ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৭ জুলাই ২০২৬   আষাঢ় ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

সিলেটে ভারতীয় উপদূতাবাসে কড়া প্রহরা

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ১৩ ০১ ৩৫   আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১৩ ০১ ৩৫

সিলেটে ভারতীয় উপদূতাবাসে কড়া প্রহরা

শরিফ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে বাংলাদেশজুড়ে অশান্তির আবহ এখনও কাটেনি। এই পরিস্থিতিতে সিলেটে অবস্থিত ভারতের সহকারী হাই কমিশনের দফতর ও ভিসা আবেদন কেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করেছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। শুক্রবার সকাল থেকেই ওই সব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম জানিয়েছেন, কোনও তৃতীয় পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে অশান্তি ছড়াতে না পারে, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা। উপদূতাবাসের দফতরের পাশাপাশি সহকারী হাই কমিশনারের বাসভবন এবং শোভনীঘাট এলাকার ভিসা সেন্টারেও কড়া নজরদারি চলছে।

হাদির মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ তীব্র আকার নেয়। বিভিন্ন এলাকায় সরকারি ও রাজনৈতিক দফতরে ভাঙচুরের পাশাপাশি চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনারের বাসভবনের দিকে পাথর ছোড়ার ঘটনাও ঘটে। সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান বিক্ষোভ এবং ভারতবিরোধী স্লোগানে উত্তেজনা ছড়ায়। এই প্রেক্ষিতেই আগাম সতর্কতা হিসেবে কূটনৈতিক স্থাপনাগুলির নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর