একাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কবে
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮ ১৮ ০৬ ৫০ আপডেট: ১৯ অক্টোবর ২০১৮ ১৮ ০৬ ৫০
আগামী সংসদ নির্বাচন এখন দেশের সবচেয়ে আলোচিত হলেও কবে ভোট নেওয়া হবে তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। ভোটের দিন নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে ২৭ ডিসেম্বর আলোচনা থাকলেও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কারণে তাতে ভাটা পড়েছে। নতুন করে শোনা যাচ্ছে ৩০ বা ৩১ ডিসেম্বরের কথা। অবশ্য জানুয়ারি মাসের শুরুর দিকেও ভোটের দিন নিয়ে নতুন করে ভাবা হচ্ছে। তবে ৩০ ডিসেম্বরই রয়েছে সর্বাধিক আলোচনায়। সার্বিক পরিস্থিতি ঠিক থাকলে ওই দিনই ভোট নেওয়া হতে পারে। নির্বাচন কমিশনের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
একাদশ সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হবে বলে গতকাল বৃহস্পতিবার (১৮ অক্টোবর) ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন। অবশ্য ভোট কবে নেওয়া হবে এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে ডিসেম্বরের শেষভাবে ভোট নেওয়ার কথা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা ও ইসি সচিব এরই মধ্যে একাধিকবার জানিয়েছেন। সরকারেরও প্রত্যাশা ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রী ডিসেম্বরে ভোটের কথা জানিয়েছেন।
কমিশন সূত্রে জানা গেছে, ভোট নেওয়ার জন্য তারা ডিসেম্বরের শেষ সপ্তাহের একাধিক দিন প্রাথমিকভাবে ঠিক করে রেখেছিল। এর মধ্যে ২৭ ডিসেম্বেই সর্বাধিক আলোচনায় ছিল। তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ৫ সেপ্টেম্বর সচিবালয়ে একটি অনুষ্ঠানে বলেন, ২৭ ডিসেম্বর ভোট নেওয়া হবে। তার এ বক্তব্যে বিব্রতকর অবস্থায় পড়ে নির্বাচন কমিশন। পরদিনই কমিশন বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলেন, অর্থমন্ত্রী তাদের সঙ্গে আলোচনা না করেই ভোটের তারিখ জানিয়েছেন। কমিশন এখনও তারিখ ঠিক করেনি।
অবশ্য অর্থমন্ত্রীও বিতর্কে পড়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। পরদিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ভোটের তারিখটি তিনি অনুমানের ওপর বলেছেন।
কমিশন সূত্রে জানা গেছে, তাদের পরিকল্পনায় থাকলেও ২৭ ডিসেম্বর ভোট নেওয়ার দিন রেখে তফসিল দিলে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিতর্ক হতে পারে। প্রশ্ন উঠতে পারে কমিশনের ওপর সরকারের প্রভাব বিস্তারের।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের আগেও আইনমন্ত্রী আনিসুল হক একটি তারিখ গণমাধ্যমকে জানালে ইসি কিছুটা বিব্রত হয়। পরে কমিশন একদিন এগিয়ে এনে ভোটের দিন রেখে সেই অনুযায়ী তফসিল ঘোষণা করে।
এসব বিবেচনায় কমিশন ২৭ ডিসেম্বর বাদ দিয়ে নতুন করে ভোট নেওয়ার কথা ভাবছে। এক্ষেত্রে বড় দিনসহ অন্যান্য সরকারি ছুটি বিবেচনায় নিয়ে ৩০ ডিসেম্বর নিয়ে নতুন করে চিন্তা করছে কমিশন। অবশ্য ২৯ ডিসেম্বর সরকারি ছুটির দিন (শনিবার) হলেও এদিনও ভোট দিন হিসেবে আলোচনা রয়েছে। কারণ, শনিবার সরকারি ছুটি হলেও এদিন ভোট নেওয়ার নজির কমিশনের রয়েছে।
গত ১৫ অক্টোবর কমিশন সভায় ইসি সচিবালয় থেকে ভোটের সার্বিক প্রস্তুতি তুলে ধরা হয়েছে। তবে এতে ভোটের সম্ভাব্য কোনও দিনক্ষণ উল্লেখ করা হয়নি। ওইদিন সচিবালয় থেকে যে ৯৯টি বিষয়ে কর্মপরিকল্পনা দেওয়া হয়েছে তাতে নভেম্বরের ১-১০ তারিখের মধ্যে তফসিল ঘোষণা, একই মাসের মধ্যে মনোনয়নপত্র জমা, মনোনয়নপত্র যচাই-বাছাই, বাছাই আদেশের বিরুদ্ধে আপিলি এবং আপিল শুনানির কথা বলা হয়েছে। আর ডিসেম্বরে প্রার্থীতা প্রত্যাহার, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু হবে বলে বলা হয়েছে। ভোট নেওয়ার বিষয়ে ডিসেম্বর অথবা জানুয়ারি মাসের কথা উল্লেখ রয়েছে। তবে সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি।
এদিকে ডিসেম্বরের শেষ দিকে ভোট নেওয়ার দিনক্ষণ ঠিক করার লক্ষ্যে নির্বাচন কমিশন শিক্ষা মন্ত্রণালয়কে বার্ষিক পরীক্ষা ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করতে কয়েকদিন আগেই চিঠি দিয়েছে।
জানতে চাইলে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, তারা এখনও নির্বাচনের দিন নিয়ে কমিশনে কোনও আলোচনা করেননি। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সিইসি মহোদয় নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনও মন্ত্রী বা এমপি ভোট নেওয়ার দিন বলে দিলে সেটা বিবেচনায় নিয়ে আমরা ভোটের তারিখ ঠিক করবো না। কমিশন সার্বিক দিক বিবেচনা করে যে দিনটিকে উপযুক্ত মনে করে সেদিনই ভোট হবে।’
তবে তিনি এ-ও বলেন, ‘কোনও মন্ত্রী একটা ভোটের তারিখ বলে দিলেন বলেই সেদিন ভোট নেওয়া যাবে না— এই নীতিতেও আমরা বিশ্বাসী নই। যদি তা-ই হয় তাহলে আমাদের হাতে যে কয়টা দিন রয়েছে তার একেকটিকে যদি একেকজন ভোটগ্রহণের দিন বলে ঘোষণা দেন, তাহলে তো আমরা কোনও তারিখই নির্ধারণ করতে পারবো না। আর এখানে যে বা যারা ভোটের তারিখ বলছেন, এটা তাদের নিজস্ব মতামত। কমিশনের সঙ্গে কথা বলে কেউ কোনও তারিখ দেননি।’
অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, তারা ডিসেম্বরের মধ্যেই ভোটগ্রহণ শেষ করতে চান। সেভাবেই তারা প্রস্তুতি নিয়ে এগোচ্ছেন। কারণ, জানুয়ারিতে গেলে নতুন ভোটার তালিকার একটি বিষয় চলে আসবে। তাছাড়া জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণের বিষয় রয়েছে।
সূত্রঃ বাংলা ট্রিবিউন
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
