতি, কেকেআরের লড়াই আজ - উত্তর, রাঢ় ও দক্ষিণে বিজেপির বাড়তি আশা, ১৫৫–১৮০ আসনের দাবি
তিন বলয়ে পদ্মের অঙ্ক - গণনার আগে এনআইএ তলব
- ফলতায় পুনর্ভোটে তীব্র তরজা
- কবিতা - মেহনতি মানুষদের মে দিবস
- এনটিপিসি ফারাক্কায় অবসরপ্রাপ্ত কর্মীদের বিদায় সংবর্ধনা
- বিধানসভা নির্বাচন ২০২৬: মুর্শিদাবাদ জেলার সম্ভাব্য ম্যান্ডেট
- আইপিএলে মাঝপথে অধিনায়ক বদলের জল্পনা
- ,‘এআই চিপ’ নিয়ে কটাক্ষ
- ক্রিকেটে প্রস্তুতি সপ্তশ্রীর
- প্রিয়ঙ্কার প্রভাবে রাঘব
- প্রিয়ঙ্কার প্রভাবে রাঘব
- প্রিয়ঙ্কার প্রভাবে রাঘব
- প্রিয়ঙ্কার প্রভাবে রাঘব
- প্রিয়ঙ্কার প্রভাবে রাঘব
- দাউদ মন্তব্যে বিতর্কে মমতা
- দাউদ মন্তব্যে বিতর্কে মমতা
- দাউদ মন্তব্যে বিতর্কে মমতা
- সলমনকে ‘সরি’ ফেরেরা
- সলমনকে ‘সরি’ ফেরেরা
- সলমনের রাগে বাবার সাফাই
- বুথে ঘুরে মমতার অভিযোগ
- পানীয় জল ব্যবহারে সচেতনতা শিবির বীরভূমের লোকপুর এলাকায়
- মালদায় অভিনব বিয়ে, বরকনের অঙ্গদানের অঙ্গীকার
- চুল ম্যানের এক নয়া কাহিনীর নজির
- পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে ছুটে আয়
- দাম চড়া হলেও তৃষ্ণা মেটাতে ডাবের জলের জুড়ি মেলা ভার
- বৌদিকে থেঁতলে খুনের অভিযোগ দেওরের বিরুদ্ধে
- ভিন্নধর্মী আরণ্যক বসন্ত উৎসবে মাতলো রায়গঞ্জ
- নির্মলার সভায় চা শ্রমিক পাঠাতে গিয়ে গলদঘর্ম প্রশাসন
- সামসি কলেজের প্রাক্তন অধ্যাপক মোহাম্মদ সোলায়মানকে শেষ শ্রদ্ধা
- গাঁদা ফুলের চাষ করে লাভের মুখ
- ঘুম আসে না? আপনার বালিশই সমস্যার কারণ নয়তো?
- নতুন পরিচয়ে দীপিকা পাডুকোন!
- পুষ্টিতে ভরপুর ভিন্ন স্বাদের ‘সবজির ত্রিমোহিনী লাড্ডু’
- পুলিসের মানবিক মুখ, চিকিৎসার ব্যবস্থা হলো স্কুল ছাত্রীর
- মোবাইল টাওয়ারের রেডিয়েশনের ভয়ে আতঙ্কিত মালদাবাসী
